বৃটিশ কারি লাইফ অ্যাওয়ার্ড পেলেন নরসিংদীর রাকিব রহমান

Rakib Rahman of Narsingdi gets British Curry Life Award

  মোহাম্মদ মোবারক হোসেন নরসিংদী প্রতিনিধি; দীর্ঘ ২৫ বছর খাবারের বিশ্বস্ত গ্রাহক এবং ধারাবাহিক মেনু উন্নয়নের ফলে হুইচার্চের 'স্পাইস হেভেন' ব্রিটিশ কারি শিল্পের শীর্ষস্থানীয় লন্ডনভিত্তিক জাতীয় পুরস্কার প্রতিযোগিতা 'কারি লাইফ অ্যাওয়ার্ডস ২০২৬ এ বর্ষসেরা রেস্তোরাঁ বেস্ট রেস্তোরাঁ অব দ্য ইয়ার খেতাব অর্জন করেছেন বাংলাদেশি বংশোদ্ভূত  নরসিংদীর মনোহরদী উপজেলার সাবেক বিএনপি'র সাধারণ সম্পাদক ও মনোহরদী পৌরসভার সাবেক মেয়র আব্দুল খালেক এর ছেলে রাকিব রহমান । রেস্তোরাঁর মালিক রাকিব রহমান কাছে গ্রাহকদের আস্থাই হলো সবচেয়ে বড় প্রশংসার। বছরের পর বছর গ্রাহকদের ফিরে আসতে দেখে প্রায়ই তাঁদের পরিবারের নতুন প্রজন্মকে 'স্পাইস হেভেন'-এর সাথে পরিচয় করিয়ে দেওয়া—এই ব্যাপারগুলোই ' স্পাইস হেভেন'বর্ষসেরা বৃটিশ অ্যাওয়ার্ড পাওয়ার…
SUPER MORE
রায়পুরে দুর্গোৎসব উপলক্ষে প্রশাসনের প্রস্তুতিমুলক সভা

Preparatory meeting of the administration on the occasion of Durgotsav in Rakhtpur

  প্রদীপ কুমার রায়, বিশেষ প্রতিনিধি: শারদীয় দুর্গাপূজাকে ঘিরে লক্ষ্মীপুর রায়পুর উপজেলায় আগাম প্রস্তুতি শুরু করেছে উপজেলা প্রশাসন। পূজামণ্ডপে নিরাপত্তা, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং নির্বিঘ্নে উৎসব উদযাপন নিশ্চিত  করতে সংশ্লিষ্ট কর্মকর্তা, জনপ্রতিনিধি ও পূজামণ্ডপের প্রতিনিধিদের নিয়ে প্রস্তুতিমূলক সভা করেছে রায়পুর উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার (৮ অক্টোবর) উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা কনফারেন্স রুমে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন লক্ষ্মীপুর রায়পুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহেদী  হাসান কাউছার। সভায় উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী কামরুল ইসলাম সিদ্দিক, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডা. মামুনুর রশিদ পলাশ, রায়পুর থানার অফিসার ইনচার্জ নিজাম উদ্দিন ভূইয়া, উপজেলা বিএনপি সভাপতি নাজমুল ইসলাম মিঠু, হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য…
SUPER MORE
প্রভাতী ইন্স্যুরেন্সের ডিএমডি হলেন মোহাম্মদ সিরাজুল ইসলাম

Mohammad Sirajul Islam is the DMD of Prabhati Insurance

  নিজস্ব প্রতিবেদক: দেশের অন্যতম শীর্ষস্থানীয় নন-লাইফ বীমা প্রতিষ্ঠান প্রভাতী ইন্স্যুরেন্স পিএলসি-এর ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর (ডিএমডি) হিসেবে পদোন্নতি পেয়েছেন মোহাম্মদ সিরাজুল ইসলাম। সম্প্রতি প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী তাকে এ গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হয়। এর আগে তিনি একই প্রতিষ্ঠানে সহকারী ব্যবস্থাপনা পরিচালক (এএমডি) হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। প্রভাতী ইন্স্যুরেন্সে দীর্ঘ ২২.৫ বছরের কর্মজীবনে মোহাম্মদ সিরাজুল ইসলাম নিষ্ঠা ও সুনামের সঙ্গে দায়িত্ব পালন করেছেন। কর্মজীবনের দীর্ঘ  এই সময়ে তিনি প্রতিষ্ঠানের কৌশলগত পরিকল্পনা, ব্যবসায়িক উন্নয়ন ও গ্রাহকসেবা কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। তার অভিজ্ঞতা ও দক্ষ নেতৃত্ব প্রতিষ্ঠানটির ব্যবসায়িক প্রবৃদ্ধি অর্জনেও উল্লেখযোগ্য অবদান রেখেছে। ডিএমডি হিসেবে নতুন দায়িত্ব পাওয়া প্রসঙ্গে মোহাম্মদ সিরাজুল…
SUPER MORE
সুবিধাবঞ্চিত শিশুদের পাশে দাড়ালেন চিত্র শিল্পী হিমু

Painter Himu stood by the side of underprivileged children

  মোঃ হাসিবুজ্জামান টিপু, স্টাফ রিপোর্টারঃ সুবিধাবঞ্চিত শিশুদের মুখে হাসি ফোটাতে ও তাদের প্রতিভা বিকাশে পাশে দাঁড়িয়েছেন চিত্রশিল্পী মেহেদী হাসান হিমু। খুলনায় স্বেচ্ছাসেবী সংগঠন কাম ফর আনপ্রিভিলেজড চাইল্ড (সিইউসি)-এর উদ্যোগে পরিচালিত সিইউসি স্কুলে অতিথি হিসেবে  উপস্থিত হয়ে তিনি শিশুদের সঙ্গে সময় কাটানোর পাশাপাশি নিজ হাতে ছবি আঁকার ক্লাস পরিচালনা করেন। গত ৪ অক্টোবর বিকেলে সিইউসি স্কুলে গিয়ে সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে প্রাণবন্ত সময় কাটান চিত্রশিল্পী মেহেদী হাসান হিমু। এ সময় সিইউসি সংগঠনের প্রচার সম্পাদক ও চিত্রশিল্পী মিলন বিশ্বাস  অতিথিকে স্বাগত জানান এবং ছবি আঁকার ক্লাসের দায়িত্ব তাঁর হাতে তুলে দেন। দীর্ঘদিন ধরে সমাজের সুবিধাবঞ্চিত ও অবহেলিত শিশুদের শিক্ষার সুযোগ নিশ্চিত করতে…
SUPER MORE
রায়পুরে অটো চুরির অভিযোগে যুবককে গণধোলাইয়ের পর পুলিশে সোপর্দ

Ragholai Mandadhulai Mandir Handed To Police After Away For Theft Of Auto Theft In Rakhtpur

  প্রদীপ কুমার রায়, বিশেষ প্রতিনিধি: লক্ষ্মীপুরের রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অটোরিকশা চুরির অভিযোগে মো. রাব্বি (১৮) নামে এক যুবককে আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে। সোমবার (৫ অক্টোবর) দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বহির্বিভাগের সামনে এ ঘটনা ঘটে। আটক রাব্বি উপজেলার কেরোয়া গ্রামের মনির হোসেনের ছেলে। প্রত্যক্ষদর্শীরা জানান, হাসপাতালের বহির্বিভাগের সামনে পার্ক করে রাখা একটি অটোরিকশা নিয়ে যাওয়ার চেষ্টা করলে উপস্থিত লোকজন তাকে ধরে ফেলেন। এ সময় তাকে গণধোলাই দেওয়া হয় বলে অভিযোগ রয়েছে। পরে দায়িত্বরত  আনসার সদস্যরা তাকে নিজেদের হেফাজতে নেন। হাসপাতাল ও আনসার সূত্রে জানা যায়, আটকের পর রাব্বির দেহ তল্লাশি করে দুটি মোবাইল ফোন, দুটি অটোরিকশার চাবি…
SUPER MORE
ডুমুরিয়ায় পুলিশের মাদকবিরোধী অভিযান

Anti-drug campaign of police in Dumurita

মোঃ হাসিবুজ্জামান টিপু, স্টাফ রিপোর্টার: খুলনার ডুমুরিয়ায় মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে ৫০০ গ্রাম গাঁজাসহ আবু সাইদ শেখ (৩৬) নামে এক ব্যক্তিকে  গ্রেফতার করেছে ডুমুরিয়া থানা পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, ডুমুরিয়া থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে এসআই (নিঃ) আল আমিন মুন্সী সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ ডুমুরিয়ার  বরাতিয়া এলাকার মেসার্স নুরজাহান ব্রিকসের সামনে অভিযান পরিচালনা করেন। অভিযানকালে সন্দেহভাজন আবু সাইদ শেখকে আটক করে তল্লাশি চালানো হয়। এ সময় তার কাছ থেকে ৫০০ (পাঁচশত) গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। পরে উদ্ধারকৃত মাদকদ্রব্যসহ তাকে গ্রেফতার করা  হয়। গ্রেফতারকৃত আবু সাইদ শেখ (৩৬)…
SUPER MORE
রামগঞ্জের শেফালীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনিয়মের অভিযোগ

Anitam's complaint in Shefalipa government primary school in Ramganj

  আবু তাহের, রামগঞ্জ প্রতিনিধিঃ সংশ্লিষ্ট দপ্তরের অনুমতি ছাড়াই লক্ষ্মীপুরের রামগঞ্জের কাঞ্চনপুর ইউনিয়নের পশ্চিম শেফালীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সম্পত্তিতে দোকানঘর নির্মাণ করে ভাড়া দেয়ার অভিযোগ উঠেছে। ¯’ানীয় একটি মহলের সাথে আঁতাত করে সরকারি সম্পত্তির এহেনো ব্যবহারে বিদ্যালয়টির অভিভাবক মহলে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে। সরজমিন পরিদর্শনে গিয়ে দেখা যায় পশ্চিম শেফালীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মূল ফটকের পাশ ঘেঁষেই বিদ্যালয়ের  সম্পত্তিতেই নির্মাণ করা হয়েছে দুটি দোকানঘর। বর্তমানে ওই দু'টি দোকান ঘরই ভাড়ায় পরিচালিত হ”েছ যা বিধি সম্মত নয়। সৃষৃট বিষয়ে জানতে চাইলে বিদ্যালয়ের প্রধান শিক্ষক স্মৃতি মজুমদার জানান, বিগত উপজেলা শিক্ষা অফিসার দৌলতর রহমানের সময় ২০২১ সনে তিনি অত্র বিদ্যালয়ে এসেছেন। এরপর…
SUPER MORE
দলীয় সিদ্ধান্তের বাইরে প্রার্থী হলে কঠোর  ব্যবস্থা: এমপি আবুল খায়ের ভূঁইয়া

Strict measures if a candidate is out of the Dalit decision: MP Abul Khater Bhuita

  প্রদীপ কুমার রায়, বিশেষ প্রতিনিধি : আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে লক্ষ্মীপুরের রায়পুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) দলীয় মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩ অক্টোবর) সকালে রায়পুর উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে ৫ নম্বর চরপাতা ও ৬ নম্বর কেরোয়া ইউনিয়নের দলীয় মনোনয়ন প্রত্যাশীদের নিয়ে এ সাক্ষাৎকার অনুষ্ঠিত হয়। সাক্ষাৎকার পর্বে প্রধান অতিথি ছিলেন লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য ও যুব ও ক্রীড়া মন্ত্রণালয়-সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি আবুল খায়ের ভূঁইয়া। মনোনয়ন প্রত্যাশীদের উদ্দেশে তিনি বলেন, “আমরা সবাই ঐক্যবদ্ধভাবে, সম্মিলিতভাবে আমাদের নেতা তারেক রহমানের যে ভিশন, সেটা বাস্তবায়ন করতে হলে আমাদের মধ্যে কঠিন ঐক্য থাকতে হবে। ঐক্য না থাকলে আমরা ভেঙে…
SUPER MORE
রায়পুরে উৎপাদনশীলতা দিবস উপলক্ষে র‌্যালি

Rallie to mark the productivity day in Rakhpur

প্রদীপ কুমার রায়, বিশেষ প্রতিনিধি: ‘উৎপাদনশীলতা বৃদ্ধিতে উদ্ভাবন, প্রযুক্তি ও দক্ষতার সমন্বয়’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে লক্ষ্মীপুরের রায়পুরে জাতীয় উৎপাদনশীলতা  দিবস-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২ অক্টোবর) সকাল ১১টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে র‌্যালিটি বের করা হয়। উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে শুরু হয়ে  র‌্যালিটি পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। র‌্যালিতে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী  কর্মকর্তা মেহেদী হাসান কাউছার। এ সময় উপজেলা আইসিটি কর্মকর্তা শুভ্রজিৎ রায়সহ প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী, উদ্যোক্তা ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
SUPER MORE
রায়পুরে ২৫০ যুবককে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ

Freelancing training for 250 youths in Rakhpur

প্রদীপ কুমার রায়, বিশেষ প্রতিনিধি: লক্ষ্মীপুরের রায়পুরে বেকার যুবকদের কর্মসংস্থান সৃষ্টি ও দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে ফ্রিল্যান্সিং ও ডিজিটাল মার্কেটিং বিষয়ক বিশেষ সেমিনার অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২ অক্টোবর) উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে এ  সেমিনার অনুষ্ঠিত হয়। উপজেলার ১০টি ইউনিয়নে ১০টি ব্যাচে মোট ২৫০ জন প্রশিক্ষণার্থীকে দুই মাসব্যাপী ফ্রিল্যান্সিং (ডিজিটাল মার্কেটিং) প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। সেমিনারে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান কাউছার। সভাপতিত্ব করেন উপজেলা আইসিটি কর্মকর্তা (অতিরিক্ত  দায়িত্ব) শুভ্রজিত রায়। সেমিনারে মূল বক্তা ছিলেন টপ-রেটেড ফ্রিল্যান্সার ও এনএসডিএ সার্টিফায়েড (লেভেল-৬) ডিজিটাল মার্কেটিং বিশেষজ্ঞ ও প্রশিক্ষক মো. সোলাইমান  শেখ নিশান। সেমিনারে বক্তারা বলেন, তথ্যপ্রযুক্তির যুগে প্রথাগত শিক্ষার…
SUPER MORE
No widgets found. Go to Widget page and add the widget in Offcanvas Sidebar Widget Area.