Distribution of final and certificates for freelancing trainees in Rakhpur
প্রদীপ কুমার রায়, বিশেষ প্রতিনিধি: লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় বেকার যুবকদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি ও আত্মনির্ভরশীল করে গড়ে তোলার লক্ষ্যে দুই মাসব্যাপী ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের সমাপনী ও প্রশিক্ষণার্থীদের মধ্যে সনদপত্র বিতরণ করা হয়েছে। রোববার (৩০ আগস্ট) সকালে উপজেলা মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লক্ষ্মীপুরের জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট এস এম মেহেদী হাসান। উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান কাউছারের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) নিগার সুলতানা, রায়পুর সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ আবুল বাশার, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা তৌহিদ হোসেনসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা। উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, রায়পুর উপজেলার…
