Best student in Ramganj

shear

 

Abu Taher, Ramganj Representative:
লক্ষ্মীপুরে রামগঞ্জে আয়েশা আক্তার কে শ্রেষ্ঠ শিক্ষার্থীর সম্মাননা দেওয়া হয়েছে। সম্প্রতি জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষ্যে সম্মাননা ক্রেষ্ট প্রদান করেন রামগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা কার্যালয়। এছাড়া বুধবার (৩০ সেপ্টেম্বর)২৬ নজরুল বর্ষ উপলক্ষ্যে রামগঞ্জ উপজেলা মিলনায়তনে উপজেলার বিভিন্ন মাদ্রাসার শিক্ষার্থীদের অংশগ্রহণে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে রচনা প্রতিযোগিতায় উপস্থিত দ্বিতীয় হয়ে কৃতিত্ব অর্জন করে আয়শা আক্তার। আয়েশা আক্তার রামগঞ্জ মহিলা দাখিল মাদ্রাসার দশম শ্রেণির শিক্ষার্থী।

রামগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার কাজী আতিকুর রহমানের সভাপতিত্বে ও রামগঞ্জ উপজেলা মাধ্যমিক একাডেমীর সুপারভাইজার শারিফুল্লা আশ শামস এর সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর-০১ রামগঞ্জ আসনের সংসদ সদস্য শাহাদাত হোসেন সেলিম । ”

উক্ত অনুষ্ঠানে রাজনীতিবিদ, সাংবাদিক, স্কুল-মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী এবং কর্মকর্তা-কর্মচারীসহ সর্বস্তরের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।”
পুরস্কার গ্রহণের পরপরই আবেগাপ্লুত কণ্ঠে নিজের অনুভূতি প্রকাশ করেন বিজয়ী আয়েশা আক্তার। তিনি বলেন, “আজকের এই অর্জন আমার বুক আনন্দে ও গৌরবে ভরিয়ে দিয়েছে। তবে আমি  একা নই, আমার এই পথের সারথি যাঁরা ছিলেন—যাঁরা আমাকে ভালোবেসে সহযোগিতা ও উৎসাহ দিয়েছেন, তাঁদের সকলের কাছে আমি আজীবন কৃতজ্ঞ।”
এই গৌরবময় অর্জনে উচ্ছ্বাস প্রকাশ করে বড় ভাই সাংবাদিক মোঃ ছায়েদ হোসেন মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করেন। একই সাথে মাদ্রাসার সুপার ও গভর্নিং বডির দাতা সদস্যসহ সাবর প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেন। নজরুলের সাম্য, মানবতা, দেশপ্রেম ও অসাম্প্রদায়িক চেতনা  নতুন প্রজন্মের মধ্যে ছড়িয়ে দিতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। উপস্থিত রচনা প্রতিযোগিতায় দ্বিতীয় হয়ে আয়শা অত্র প্রতিষ্ঠানের সুনাম বৃদ্ধি করেছে। তার এ অর্জন অন্য শিক্ষার্থীদেরও পড়াশোনার পাশাপাশি সাহিত্য-সংস্কৃতি ও সৃজনশীল কর্মকাণ্ডে উৎসাহিত করবে।
অনুষ্ঠান শেষে এক প্রতিক্রিয়ায় মাদ্রাসার সুপার মুহাম্মদ শামছুল আলম শিক্ষা মন্ত্রণালয়ের নানামুখী উদ্যোগের প্রশংসা করে শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন কে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। তিনি বলেন, “সবার সম্মিলিত সহযোগিতা,  সঠিক দিকনির্দেশনা এবং পৃষ্ঠপোষকতার কারণেই আজ আমাদের এই ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠত্বের গৌরব অর্জন করতে পেরেছে।” শিক্ষার্থীদের মেধা ও প্রতিভা বিকাশে ভবিষ্যতেও বিভিন্ন সহশিক্ষা কার্যক্রম ও প্রতিযোগিতার আয়োজন অব্যাহত থাকবে। আয়েশার এই চমৎকার অর্জনের পেছনে যারা সবসময় সাহস ও অনুপ্রেরণা জুগিয়েছেন, সেই অভিভাবক ও শিক্ষকদের প্রতিও রইল অভিনন্দন। শুভকামনা আয়েশা, তোমার সাফল্যের এই ধারা অব্যাহত থাকুক!
রামগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার কাজী আতিকুর রহমান বলেন, কবি কাজী নজরুল ইসলাম ছিলেন অন্যায়, অনাচার ও সাম্যবাদের বিরুদ্ধে এক অনন্য প্রতিবাদী কণ্ঠস্বর। তাঁর চেতনা, সাম্যবাদী চিন্তা ও দেশপ্রেমের বার্তা তরুণ প্রজন্মের মধ্যে ছড়িয়ে দিতে হবে। নজরুল চর্চার মাধ্যমেই আমাদের নতুন প্রজন্ম অসাম্প্রদায়িক, প্রগতিশীল  ও মানবিক মূল্যবোধসম্পন্ন উন্নত সমাজ গঠনে ভূমিকা রাখতে সক্ষম হবে।
রামগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার কাজী আতিকুর রহমান আয়েশা আক্তারের অর্জন অনুভূতি এবং শুভকামনা নিয়ে বলেন, শিক্ষার্থী আয়েশা আক্তারের অনন্য অর্জনে আমরা অত্যন্ত আনন্দিত ও গর্বিত। আয়েশার এই সাফল্য তার কঠোর পরিশ্রম, মেধা এবংনিয়মানুবর্তিতার এক উজ্জ্বল দৃষ্টান্ত। তার এই অসাধারণ সাফল্য আমাদের সবাইকে অনুপ্রাণিত করেছে। তার এই অর্জন প্রমাণ করে যে  একাগ্রতা ও চেষ্টা থাকলে যেকোনো লক্ষ্য অর্জন করা সম্ভব। এই প্রাপ্তি তার জীবনের কেবল একটি সুন্দর শুরু মাত্র। আশা করি এই অনবদ্য সাফল্য তাকে সামনে আরও বড় বড় লক্ষ্য ছোঁয়ার প্রেরণা জোগাবে। আমরা আয়েশা আক্তারের আগামীর দিনগুলোর জন্য আন্তরিক শুভকামনা জানাচ্ছি। তার জ্ঞান ও মেধার আলো ছড়িয়ে পড়ুক সর্বত্র। সে যেন একজন মানবিক ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারে এবং তার জীবন উত্তরোত্তর সফলতা ও সমৃদ্ধিতে ভরে ওঠে।

Related News

No widgets found. Go to Widget page and add the widget in Offcanvas Sidebar Widget Area.