দীপ্ত টিভির সাংবাদিক জাহাঙ্গীর আলমকে গুলি, বাহিনী প্রধান সাকিবকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা
স্টাফ রিপোর্টার লক্ষ্মীপুরে দীপ্ত টিভির জেলা প্রতিনিধি জাহাঙ্গীর আলমকে সন্ত্রাসীর গুলি, অল্পের জন্য প্রাণে রক্ষা পেয়েছে সাংবাদিক জাহাঙ্গীর। পরে বাহিনী প্রধান সাকিব ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়ার সময় স্থানীয়রা ঘেরাও করে তাকে আটক করে পুলিশে দিয়েছে। মঙ্গলবার দুপুরে সদর উপজেলার আটিয়াতলী এলাকায় এই ঘটনা ঘটে। জাহাঙ্গীর আলম ইনডিপেনডেন্ট টিভির স্টাফ রিপোর্টার ও স্থানীয় দৈনিক মেঘনার তীর পত্রিকার সম্পাদক আব্বাছ হোসেনের ছোট ভাই। এঘটনায় স্থানীয় সাংবাদিকরা বাহিনী প্রধান সাকিবের বিচার ও জড়িত অন্যদের গ্রেফতারের দাবী জানান। বিষয়টি নিশ্চিত করেন সাংবাদিক আব্বাছ হোসেন। পুলিশ ও স্থানীয়রা জানায়, সাংবাদিকতার পাশাপাশি শিক্ষকতা পেশার সাথে জড়িত জাহাঙ্গীর আলম। মঙ্গলবার দুপুরে লক্ষ্মীপুর শহরের স্কুল থেকে মোটরসাইকেল যোগে:
