Anitam's complaint in Shefalipa government primary school in Ramganj

shear

 

Abu Taher, Ramganj Representative:
সংশ্লিষ্ট দপ্তরের অনুমতি ছাড়াই লক্ষ্মীপুরের রামগঞ্জের কাঞ্চনপুর ইউনিয়নের পশ্চিম শেফালীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সম্পত্তিতে দোকানঘর নির্মাণ করে ভাড়া দেয়ার অভিযোগ উঠেছে। ¯’ানীয় একটি মহলের সাথে আঁতাত করে সরকারি সম্পত্তির এহেনো ব্যবহারে বিদ্যালয়টির অভিভাবক মহলে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে।

সরজমিন পরিদর্শনে গিয়ে দেখা যায় পশ্চিম শেফালীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মূল ফটকের পাশ ঘেঁষেই বিদ্যালয়ের  সম্পত্তিতেই নির্মাণ করা হয়েছে দুটি দোকানঘর। বর্তমানে ওই দু’টি দোকান ঘরই ভাড়ায় পরিচালিত হ”েছ যা বিধি সম্মত নয়।

সৃষৃট বিষয়ে জানতে চাইলে বিদ্যালয়ের প্রধান শিক্ষক স্মৃতি মজুমদার জানান, বিগত উপজেলা শিক্ষা অফিসার দৌলতর রহমানের সময় ২০২১ সনে তিনি অত্র বিদ্যালয়ে এসেছেন। এরপর ¯’ানীয় একটি মহল বিদ্যালয়ের গেইটের পাশে বিদ্যালয়ের সম্পত্তিতেই দোকান ঘর নির্মাণ করতে চায়। বিষয়টি  তৎসময়ে উপজেলা শিক্ষা অফিসার বারণ করেছিলেন। পরে ¯’ানীয় ওই মহল নিষেধের তোয়াক্কা না করেই বিদ্যালয়ের সম্পত্তিতেই দু’টি দোকানঘর নির্মাণ করে এবং আমাকে বাধ্য করে ২০২১ সনে মাসিক ২ হাজার টাকার বিনিময়ে একটি দোকানঘর ভাড়ার চুক্তিনাময় স্বাক্ষর নেয়। এর পূর্বে ওই দোকানঘর মানব চন্দ্র দাস নামের জনৈক ব্যক্তির নিকট ভাড়া ছিল বলে জানান তিনি।। বিষয়টি পরবর্তীতে প্রধান শিক্ষক স্মৃতি মজুমদার উপজেলা শিক্ষা অফিসকে অবহিত না করে ২০২১ থেকে ২৬ পর্যন্ত চুক্তিনামা ২০২৮ সন পর্যন্ত বর্ধিত করেন। যার ফলে এলাকাব্যাপী অভিভাবক মহলে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়।
এনিয়ে ¯’ানীয় হারুন নামের জনৈক ব্যক্তি জানান, ২০২১ সনে প্রথমে মিজানুর রহমান নামের জনৈক ব্যক্তিকে দোকানঘর ভাড়া দিয়েছিলাম। বর্তমানে সেই মিজান থেকে আমি ভাড়া নিয়েছি।
সৃষ্ট বিষয়ে উপজেলা শিক্ষা  অফিসার (ভারপ্রাপ্ত) এমরান হোসেন জানান, বিষয়টি জানার পর উপজেলা নির্বাহী অফিসার স্যারের সাথে আলাপ করেছি। আমরা অচিরেই ব্যবস্থা গ্রহণ করব।

Related News

No widgets found. Go to Widget page and add the widget in Offcanvas Sidebar Widget Area.