রায়পুরের নতুন ইউএনও আজিজুন নাহার

শেয়ার

 

প্রদীপ কুমার রায়, বিশেষ প্রতিনিধি:

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে যোগদান করেছেন আজিজুন নাহার। মঙ্গলবার (১৩ অক্টোবর) তিনি নতুন কর্মস্থলে  যোগ দিয়ে দাপ্তরিক কার্যক্রম শুরু করেন।
আজিজুন নাহার এর আগে সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেছেন। সেখানে দায়িত্ব পালনকালে ভোলাগঞ্জের সাদাপাথর এলাকায় অবৈধ পাথর উত্তোলন ও লুটপাট বন্ধে প্রশাসনিক অভিযান পরিচালনার  ঘটনায় তিনি আলোচনায় আসেন।
রায়পুরে নতুন কর্মস্থলে যোগদানের মধ্য দিয়ে তিনি উপজেলার প্রশাসনিক কার্যক্রমের দায়িত্ব গ্রহণ করেছেন। তাঁর কাছে স্থানীয়দের প্রত্যাশা, সরকারি সেবার মানোন্নয়ন, জনদুর্ভোগ নিরসন, উন্নয়ন  কার্যক্রমের গতি বাড়ানো এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে তিনি কার্যকর ভূমিকা রাখবেন।
উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কার্যক্রমের সমন্বয়, ভূমি ব্যবস্থাপনা, শিক্ষা, স্বাস্থ্যসেবা ও স্থানীয় উন্নয়ন কার্যক্রমে উপজেলা নির্বাহী কর্মকর্তা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। রায়পুরের সাধারণ মানুষও নতুন ইউএনওর কাছে জনবান্ধব প্রশাসন ও নাগরিক সেবার উন্নয়ন প্রত্যাশা করছেন।

সম্পর্কিত খবর

কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.