Bangladesh is a land of non-communal spirit and communal harmony: Whip Nijan in Kamalnagar
বাংলাদেশ অসাম্প্রদায়িক চেতনা ও সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ।আবহমানকাল ধরে এখানে সব ধর্মের মানুষ কাঁধে কাঁধ মিলিয়ে সকল উৎসব পালন করে আসছে। বললেন লক্ষ্মীপুর-৪ (রামগতি ও কমলনগর) আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ জাতীয় সংসদের হুইপ আশরাফ উদ্দিন নিজান। রবিবার উপজেলার করুনানগর বাজারস্থ পুজা মন্ডপ পরিদর্শনকালে তিনি বক্তৃতাকালে এসব বলেন।এমময় তিনি শারদীয় দুর্গোৎসব উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের মাঝে নগদ অর্থ ও বস্ত্র (শাড়ি) বিতরণ করেন। সনাতন ধর্মাবলম্বীদের সাথে উৎসবের আনন্দ ভাগ করে নিতে উপজেলার বিভিন্ন ইউনিয়নের দুর্গোৎসব মণ্ডপে সরেজমিনে এ কার্যক্রম পরিচালনা করা হয়। পুজা মন্ডপ পরিদর্শনকালে হুইপ আশরাফ উদ্দিন নিজান মণ্ডপগুলোর সার্বিক শান্তিশৃঙ্খলা ও নিরাপত্তার খোঁজখবর নেন এবং পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ…
