রায়পুরে ভাসমান জেলেদের মাঝে কম্বল বিতরণ করে প্রশংসায় ভাসছেন ইউএনও

রায়পুরে ভাসমান জেলেদের মাঝে কম্বল বিতরণ করে প্রশংসায় ভাসছেন ইউএনও

প্রদীপ কুমার রায়: তীব্র শীতের রাতে যখন চারপাশ নিস্তব্ধ, অধিকাংশ মানুষ যখন উষ্ণ বিছানায় ঘুমে আচ্ছন্ন, ঠিক সেই সময় অসহায় মানুষের পাশে দাঁড়ালেন লক্ষ্মীপুরের রায়পুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মেহেদী হাসান কাউছার। সোমবার (৫ জানুয়ারি) মধ্য রাতে তিনি রায়পুর উপজেলার ২নং উত্তর চরবংশী ইউনিয়নের পুরান বেরীর চান্দার খাল সংলগ্ন মেঘনা নদী এলাকায় নৌকায় ভাসমান প্রায় ৪০টি অসহায় পরিবারের মাঝে কম্বল বিতরণ করেন। হাড়কাঁপানো শীত উপেক্ষা করে উপজেলা নির্বাহী কর্মকর্তার এমন কাজকে প্রশংসায় ভাসিয়েছেন সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারিরা। জানা যায়, রায়পুর উপজেলার চান্দার খালের এই এলাকাটি মূলত মেঘনা নদী ঘেঁষা একটি নৌকাভিত্তিক জনপদ। এখানকার অনেক পরিবার বছরের পর বছর নৌকায় বসবাস:
আরও পড়ুন
খালেদা জিয়াকে নিয়ে ফেইজবুক লাইভে কটুক্তির প্রতিবাদে রামগঞ্জে রফিক উল্ল্যা আফসারী অবাঞ্চিত

খালেদা জিয়াকে নিয়ে ফেইজবুক লাইভে কটুক্তির প্রতিবাদে রামগঞ্জে রফিক উল্ল্যা আফসারী অবাঞ্চিত

  আবু তাহের, রামগঞ্জ প্রতিনিধিঃ লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলায় তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে নিয়ে ফেইজবুক লাইভে কটুক্তিমূলক কথা বলার অভিযোগে বিতর্কিত বক্তা রফিক উল্ল্যা আফসারীকে অবাঞ্চিত ঘোষণা করেছে রামগঞ্জ উপজেলা ছাত্রদল। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সন্ধায় স্থানীয় এলাকাবাসীর উদ্যোগে উপজেলার দল্টা বড় বাড়িতে পূর্বনির্ধারিত ওয়াজ মাহফিল চলছিলো। মাহফিলে রফিক উল্ল্যা আফসারীর উপস্থিতির খবর বিএনপি যুবদল ও ছাত্রদলের বিক্ষুব্ধ নেতাকর্মীদের মধ্যে ছড়িয়ে পড়লে উত্তেজিত নেতাকমীরা ঘটনাস্থলে পৌছার আগেই রফিক উল্ল্যা আফসারী দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন। রামগঞ্জ উপজেলা ছাত্রদলের সভাপতি জহির রায়হান বাবুর নেতৃত্বে ছাত্রদলের নেতাকর্মীরা ঘটনাস্থলে যাওয়ার খবরে মাহফিল দ্রুত শেষ করে দেয়। এর আগে মঙ্গলবার সকালে রফিক:
আরও পড়ুন
রামগঞ্জে দ্বন্দ্ব ভুলে বিএনপি ঐক্যবদ্ধ

রামগঞ্জে দ্বন্দ্ব ভুলে বিএনপি ঐক্যবদ্ধ

  আবু তাহের, রামগঞ্জ প্রতিনিধিঃ ত্রয়োদশ জাতীয় নির্বাচনকে সামনে রেখে বিভক্ত বিএনপি সকল দ্বন্দ্ব ভুলে লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসনে ধানের শীষের মনোনীত প্রার্থী শাহাদাত হোসেন সেলিমকে সমর্থন জানিয়েছেন উপজেলার সকল স্তরের নেতাকর্মীরা। উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে আয়োজিত সোমবার (২৯ ডিসেম্বর) রাতে শহরস্থ ক্যাপসিক্যাম রেস্টুরেন্ট মিলনায়তনে এক মত বিনিময় সভায় এয়োদশ নির্বাচনে ধানের শীষের বিজয় নিশ্চিত করনের লক্ষে সংসদ সদস্য প্রার্থী সেলিমকে ওই সমর্থন জানানো হয়। রামগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি মোজাম্মেল হক মজুর সভাপতিত্বে এসময় প্রধান অতিথি ছিলেন রামগঞ্জ আসনে বিএনপি মনোনীত প্রার্থী শাহাদাত হোসেন সেলিম। এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সাবেক সভাপতি জাকির হোসেন মোল্ল্যা, বিশিষ্ট শিক্ষানুরাগী ও:
আরও পড়ুন
ছোট ভাই মাহফুজ নির্বাচন করবেন না মনোনয়নপত্র নেওয়ায় বিব্রত এনসিপি নেতা মাহবুব

ছোট ভাই মাহফুজ নির্বাচন করবেন না মনোনয়নপত্র নেওয়ায় বিব্রত এনসিপি নেতা মাহবুব

আবু তাহের, রামগঞ্জ প্রতিনিধিঃ ‎ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসন থেকে সাবেক তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের নামে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে। তবে মনোনায়ন জমাদেয়ার শেষদিন সোমবার (২৯ ডিসেম্বর) বিকেল সাড়ে চারটা পর্যন্ত রামগঞ্জ উপজেলা রিটার্নিং কার্যালয়ে তার ফরম জমা দেয়া হয়নি বলে নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারাশিদ বিন এনাম। তবে বিকেল পর্যন্ত ওই আসনে ৭টি মনোনায় ফরম জমা হয়েছে বলে জানান এ কর্মকর্তা। ‎এদিকে মাহফুজ আলমের নামে মনোনয়নপত্র সংগ্রহ করা নিয়ে তিনি নিজেই বিব্রত অবস্থায় পড়েছেন। তিনি নির্বাচন করবেন না এবং মনোনয়নপত্রও জমা দেবেন না বলে জানিয়েছেন তার ভাই এনসিপি নেতা মাহবুব আলম। জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় কমিটির:
আরও পড়ুন
রামগঞ্জে মাকে বেঁধে প্রতিবন্ধী মেয়েকে ধর্ষ’ণ ৩ দিনেও গ্রেপ্তার হয়নি ছাত্রলীগ সভাপতি

রামগঞ্জে মাকে বেঁধে প্রতিবন্ধী মেয়েকে ধর্ষ’ণ ৩ দিনেও গ্রেপ্তার হয়নি ছাত্রলীগ সভাপতি

আবু তাহের, রামগঞ্জ প্রতিনিধিঃ লক্ষ্মীপুরের রামগঞ্জে গভীর রাতে মাকে বেঁধে রেখে তার এক বাক প্রতিবন্ধী মেয়েকে ধর্ষণে'র অভিযোগ উঠেছে ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি মনিরুল বাসার লিমনের (২৪) বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে রামগঞ্জ উপজেলার ৪নং ইছাপুর ইউয়িনের নয়নপুর গ্রামের বন্দালী মিঝি বাড়িতে। ২৫ ডিসেম্বর দিবাগত গভীর রাতে। পরে বাক প্রতিবন্ধী ধর্ষি'তার বাবা ২৬ ডিসেম্বর (শুক্রবার) মোঃ শাহাজাহান বাদী হয়ে রামগঞ্জ থানায় ইছাপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি লিমনকে আসামী করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। মামলা দায়েরের ৩দিন পার গেলেও পুলিশ এখ পর্যন্ত ওই ছাত্রলীগ নেতাকে গ্রেপ্তার করতে পারেনি। খবর পেয়ে রামগঞ্জ থানা উপ-পরিদর্শক মোঃ আলমগীর হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেছে। স্থানীয়:
আরও পড়ুন
৩৭ গুণী ব্যক্তিত্বকে সংবর্ধনা রামগঞ্জে দল্টা রহমানিয়া উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উদযাপন

৩৭ গুণী ব্যক্তিত্বকে সংবর্ধনা রামগঞ্জে দল্টা রহমানিয়া উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উদযাপন

  আবু তাহের, রামগঞ্জ প্রতিনিধিঃ লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ দল্টা রহমানিয়া উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উদযাপন অনুষ্ঠানে রামগঞ্জসহ গ্রেটার নোয়াখালী অঞ্চলের ৩৭জন গুণী ব্যক্তিত্বকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। দল্টা রহমানিয়া উচ্চ বিদ্যালয়ের অ্যালমনাই অ্যাসোসিয়েশনের আয়োজনে শুক্রবার দল্টা গোয়াইল্লা মাঠে অনুষ্ঠিত স্বার্ণালীশতক অনুষ্ঠানে শিক্ষা সংস্কৃতিসহ গ্রামীন জনপদে গুরুত্বপূর্ণ অবদানের স্বকৃীতি স্বরুপ গুণী ব্যক্তিত্বদের ওই সংবর্ধনা প্রদান করা হয়। এসময় অ্যালমনাই অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক বিশিষ্ট সাংবাদিক মাহমিদুল আলমের কাছ থেকে সম্মাননা ক্রেস্ট গ্রহণ করেন গুণীজনরা। শতবর্ষ উদযাপন বাস্তবায়ন কমিটির আহবায়ক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা উপ-নিয়ন্ত্রক খোরশেদ আলম ভঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান আবদুর রহমান খান:
আরও পড়ুন
জুলাই যোদ্ধারা আমাদের যে স্বপ্ন দেখিয়েছে তার বাস্তবায়ন করতে হবে এন বি আর চেয়ারম্যান।

জুলাই যোদ্ধারা আমাদের যে স্বপ্ন দেখিয়েছে তার বাস্তবায়ন করতে হবে এন বি আর চেয়ারম্যান।

  আবু তাহের, রামগঞ্জ প্রতিনিধিঃ জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান আব্দুর রহমান খান বলেছেন, জুলাই যোদ্ধারা আমাদের যে স্বপ্ন দেখিয়েছেন আমাদের তা বাস্তবায়ন করতে হবে। জুলাই যোদ্ধারা চোখে আঙ্গুল দিয়ে আমাদেরকে সঠিক রাস্তা দেখিয়েছেন। আমরা এতদিন যে রাস্তায় ছিলাম তা ছিলো ভুল, তাই এই ভুলের সংশোধন করতে হবে। তবেই আমরা সোনার বাংলাদেশ গড়তে পারব। আমরা এতদিন ভুল পথে চলেছি। তিনি শুক্রবার (২৬ ডিসেম্বর) লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার দল্টা রহমানিয়া উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ পূর্তি উপলক্ষ্যে আয়োজিত স্বর্ণালী শতক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য এসব কথা বলেন। তিনি আরো বলেন, আমরা সামাজিকভাবে যাদেরকে সম্মান করার কথা তাদেরকে সম্মান করি না , আর যাদেরকে সম্মান করার:
আরও পড়ুন
লক্ষ্মীপুর-৪ গনঅধিকারের ট্রাক প্রতীকে লড়বেন রেদওয়ান উল্লাহ

লক্ষ্মীপুর-৪ গনঅধিকারের ট্রাক প্রতীকে লড়বেন রেদওয়ান উল্লাহ

‎কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি- আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে লক্ষ্মীপুর-৪ রামগতি-কমলনগর আসনে গনঅধিকার পরিষদের ট্রাক প্রতীকে মনোনয়ন পেয়েছে গনঅধিকার পরিষদের কেন্দ্রীয় ছাত্র বিষয়ক সম্পাদক রেদওয়ান উল্লাহ। গত ২২ ডিসেম্বর দলটির কেন্দ্রীয় কার্যালয় দলের চেয়ারম্যান ও ডাকসু'র সাবেক ভিপি নুরুল হক নুর ও মহাসচিব রাশেদ খান আনুষ্ঠানিক ভাবে এই মনোনয়ন প্রদান করেন। রেদওয়ান উল্লাহ কমলনগর উপজেলার চর লরেন্স গ্রামের মাওলানা নুর মোহাম্মদ এর ছেলে। এর আগে এই আসনে ট্রাক প্রতিকে মোহাম্মদ উল্যা  নামের এক লন্ডন প্রবাসির নাম আলোচনায় আসে। ‎রেদওয়ান উল্লাহ গন অধিকার পরিষদ প্রতিষ্ঠাকাল থেকে দলের জন্য সর্বোচ্চ দিয়ে কাজ করে গেছেন। পরবর্তিতে জুলাই আন্দোলনের সম্মুখ সারিতে থেকে আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন।:
আরও পড়ুন
জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে ধানেরশীষে লক্ষ্মীপুর-৪ নিজান

জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে ধানেরশীষে লক্ষ্মীপুর-৪ নিজান

‎কমলনগর(লক্ষ্মীপুর) প্রতিনিধি- সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি'র ধানেরশীষে সর্বশেষ নমিনেশন ঘোষনায় লক্ষ্মীপুর-৪ রামগতি-কমলনগর আসনে সাবেক ২বারের সাংসদ এবিএম আশ্রাফ উদ্দিন নিজানকে দেওয়া হয়। ‎ ‎গত ২০ডিসেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি'র অফিসিয়াল প্যাডে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের স্বাক্ষরিত প্রতিক বরাদ্দের বিষয় নিশ্চিত করে। ‎ ‎এর আগে গত ৫আগষ্ট পরর্বতীতে বিএনপি অফিসিয়াল প্যাডে জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডিকে রামগতি-কমলনগর আসনে নির্বাচনী প্রচার কাজে সহায়তা করতে নেতাকর্মীদের নির্দেশ প্রদান করা হয়। এই চিঠিকে ঘিরেই দুই উপজেলার জেএসডি নেতাকর্মীরা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জোটের প্রার্থী হিসাবে জেএসডির সিনিয়র সহসভাপতি তানিয়া রব'কে বিএনপিসহ জোটের পক্ষে প্রচারপ্রচারনা:
আরও পড়ুন
রামগঞ্জে দল্টা রহমানিয়া উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উদযাপন কমিটির সংবাদ সম্মেলন

রামগঞ্জে দল্টা রহমানিয়া উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উদযাপন কমিটির সংবাদ সম্মেলন

আবু তাহের, রামগঞ্জ প্রতিনিধিঃ লক্ষ্মীপুরের রামগঞ্জের ঐতিহ্যবাহী দল্টা রহমানিয়া উচ্চ বিদ্যালয়ের শতবর্ষে পদার্পন উপলক্ষে বিদ্যালয়ের অ্যালামনাই অ্যাসোসিয়েশন কর্তৃক প্রেস কনফারেন্সের মাধ্যমে শতবর্ষ উদযাপন অনুষ্ঠানসূচির ঘোষণা করা হয়েছে। অনুষ্ঠান আয়োজক কমিটির পক্ষে বৃহস্পতিবার সকাল ১০টায় দল্টা রহমানিয়া উচ্চ বিদ্যালয় মাঠে ওই প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়। আয়োজন কমিটির সদস্য মোঃ আবু হান্নান লাভলুর সভাপতিত্বে এবং ওমর ফারুক সাকিলের সঞ্চালনায় প্রেস কনফারেন্সে লিখিত বক্তব্যের মাধ্যমে ২৬ডিসেম্বর ২০২৫ইং দল্টা রহমানিয়া উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উদযাপন উপলক্ষে অ্যালামনাই অ্যাসোসিয়েশন কর্তৃক (গোয়াইল্লা) মাঠে দিনব্যাপী গৃহীত অনুষ্ঠানসূরি ঘোষনা করেন অ্যাসোসিয়েশনের সাধারন সম্পাদক বিশিষ্ট সাংবাদিক মাহমুদুল আলম। এসময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন রামগঞ্জ প্রেসক্লাব সভাপতি আবু তাহের, আয়োজক কমিটির:
আরও পড়ুন
কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.