আবু তাহের, রামগঞ্জ প্রতিনিধিঃ
লক্ষ্মীপুরের রামগঞ্জে প্রতিবন্ধী শিশুদের মূলধারার শিক্ষায় অন্তর্ভুক্তি নিশ্চিত করতে সমাজসেবা অধিদপ্তরের শিক্ষা উপবৃত্তি কর্মসূচির গুরুত্ব তুলে ধরে এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১২ মার্চ) দুপুরে উপজেলা পরিষদ হলরুমে এ সেমিনার আয়োজন করা হয়।
উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. আনোয়ার হোসেনের সঞ্চালনায় আয়োজিত সেমিনারে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রামগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারাশিদ বিন এনাম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. জিয়াউল হক, রামগঞ্জ থানার ওসি (তদন্ত) আব্দুল জলিল, প্রবীণ শিক্ষক আ.ন.ম সামছুল ইসলাম এবং রামগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আবু তাহের সহ অন্যান্য অতিথিরা।
বক্তারা বলেন, প্রতিবন্ধী শিশুদের সমাজের মূলধারায় সম্পৃক্ত করতে শিক্ষা উপবৃত্তি কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তাদের শিক্ষার সুযোগ বৃদ্ধি ও সামাজিকভাবে প্রতিষ্ঠিত করতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান তারা।
