প্রস্তুত কেন্দ্রীয় শহীদ মিনার
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে শ্রদ্ধা নিবেদনের জন্য প্রস্তুত কেন্দ্রীয় শহীদ মিনার। আর মাত্র কিছুক্ষণ পরই ফুলে ফুলে ভরে উঠবে এই মিনার। এর মাধ্যমে স্মরণ করা হবে জাতির শ্রেষ্ঠ সন্তানদের। সোমবার (২০ ফেব্রুয়ারি) রাতে সরেজমিনে দেখা গেছে, শহীদ মিনার এবং এর আশপাশের এলাকার দেয়ালগুলোতে আঁকা হয়েছে বর্ণমালা। মূল মিনারসহ চারদিকে নতুন রং করা হয়েছে। একুশে ফেব্রুয়ারি ঘিরে গত কয়েকদিন ধরে কেন্দ্রীয় শহীদ মিনারে ছিল শিল্পীদের ব্যস্ততা। পাকিস্তানি শাসকদের অত্যাচার, নির্যাতন আর বঞ্চনার চিত্র ফুটে উঠছে তুলির আঁচরে। মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৩ যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালনের জন্য নিরলসভাবে দেয়াল লিখন ও আলপনার কাজ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের:
