লক্ষ্মীপুরে জ্বালানি বাজার ও বাস কাউন্টারে প্রশাসনের কড়া নজর
প্রদীপ কুমার রায়, নিজস্ব সংবাদদাতা, লক্ষ্মীপুর লক্ষ্মীপুর সদর উপজেলার মজু চৌধুরীর হাট এলাকায় রবিবার (১৫ মার্চ) দুপুরে জ্বালানি তেলের সরবরাহ ও বাজার মূল্য স্বাভাবিক রাখতে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। অভিযানকালে জ্বালানি তেলের ব্যবসায়ীদের যথাযথ মজুদ সংরক্ষণ এবং বিক্রয় রেজিস্টার সংরক্ষণের বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়। একই সঙ্গে বিস্ফোরক লাইসেন্স না থাকা এবং বিভিন্ন অনিয়মের দায়ে পেট্রোলিয়াম আইন, ২০১৬ ও ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী সংশ্লিষ্ট কয়েকটি প্রতিষ্ঠানকে মোট ৩১ হাজার টাকা অর্থদণ্ড করা হয়। জরিমানার টাকা তাৎক্ষণিকভাবে আদায় করা হয়েছে। এছাড়া আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে এবং অতিরিক্ত ভাড়া আদায় বন্ধে এলাকার:
