কমলনগরে বাংলাদেশ শিক্ষক সমিতি (বাশিস)’র কমিটি গঠন

কমলনগরে বাংলাদেশ শিক্ষক সমিতি (বাশিস)’র কমিটি গঠন

কমলনগর (লক্ষ্মীপুর) : লক্ষ্মীপুরের কমলনগরে মাধ্যমিক পর্যায়ে বাংলাদেশ শিক্ষক সমিতি-বাশিস (সেলিম ভূঁইয়া গ্রুপ)এর কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে উপজেলার উদয়ন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল আমিনকে সভাপতি, চর লরেন্স উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক ওমর ফারুক দোলনকে সাধারণ সম্পাদক এবং ফজুমিয়ারহাট উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক আমিনুল ইসলাম কালামকে সাংগঠনিক সম্পাদক করে মোট ৫১ সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদন দেওয়া হয়। গত সোমবার (১০ আগস্ট) লক্ষ্মীপুর ঐতিহ্য কমিউনিটি সেন্টার এক আলোচনা সভায় এ কমিটি অনুমোদন করেন কুশাখালি এ্যানী চৌধুরী উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক ও জেলা কমিটির সভাপতি মাহবুবুর রহমান ও লক্ষ্মীপুর পৌর শহিদ স্মৃতি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জেলা কমিটির সাধারন সম্পাদক আওলাদ:
আরও পড়ুন
বন্ধুত্ব নষ্ট করতে চাই না, দেখবো দেশের স্বার্থ: পানি সম্পদমন্ত্রী

বন্ধুত্ব নষ্ট করতে চাই না, দেখবো দেশের স্বার্থ: পানি সম্পদমন্ত্রী

  প্রদীপ কুমার রায়, বিশেষ প্রতিনিধি: তিস্তা নদীর পানি ব্যবস্থাপনা নিয়ে  ভারতের সঙ্গে বন্ধুত্ব নষ্ট করতে চায় না বাংলাদেশ। তবে তিস্তা প্রকল্প বাস্তবায়নে দেশের স্বার্থকে প্রাধান্য দেওয়া হবে বলে জানিয়েছেন পানি সম্পদমন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি। সোমবার (১৭ আগস্ট) সকালে  বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) ও পানি সম্পদ মন্ত্রণালয়ের যৌথ আয়োজনে বুয়েটে ‘তিস্তা নদীর টেকসই ব্যবস্থাপনা’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন, তিস্তা পাড়ের মানুষের জন্য  সরকারের দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়ন করবে বিএনপি। তিস্তা মহাপ্রকল্প নিয়ে ইতোমধ্যে বেশ কিছু সেমিনার করা হয়েছে। বাংলাদেশের ভৌগোলিক চ্যালেঞ্জ রয়েছে, তা অতিক্রম করেই সরকার কাজ করছে। তিনি বলেন, তিস্তা প্রকল্পকে সরকার  চ্যালেঞ্জিং মনে:
আরও পড়ুন
রায়পুরে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে র‌্যালি, আলোচনা

রায়পুরে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে র‌্যালি, আলোচনা

  প্রদীপ কুমার রায়, বিশেষ প্রতিনিধি: ‘রূপালি মৎস্যে সমৃদ্ধির দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে লক্ষ্মীপুরের রায়পুরে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা ও সফল মৎস্যচাষীদের  মধ্যে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৬ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য  দপ্তরের যৌথ উদ্যোগে র‌্যালিটি বের করা হয়। র‌্যালিটি উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ প্রাঙ্গণে এসে শেষ হয়। পরে উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মাহাফুজুল হাসনাইনের তত্ত্বাবধানে এবং  পল্লী সঞ্চয় ব্যাংকের ম্যানেজার ফাতেমা খাতুনের সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহেদী হাসান কাউছার। অনুষ্ঠানে:
আরও পড়ুন
কমলনগরে মৎস্য পক্ষ উপলক্ষে র‍্যালী আলোচনা ও মাছের পোনা অবমুক্ত

কমলনগরে মৎস্য পক্ষ উপলক্ষে র‍্যালী আলোচনা ও মাছের পোনা অবমুক্ত

কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি: “রূপালী মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে লক্ষ্মীপুরের কমলনগরে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন করা হয়েছে। রোববার (১৬ আগস্ট) উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের আয়োজনে মৎস্য সপ্তাহ উপলক্ষে মাছের পোনা অবমুক্তকরণ, র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাহাত উজ জামান। সভাপতিত্ব করেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সূর্য সাহা। আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা বজলুর করিম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা পরিতোষ দাস, উপজেলা বিএনপির সভাপতি নুরুল হুদা চৌধুরী, জামায়াতে ইসলামীর উপজেলা আমির মাওলানা আবুল খায়ের, কমলনগর প্রেসক্লাব সাধারণ সম্পাদক ফয়েজ মাহমুদ, দপ্তর সম্পাদক ইব্রাহিম:
আরও পড়ুন
কমলনগরে মাদক বিরোধী সমাবেশ

কমলনগরে মাদক বিরোধী সমাবেশ

‎কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি ‎লক্ষ্মীপুরের কমলনগরে মাদক বিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রোববার সকালে হাজিরহাট বাজারে কমলনগর থানা পুলিশের আয়োজনে এ উপলক্ষে একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি হাজিরহাট বাজারের মাদ্রাসা গেট থেকে শুরু হয়ে বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে বাজারের দক্ষিণ মাথায় গিয়ে সমাবেশে মিলিত হন তারা। ওই সময় বক্তব্য রাখেন, সহকারী পুলিশ সুপার (রামগতি সার্কেল) ডা. শামসুল আলম, ওসি মোহাম্মদ ফরিদুল আলম, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মাওলানা হুমায়ুন কবির, যুবদলের আহবায়ক ইউছুপ পাটোয়ারী, ইসলামি আন্দোলন বাংলাদেশের সভাপতি মুফতি শরীফুল ইসলাম ও ছাত্রদলের সভাপতি সাজ্জাদ হোসেন সাজু। এ ছাড়াও মাদক বিরোধী সমাবেশ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও বিভিন্ন শিক্ষা:
আরও পড়ুন
ইকবাল হোসেনের ‘নিয়ন্ত্রণে’ লক্ষ্মীপুর সদর এলজিইডি? কাজ শেষ হয়নি, ফাইনাল বিল ৩৩ কোটি টাকা

ইকবাল হোসেনের ‘নিয়ন্ত্রণে’ লক্ষ্মীপুর সদর এলজিইডি? কাজ শেষ হয়নি, ফাইনাল বিল ৩৩ কোটি টাকা

ইকবাল হোসেনের ‘নিয়ন্ত্রণে’ লক্ষ্মীপুর সদর এলজিইডি? কাজ শেষ হয়নি, ফাইনাল বিল ৩৩ কোটি টাকা লক্ষ্মীপুর সদর উপজেলা  প্রকৌশলী মো. ইকবাল হোসেনকে ঘিরে একের পর এক অভিযোগ সামনে আসছে। উন্নয়নকাজের বিল ছাড়ে ‘৫ শতাংশ কমিশন’ দাবির অভিযোগে তাঁর বিরুদ্ধে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) তদন্ত চলার মধ্যেই এবার কাজ পুরোপুরি শেষ হওয়ার আগেই প্রায় ৩৩ কোটি ১৯ লাখ টাকার ফাইনাল বিল পরিশোধের অভিযোগ উঠেছে। লক্ষ্মীপুর সরকারি প্রাথমিক শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউটের (পিটিআই) একাডেমিক কাম প্রশাসনিক ভবন এবং মহিলা হোস্টেল নির্মাণকাজে এই বিপুল অঙ্কের বিল পরিশোধ করা হয়েছে। অথচ সরেজমিনে ভবন দুটির বিভিন্ন অংশে এখনো নির্মাণ ও ফিনিশিংয়ের কাজ বাকি থাকার তথ্য পাওয়া:
আরও পড়ুন
রামগঞ্জে জাতীয় মৎস্য -২৬ উদ্বোধন

রামগঞ্জে জাতীয় মৎস্য -২৬ উদ্বোধন

  আবু তাহের, রামগঞ্জ প্রতিনিধিঃ “রুপালি মৎস্যে স্বনির্ভর দেশ-সবার আগে বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে লক্ষ্মীপুরের রামগঞ্জে জাতীয় মৎস্যপক্ষ-২৬ উদ্বোধন করা হয়েছে।  রামগঞ্জ উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তরের যৌথ আয়োজনে রোববার সকাল ১১টায় উপজেলাস্থ শতাধিক মৎস্য চাষি, উপজেলার বিভিন্ন দাপ্তরিক কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিবর্গ ও সুধী মহলের অংশগ্রহণে উপজেলা চত্বরে বর্ণনাঢ্য রেলি শেষে উপজেলা সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী আতিকুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় উদ্বোধনী  বক্তব্য রাখেন উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ আবুল কাসেম। উপজেলা একাডেমিক সুপারভাইজার শরিফ উল্লাহ আশ শামসের সঞ্চালনায় এসময় অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ জিয়াউল হক, উপজেলা প্রাণিসম্পদ:
আরও পড়ুন
ইমাম মোয়াজ্জেম কে ভাতা পাইয়ে দেওয়ার নামে ঘুষ আদায় করে বহিষ্কার হলেন বিএনপির ২ নেতা

ইমাম মোয়াজ্জেম কে ভাতা পাইয়ে দেওয়ার নামে ঘুষ আদায় করে বহিষ্কার হলেন বিএনপির ২ নেতা

  আবু তাহের, রামগঞ্জ প্রতিনিধিঃ লক্ষ্মীপুরের রামগঞ্জে ইমাম, মোয়াজ্জেম ও খাদেমকে সরকারি ভাতা পাইয়ে দেওয়ার নামে ঘুষ আদায় করার অপরাধে স্থায়ীভাবে বহিষ্কার হলেন  বিএনপি'র দুই নেতা। পদ হারানো নেতারা হলেন দরবেশপুর ইউনিয়নে ১ নং ওয়ার্ডের সভাপতি মোঃ হারুনুর রশিদ ও সাধারণ সম্পাদক মোঃ ইউসুফ হোসেন। জানা গেছে রামগঞ্জ উপজেলার দরবেশপুর ইউনিয়নের উত্তর দরবেশপুর হাজী বাড়ি জামে মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও খাদেমকে সরকারি ভাতা প্রদানের নামে জনপ্রতি ৫ হাজার টাকা করে মোট ১৫ হাজার টাকা তারা ঘুষ নেয়।টাকা ঘুষ নেওয়ার অভিযোগ তদন্তে প্রমাণিত হওয়ায় ওয়ার্ড বিএনপির সভাপতি হারুন অর রশিদ ও সাধারণ সম্পাদক মো. ইউছুফকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।দরবেশপুর ইউনিয়ন:
আরও পড়ুন
চর মোজাম্মেলে সন্ত্রাসী রাজত্ব কায়েমের অপচেষ্টার অভিযোগে সংবাদ সম্মেলন

চর মোজাম্মেলে সন্ত্রাসী রাজত্ব কায়েমের অপচেষ্টার অভিযোগে সংবাদ সম্মেলন

  ​রুবেল চক্রবর্তী,ভোলা প্রতিনিধি: ​ভোলার তজুমদ্দিন উপজেলার চর মোজাম্মেল এলাকায় চিহ্নিত সন্ত্রাসী চক্রের একচ্ছত্র ত্রাসের রাজত্ব কায়েম, চাঁদাবাজি ও রাজনৈতিক চক্রান্তের  অপচেষ্টার বিরুদ্ধে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। নোয়াখালী ও চর মোজাম্মেল এলাকার একদল সশস্ত্র দুষ্কৃতকারী চরে আধিপত্য বিস্তারে ব্যর্থ হয়ে বর্তমানে অপপ্রচারে মেতে উঠেছে বলে সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়। ​শনিবার বিকেলে তজুমদ্দিন প্রেসক্লাবে  আয়োজিত এই সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন তজুমদ্দিন উপজেলা যুবদলের সদস্যসচিব মো. শাহজাহান মিয়া। এসময় তার সাথে স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। ​লিখিত বক্তব্যে শাহজাহান মিয়া বলেন, চর মোজাম্মেল ও পাশের নোয়াখালী জেলার সুবর্ণচরের  একটি চিহ্নিত দুষ্কৃতকারী চক্র দীর্ঘদিন ধরে এলাকায় সাধারণ মানুষের ওপর অত্যাচার, চাঁদাবাজি:
আরও পড়ুন
খেলাধুলা ও বই পড়ার মাধ্যমে আগামী প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে হবে,  সাবেক এনবিআর চেয়ারম্যান

খেলাধুলা ও বই পড়ার মাধ্যমে আগামী প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে হবে,  সাবেক এনবিআর চেয়ারম্যান

  আবু তাহের, রামগঞ্জ প্রতিনিধিঃ এনবিআর এর সাবেক চেয়ারম্যান  আব্দুর রহমান খান বলেছেন, খেলাধুলা ও বই পড়ার মাধ্যমে আমাদের আগামী প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে হবে। মাদকের ভয়াবহ থাবা থেকে আগামী প্রজন্মকে বাঁচাতে হলে অভিভাবকদের সচেতন হতে হবে। ছেলেমেয়েরা কোথায় যায় কি করে? খোঁজ খবর রাখতে হবে। তিনি আজ (৮ আগস্ট) শনিবার সকাল ১০টায় লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলার নিজ জন্মভূমি লক্ষ্মীধর পাড়া গ্রামে নিজ হাতে গড়া শহীদ বীর মুক্তিযোদ্ধা এনায়েত স্মৃতি সংঘের নতুন ভবনের উদ্বোধন কালে প্রধান অতিথির ভাষণে এসব কথা বলেন।এনায়েত স্মৃতি সংঘের বর্তমান সভাপতি ইমাম হোসেন রনির সভাপতিত্বে এ সময় বিশেষ অতিথি হিসেবে আরো বক্তব্য রাখেন সংঘের প্রতিষ্ঠাতা:
আরও পড়ুন
কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.