লক্ষ্মীপুর ছাত্রলীগ নেতা জসিম হত্যায় ৮ আসামির মৃত্যুদণ্ড

লক্ষ্মীপুর ছাত্রলীগ নেতা জসিম হত্যায় ৮ আসামির মৃত্যুদণ্ড

লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুরে ছাত্রলীগ নেতা মেহদী হাছান জসিমকে গুলি করে হত্যার দায়ে ৮ জনের মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। সোমবার(২৯ মে) বেলা সাড়ে ১১ টার দিকে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আমিনা ফারহিন এ রায় দেন। রায় শুনে আসামি ও তাদের স্বজনরা কান্নায় ভেঙে পড়েন। লক্ষ্মীপুর জজ আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) জসিম উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, এ মামলায় ১২ আসামির বিরুদ্ধে পুলিশ অভিযোগপত্র দাখিল করে। এরমধ্যে ৪ জন মারা গেছেন। অন্য ৮ আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। রায়ের সময় ৭ আসামি আদালতে উপস্থিত ছিলেন। দণ্ডপ্রাপ্ত অপর আসামি হিজবুর রহমান স্বপন পলাতক রয়েছেন। দণ্ডপ্রাপ্তরা হলেন আলী হোসেন বাচ্চু (৪৩), মোস্তফা:
আরও পড়ুন
রাবিতে ভর্তি পরীক্ষা শুরু

রাবিতে ভর্তি পরীক্ষা শুরু

প্রতিবেদক রাজশাহী: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২২-২৩ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা শুরু হয়েছে। সোমবার (২৯ মে) সকাল ৯টা থেকে ‘সি’ ইউনিটের (বিজ্ঞান) প্রথম শিপ্টের পরীক্ষা শুরু হয়। যা চলে সকাল১০ টা পর্যন্ত। বিশ্ববিদ্যায়ের ভর্তি পরীক্ষা সূত্রে জানা গেছে, সকাল ৯ টায় অনুষ্ঠিত ‘সি’ ইউনিটের প্রথম শিফটে বিজ্ঞানের ১০০০১-২৮৫৭৪ পর্যন্ত রোলের ভর্তিচ্ছু শিক্ষার্থীরা অংশ নেন। এছাড়া দ্বিতীয় শিফটে বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত বিজ্ঞানের ৩০০০১-৪৮৫৭৪ রোল, তৃতীয় শিফট দুপুর ১টা থেকে ২টা পর্যন্ত বিজ্ঞানের ৫০০০১-৬৮৫৭৪ রোল পর্যন্ত শিক্ষার্থীরা অংশ নেবেন। এছাড়া, চতুর্থ শিফট বেলা ৩টা ৩০ মিনিট থেকে ৪টা ৩০ মিনিট পর্যন্ত বিজ্ঞানের ৭০০০১-৮৮৫৭৩ রোলের শিক্ষার্থীদের পরীক্ষা অনুষ্ঠিত হবে।:
আরও পড়ুন
প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন গাজীপুরের পরাজিত মেয়র আজমত উল্লা খান

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন গাজীপুরের পরাজিত মেয়র আজমত উল্লা খান

বাবুল খান, গাজীপুর প্রতিনিধঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন সদ্য শেষ হওয়া গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে পরাজিত মেয়রপ্রার্থী অ্যাডভোকেট আজমত উল্লা খান। আওয়ামী লীগের মনোনয়নে নৌকা প্রতীক নিয়ে ভোটে লড়ে হারের পর দলের ভেতরে-বাইরে নানা আলোচনার মধ্যেই দলীয় সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাত করলেন তিনি। রোববার (২৮ মে) বঙ্গভবনে ওই সৌজন্য সাক্ষাতে বঙ্গবন্ধুকে নিয়ে নিজের লেখা দুটো বই প্রধানমন্ত্রীর হাতে তুলে দেন আজমত উল্লা। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে সাক্ষাৎ এবং প্রধানমন্ত্রীর হাতে বই তুলে দেওয়ার দুটো ছবি পোস্ট করেছেন আজমত উল্লা খান। পোস্টের ক্যাপশনে তিনি লিখেছেন, ‘আজ (রোববার) গণভবনে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী, গণতন্ত্রের মানস কন্যা, মানবতার:
আরও পড়ুন
ঢাকায় ক্যামেরাবন্দি অপোর ফ্লিপ ফোন, বাংলাদেশে আসছে নাকি?

ঢাকায় ক্যামেরাবন্দি অপোর ফ্লিপ ফোন, বাংলাদেশে আসছে নাকি?

স্মার্টফোনের জগতে সবচেয়ে আকর্ষণীয় ও অভিনব উদ্ভাবনগুলোর মধ্যে ‘ফ্লিপ ফোন’ অন্যতম এবং জনপ্রিয় মুঠোফোন ব্র্যান্ড ‘অপো’ ফ্লিপ ফোন ডিভাইসের প্রযুক্তি আবিষ্কার ও প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। সম্প্রতি ভাইরাল হওয়া কিছু ছবি বাংলাদেশের প্রযুক্তিপ্রেমীদের মধ্যে সাড়া ফেলেছে, গুঞ্জন শুরু হয়েছে যে- দেশের বাজারে নতুন একটি ফ্লিপ ফোন এর দেখা মিলতে পারে। ইন্টারনেটে ‘হাইপ তোলা’ এসব ছবি নেওয়া হয়েছে গত ২২ মে ঢাকার শেরাটন হোটেল এ অনুষ্ঠিত ‘মডার্ন মার্কেটিং সামিট’ থেকে। ছবিগুলোতে দেখা যাচ্ছে, অপো বাংলাদেশ এর অথরাইজড এক্সক্লুসিভ ডিস্ট্রিবিউটর’স মার্কেটিং প্ল্যানিং ম্যানেজার মো. নাজিমুদ্দৌলা নিলয় ওই সামিটে ফ্লিপ ফোন ব্যবহার করছেন। পরবর্তীতে অপো বাংলাদেশ অথরাইজড এক্সক্লুসিভ ডিস্ট্রিবিউটর এর হেড অব সেলস:
আরও পড়ুন
নরসিংদীতে ২ ছাত্রদল-নেতা খুনের প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন

নরসিংদীতে ২ ছাত্রদল-নেতা খুনের প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন

মোঃ মোবারক হোসেন,নরসিংদী প্রতিনিধি: নরসিংদীতে জেলা ছাত্রদলের কমিটি নিয়ে কোন্দলের জেরে গুলি করে দুই ছাত্রদল নেতা সাদেকুর রহমান ও আশরাফুল ইসলাম খুনের প্রতিবাদ ও বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৮ মে) দুপুরে নরসিংদী প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে জেলা ছাত্রদলের পদবঞ্চিত নেতাকর্মী, নিহতদের পরিবারের সদস্যসহ এলাকাবাসী অংশগ্রহণ করেন। মানববন্ধন শেষে জড়িতদের বিচারের দাবিতে জেলা প্রশাসকের নিকট স্মারকলিপি দেয়া হয়। মানববন্ধনে হত্যার নির্দেশদাতা আসামী বিএনপির যুগ্ম মহাসচিব ও জেলা বিএনপির আহবায়ক খায়রুল কবির খোকনসহ হত্যায় জড়িত সকল আসামীদের দ্রুত গ্রেফতার করে বিচারের মুখোমুখি করার দাবি জানানো হয়। এসময় খায়রুল কবির খোকনের বিরুদ্ধে স্লোগান দেন মানববন্ধনে:
আরও পড়ুন
যে কারণে গাজীপুরে নৌকার ভরাডুবি

যে কারণে গাজীপুরে নৌকার ভরাডুবি

গাজীপুর প্রতিনিধি: নৌকার ঘাঁটি হিসেবে খ্যাত শিল্প অধ্যুষিত গাজীপুর। সদ্য সমাপ্ত গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে নৌকার শোচনীয় পরাজয় হয়েছে।আওয়ামী লীগের মনোনীত মেয়র প্রার্থী শিক্ষিত, মার্জিত, রুচিশীল, ব্যক্তিত্ব এড.আজমত উল্লাহ খানকে ১৬১৯৭ ভোটের ব্যবধানে পরাজিত করে স্বতন্ত্র মেয়র প্রার্থী জাহেদা খাতুন বিজয়ী হয় । তিনি সেলিনা হায়াত আইভীর পর বাংলাদেশে দ্বিতীয় নারী মেয়র। রাষ্ট্রীয় ক্ষমতায় থাকা অবস্থায় গাজীপুরের মাটিতে নৌকার ভরাডুবি হওয়ায় আওয়ামীলীগের নীতি নির্ধারকদের ভাবিয়ে তুলছে। চলছে নৌকা পরাজয়ের চুল ছেড়া বিশ্লেষণ। গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে নৌকার ভরাডুবির যথেষ্ট কারণ রয়েছে তার মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি কারণ নিম্ন তুলে ধরা হলোঃ ১,জাহাঙ্গীরের জনপ্রিয়তাঃ গাজীপুর জেলায় আকাশচুম্বী জনপ্রিয়তা রয়েছে সাবেক মেয়র জাহাঙ্গীরের।:
আরও পড়ুন
কমলনগরে বঙ্গবন্ধুর জুলিও কুরি প্রাপ্তির ৫০ বছর উদযাপন

কমলনগরে বঙ্গবন্ধুর জুলিও কুরি প্রাপ্তির ৫০ বছর উদযাপন

কমলনগরে জাতির জনক বঙ্গবন্ধুর জুলিও কুরি শান্তি পদক পাওয়ার ৫০ বছর পূর্তি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৮ মে) উপজেলা পরিষদ হলরুমে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। লক্ষ্মীপুর জেলার কমলনগর উপজেলা প্রশাসন আয়োজিত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জুলিও কুরি শান্তি পদক প্রাপ্তির ৫০ বছর পূর্তি উপলক্ষে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণে সংগীত অনুষ্ঠান, কবিতা আবৃতি ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মেজবাহ উদ্দিন আহমেদ বাপ্পি । সভায় উপজেলা নিবার্হী অফিসার সুচিত্র রঞ্জন দাসের সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা ভারপ্রাপ্ত প্রাথমিক শিক্ষা অফিসার জহিরুল ইসলাম। এসময় আরো উপস্থিত ছিলেন কমলনগর থানা অফিসার:
আরও পড়ুন
রাজশাহীতে ৩৬ দিনের শিশুর লাশ উদ্ধার

রাজশাহীতে ৩৬ দিনের শিশুর লাশ উদ্ধার

প্রতিবেদক রাজশাহী: রাজশাহীর মোহনপুরে গরুর পানি পান করা পাত্র/ডাবর থেকে ৩৬ দিনের কন্যা শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার (২৭ মে) বিকাল সাড়ে ৫ টার দিকে উপজেলার ৪নং মৌগাছী ইউনিয়ন এলাকার বসন্তকেদার-বকপাড়া (মধ্যপাড়া) গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শিশু আয়েশা আক্তার ওই গ্রামের আলামিন হোসেনে মেয়ে। এবিষয়ে জানতে চাইলে আলামিন হোসেন বলেন, আমার বাড়িতে স্ত্রী তানিয়া খাতুন ও কন্যা শিশু আয়েশা ছাড়া আর কেউ ছিলোনা। এই ঘটনার পরে আমাকে জানালে আমি দ্রুত বাড়ি চলে আসি এবং এসে দেখি আমার কন্যা সন্তান মারা গেছে। শিশুর মা তানিয়া আক্তার বলেন, সাড়ে ৫ টার দিকে নিজ শয়নকক্ষে শিশুটিকে ঘুমিয়ে রেখে বাথরুমে যায়। বাথরুম:
আরও পড়ুন
রামগঞ্জে ধর্ষিতা প্রতিবন্ধী নারীকে বিনামুল্যে স্বপ্নযাত্রা এম্বুলেন্স সেবা

রামগঞ্জে ধর্ষিতা প্রতিবন্ধী নারীকে বিনামুল্যে স্বপ্নযাত্রা এম্বুলেন্স সেবা

আবু তাহের, রামগঞ্জ প্রতিনিধিঃ লক্ষ্মীপুরের রামগঞ্জে ধর্ষিতা এক প্রতিবন্ধী নারীকে স্বপ্নযাত্রা এম্বুলেন্সে মাধ্যমে বিনামূল্যে সেবা দিয়ে প্রসংশায় ভাসছেন জেলা প্রশাসক মোঃ আনোয়ার হোছাইন আকন্দ ও রামগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ সারমিন ইসলাম। ২৭মে শনিবার সকালে রামগঞ্জ উপজেলার ৫নং চন্ডিপুর ইউনিয়নের পূর্ব মাছিমপুর গ্রামের এক অসহায় প্রতিবন্ধী নারীর স্বজনরা টাকার অভাবে বাড়িতে আসতে না পারায় উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিস সহকারী আনোয়ার কবিরের সাথে যোগাযোগ করলে তিনি তাৎক্ষনিক ডিসি ও ইউএনওর সাথে যোগাযোগের মাধ্যমে ওই প্রতিবন্ধী নারীকে বিনামূল্যে প্রথমে রামগঞ্জ স্বাস্থ্য কমপলেক্স পরে লক্ষ্মীপুর সদর হাসপাতাল ও অবস্থার অবনতি হলে নোয়াখালী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে চিকিৎসা শেষে মাছিমপুর গ্রামের বাড়িতে পৌছে দেন।:
আরও পড়ুন
রামগঞ্জে ধর্ষণের ৯মাস পর অভিযুক্ত যুবক গ্রেপ্তার

রামগঞ্জে ধর্ষণের ৯মাস পর অভিযুক্ত যুবক গ্রেপ্তার

আবু তাহের, রামগঞ্জ প্রতিনিধিঃ লক্ষ্মীপুরের রামগঞ্জে ধর্ষণের শিকার হয়ে এক বুদ্ধি প্রতিবন্ধী নারী (২৫) মা হয়েছেন। এ ঘটনায় মোঃ দেলোয়ার হোসেন সাগর নামে এক প্রবাসীকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। শনিবার রাত ১১টার দিকে রামগঞ্জের উপজেলার চন্ডিপুর ইউনিয়নের চন্ডিপুর গ্রামে তার শশুর বাড়ী থেকে গ্রেপ্তার করা হয়। এর আগে একই রাতে ভুক্তভোগী ওই নারীর মা নুর জাহান বাদী হয়ে রামগঞ্জ থানায় মামলা করেন। পরে রামগঞ্জ থানার এসআই মনিরুজ্জামান ফোর্স নিয়ে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃত সাগর রামগঞ্জ উপজেলার পূর্ব মাছিমপুর আরমগাজী বাড়ির মোঃ সিরাজুল ইসলামের ছেলে। ভুক্তভোগীর স্বজন ও পুলিশ সূত্রে জানা যায়, সাগর ও ভুক্তভোগী নারী সম্পর্কে চাচাতো ভাই-বোন।:
আরও পড়ুন
কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.