রামগঞ্জে ডোবা থেকে মানুষের মাথার খুলি ও হাড় উদ্ধার

রামগঞ্জে ডোবা থেকে মানুষের মাথার খুলি ও হাড় উদ্ধার

আবু তাহের,রামগঞ্জ প্রতিনিধিঃ লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার ভাটরা ইউনিয়নের নান্দিয়ারা গ্রামের রামগঞ্জ-শাহরাস্তি সড়কের পাশে বিলের মাঝখানের একটি ডোবা থেকে বস্তাভর্তি অবস্থায় মানুষের মাথার খুলি ও হাড় উদ্ধার করেছে রামগঞ্জ থানা পুলিশ। ২৩ফেব্রুয়ারী বৃহস্পতিবার সকালে লক্ষ্মীপুর জেলা পরিষদের চেয়ারম্যান মোঃ শাহজাহানের মালিকানাধীন ইটভাটার অদূরে রামগঞ্জ শাহরাস্তি সড়কের উত্তর পাশের একটি বিলের মাঝখানের ডোবায় মানুষের মাথার খুলি ও কঙ্কালের অংশের সন্ধান পান স্থানীয় এলাকাবাসী। বৃহস্পতিবার সকালে স্থানীয় এলাকার কিশোররা মাছ ধরতে গিয়ে রশি ও ইটবাধা অবস্থায় একটি বস্তা দেখতে পেয়ে খুলে মাথার খুলি ও হাঁড়গোড় দেখে আতঙ্কিত হয়ে যান। ঘটনাটি জানতে পেরে স্থানীয় এলাকাবাসী ও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ঘটনাস্থলে ছুটে আসেন। এসময় লোকজন:
আরও পড়ুন
তজুমদ্দিনে  এসসিএমএফপি’র যুব উৎসব অনুষ্ঠিত

তজুমদ্দিনে এসসিএমএফপি’র যুব উৎসব অনুষ্ঠিত

রুবেল চক্রবর্তী, ভোলা প্রতিনিধি: মৎস্য অধিদপ্তরাধীন সাসটেইনেবল কোস্টাল এন্ড মেরিন ফিশারিজ প্রজেক্ট (এসসিএমএফপি) কম্পোনেন্ট-৩ এম্পাওয়ারমেন্ট এন্ড লাইভলীহুড ট্রান্সফরমেশান এর তজুমদ্দিনে দিনব্যাপী যুব উৎসব অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২২ ফেব্রুয়ারী) সকাল ১১ টায় সময় তজুমদ্দিন উপজেলায় যুব উৎসব উপলক্ষে র‌্যালী, আলোচনা সভা, ক্রিড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। তজুমদ্দিন উপজেলার নির্বাহী অফিসার মরিয়ম বেগমের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত থেকে শুভ উদ্বোধন ঘোষণা করেন ভোলা -৩ এর সাংসদ আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন । অনুষ্ঠানের স্বাগত বক্তব্য রাখেন তজুমদ্দিন উপজেলা মৎস অফিসার আমির হোসেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আওয়ামীলীগ সভাপতি ফকরুল আলম জাহাঙ্গীর, সাধারণ সম্পাদক ফজলুল হক দেওয়ান, ভাইস চেয়ারম্যান:
আরও পড়ুন
রায়পুরে আধিপত্য বিস্তার নিয়ে দু’গ্রুপের সংঘর্ষ, নিহত-১, আহত-২০, আটক-৫

রায়পুরে আধিপত্য বিস্তার নিয়ে দু’গ্রুপের সংঘর্ষ, নিহত-১, আহত-২০, আটক-৫

প্রদীপ কুমার রায় : লক্ষ্মীপুরের রায়পুরে দুই গ্রুপের সংঘর্ষে মোঃ রাসেল হোসেন (১৪) নামের এক কিশোর নিহত হয়েছে। তাকে ধারালো অস্ত্র ছুরি দিয়ে পেটে আঘাত করলে ঘটনাস্থলেই সে মারা যায়। আহত হয়েছে পুলিশসহ আরো ২০জন । এসময় থানা ও দুই ফাঁড়ির পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রন করেন এবং ঘটনার সাথে জড়িত সন্দেহে ৫ জনকে আটক করা হয়। ঘটনাস্থল থমথমে অবস্থা বিরাজ করছে। অতিরিক্ত পুলিশ মোতায়েন রাখা হয়েছে। বুধবার সকাল ১০ টার দিকে উপজেলার দক্ষিন চরবংশী ইউপির মিয়ারহাট এলাকায় মেঘনা নদীর পাড়ে এ হত্যাকান্ডের ঘটনা ঘটে। ঘটনার পর থেকে গোটা এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে। নিহত কিশোর মোঃ রাসেল (১৪) দক্ষিন চরবংশী ইউপির:
আরও পড়ুন
প্রশাসনে রদবদল : ২৫ ফেব্রুয়ারি শুরু ডিসিদের বাছাই পরীক্ষা

প্রশাসনে রদবদল : ২৫ ফেব্রুয়ারি শুরু ডিসিদের বাছাই পরীক্ষা

জেলা প্রশাসক পদের জন্য যোগ্য কর্মকর্তা বাছাই করতে আগামী ২৫ ফেব্রুয়ারি থেকে বাছাই পরীক্ষা শুরু হবে। ২৭তম ব্যাচের কর্মকর্তাদের ১৪১ জন কর্মকর্তাকে ওই পরীক্ষার জন্য ডাকা হয়েছে। অপরদিকে ২৫ ব্যাচের ৯০ জন কর্মকর্তাকেও ডাকা হয়েছে। ২৫ ব্যাচের অনেক কর্মকর্তা দ্বিতীয় বারের জন্য ডাক পেয়েছেন বলেও জানা গেছে। জানা গেছে, আগামী জাতীয় সংসদ নির্বাচনে রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব মূলত পালন করবেন জেলা প্রশাসকরা (ডিসি)। এ জন্য ডিসি নিয়োগের চূড়ান্ত তালিকা (ফিটলিস্ট) করতে বেশ সতর্ক সরকার। এই পদের জন্য এবার অধিক আস্থাশীল ও আদর্শগত পছন্দের কর্মকর্তা খোঁজা হচ্ছে। নির্বাচনী তফসিল ঘোষণার পর নির্বাচন কমিশন ডিসি পদে রদবদল করতে চাইলেও এই তালিকা থেকেই করতে:
আরও পড়ুন
ডিজিটাল সিস্টেমে ভাষা শেখার ব্যবস্থা করে দিয়েছি : প্রধানমন্ত্রী

ডিজিটাল সিস্টেমে ভাষা শেখার ব্যবস্থা করে দিয়েছি : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আমরা ডিজিটাল বাংলাদেশ গড়ে তুলেছি। দেশের মানুষের কাজের সুবিধার জন্য আমরা ৯টি ভাষার একটি অ্যাপ করে দিয়েছি। ডিজিটাল সিস্টেমে যে কেউ যেন ভাষা শিখতে পারে, আমরা সেই ব্যবস্থা করে দিয়েছি। শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে মঙ্গলবার বিকালে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে শিক্ষা মন্ত্রণালয় আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, শিশুরা তাড়াতাড়ি ভাষা শিখতে পারে। তারা একসঙ্গে দুই-তিনটা ভাষা দ্রুত শিখে নেয়। তবে কোনটা ধারণ করবে সেটা আসে পরে। মাতৃভাষায় শিক্ষাটা হলে সবকিছু জানা, বোঝা ও উপলব্ধি প্রকাশ করার উপকার অনেক বেশি। প্রধানমন্ত্রী বলেন, আজ আমাদের মহান শহিদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। বাঙালি:
আরও পড়ুন
রায়পুরে ভাষা শহীদদের স্মরণে সবুজসেনা খেলাঘর আসরের শ্রদ্ধা নিবেদন

রায়পুরে ভাষা শহীদদের স্মরণে সবুজসেনা খেলাঘর আসরের শ্রদ্ধা নিবেদন

প্রদীপ কুমার রায় : মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে প্রভাত ফেরি ও পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে সকল ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছে জাতীয় শিশু কিশোর সংগঠন সবুজ সেনা খেলাঘর আসর রায়পুর উপজেলা শাখা। মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) ভোরে উপজেলা পরিষদ চত্বরের আদর্শ শিশু নিকেতন চত্বর থেকে প্রভাত ফেরি করে পৌর শহর প্রদক্ষিণ করে নতুন বাজার এলাকায় অবস্থিত কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন সংগঠনের শিশু কিশোর ভাইবোনেরা। এসময় উপস্থিত ছিলেন আদর্শ শিশু নিকেতনের প্রিন্সিপাল আবুল কালাম আজাদ, সংগঠনটির সভাপতি প্রদীপ কুমার রায়, সাধারণ সম্পাদক আবুল কাসেম খোকা, সম্পাদক মন্ডলীর সদস্য সাংবাদিক আজম খান, ফিরোজ আলম, আবু জাফর,:
আরও পড়ুন
বাংলাকে  জাতিসংঘের দাপ্তরিক ভাষা হিসেবে স্বীকৃতির দাবি ওবায়দুল কাদেরের

বাংলাকে জাতিসংঘের দাপ্তরিক ভাষা হিসেবে স্বীকৃতির দাবি ওবায়দুল কাদেরের

বাংলা ভাষাকে জাতিসংঘের দাপ্তরিক ভাষা হিসেবে স্বীকৃতির জন্য দাবি জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে প্রভাত ফেরিতে আওয়ামী লীগের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ দাবি জানান। এ সময় উপস্থিত ছিলেন- দলের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া প্রমুখ। মন্ত্রী বলেন, একুশে ফেব্রুয়ারি গর্বের দিন। আজকের এদিনে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হচ্ছে। অথচ ৩৫ কোটি মানুষের মায়ের ভাষা বাংলা ভাষা। এ ভাষা আজ পর্যন্ত জাতিসংঘের দাপ্তরিক ভাষার মর্যাদা পায়নি। জাতিসংঘের কাছে আমাদের দাবি, এদিনে মাতৃভাষা দিবস:
আরও পড়ুন
দেশের সঙ্গে বিচার ব্যবস্থাও এগিয়ে যাচ্ছে : প্রধান বিচারপতি

দেশের সঙ্গে বিচার ব্যবস্থাও এগিয়ে যাচ্ছে : প্রধান বিচারপতি

প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী বলেছেন, যে আদর্শের ভিত্তিতে বাংলাকে রক্তের বিনিময়ে স্বাধীন করেছি, সেই বাংলাদেশকে সবাই মিলে এগিয়ে নিয়ে যাই। আমাদের বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, দেশের বিচার ব্যবস্থা এগিয়ে যাচ্ছে। মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি। প্রধান বিচারপতি বলেন, বাংলাদেশ সুপ্রিম কোর্ট থেকে প্রকাশিত সব রায় বাংলায় অনুবাদ করা হবে। তিনি বলেন, ভাষা অনুবাদে সুপ্রিম কোর্টে নতুন একটি প্রযুক্তি সংযোজিত হয়েছে, সেখানে আমাদের কর্মকর্তারা যে রায়গুলো ইতোমধ্যে লিখেছেন সেগুলো যাতে সুষ্ঠুভাবে অনুবাদ করা হয়, আমরা বিষয়টি নিয়ে কাজ করছি। সিদ্দিকী বলেন, প্রত্যেকটি রায় যাতে:
আরও পড়ুন
পুকুর খননে উপযুক্ত প্রমাণাদিসহ আবেদন করতে হবে- দুর্গাপুরে এডিসি আনিসুল

পুকুর খননে উপযুক্ত প্রমাণাদিসহ আবেদন করতে হবে- দুর্গাপুরে এডিসি আনিসুল

ফরিদ আহমেদ আবির,দুর্গাপুর: তিন ফসলী জমিতে পুকুর খনন বন্ধে মাছচাষী ও কৃষকদের মধ্যে সচেতনতা বাড়াতে রাজশাহীর দুর্গাপুর উপজেলা প্রশাসনের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে উপজেলার কিসমত গণকৈড় ইউনিয়ন ও নওপাড়া ইউনিয়ন পরিষদ এলাকায় পৃথক মতবিনিময় সভা করেছে উপজেলা প্রশাসন। মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) আনিসুল ইসলাম। উপজেলা নির্বাহী অফিসার সোহেল রানার সভাপতিত্বে কিসমত গনকৈড় ইউনিয়নের উজালখলসী উচ্চ বিদ্যালয় মাঠে বেলা ১২টার সময় ও নওপাড়া ইউনিয়ন পরিষদের নওপাড়া উচ্চ বিদ্যালয় মাঠে দুপুর ২টায় মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় মাছচাষী ও কৃষকরা সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন। মাছচাষী:
আরও পড়ুন
কেন্দ্রীয় শহীদ মিনারে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

কেন্দ্রীয় শহীদ মিনারে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

অমর একুশে ফেব্রুয়ারি ‘মহান শহীদ দিবস’ ও ‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে’ ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) রাত ১২টা ১ মিনিটে একুশের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারের বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। পুষ্পস্তবক অর্পণ শেষে তারা কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন। এ সময় অমর একুশের কালজয়ী গান ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি’ বাজানো হয়। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদনের পর জাতীয় সংসদের স্পিকার, প্রধান বিচারপতি, মন্ত্রী পরিষদের সদস্য, ডেপুটি স্পিকার ও বিরোধী দলীয় নেতা শ্রদ্ধা নিবেদন করেন। এরপর পুষ্পস্তবক অর্পণ করেন তিন বাহিনীর প্রধান, সম্মানিত ভাষা সৈনিক,:
আরও পড়ুন
কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.