ভোটের এমন পরিবেশই আমরা চেয়েছি- লক্ষ্মীপুর-৪ নিজান

ভোটের এমন পরিবেশই আমরা চেয়েছি- লক্ষ্মীপুর-৪ নিজান

কমলনগর (লক্ষ্মীপুর)প্রতিনিধি- এমটাই হলো আমাদের ২৪এর আন্দোলনের ফল। আমরা এমন গনতান্ত্রিক নির্বাচন বার বার চেয়েছি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে লক্ষ্মীপুর-৪ রামগতি-কমলনগর আসনের ধানেরশীর্ষে সংসদ সদস্য পদে প্রার্থী আশ্রাফ উদ্দিন নিজান রামগতির ৬১ নং তোরাবআলী উচ্চ বিদ্যালয়ের  কেন্দ্র পরিদর্শন করে এসব কথা বলেন। এসময় তিনি  আরো বলেন,  আমাদের সবার দায়িত্ব সুন্দর পরিবেশে ভোটারদের ভোট দিতে সহায়তা করা। আমি আমাদের সকল কর্মীদের বলেছি ভোটে ৪শ গজের মধ্যে যাতে অবস্থান না করে। এসময় কয়েকটি কেন্দ্র পরিদর্শন করে জানা গেলো প্রায় ৩০শতাংশ ভোটার ভোট প্রয়োজন করেছেন।
আরও পড়ুন
রায়পুরে মোটরসাইকেল নিষেধাজ্ঞা অমান্য, দুইজনকে জরিমানা

রায়পুরে মোটরসাইকেল নিষেধাজ্ঞা অমান্য, দুইজনকে জরিমানা

প্রদীপ কুমার রায়, নিজস্ব সংবাদদাতা, লক্ষ্মীপুর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে মোটরসাইকেল চলাচলের ওপর আরোপিত নিষেধাজ্ঞা অমান্য করায় লক্ষ্মীপুরের রায়পুরে দুই ব্যক্তিকে অর্থদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত। নির্বাচনকে শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে ১০ ফেব্রুয়ারি রাত ১২টা থেকে ১৩ ফেব্রুয়ারি রাত ১২টা পর্যন্ত মোটরসাইকেল চলাচলের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়। কিন্তু ১১ ফেব্রুয়ারি দিবাগত রাত ১২টার পর নিষেধাজ্ঞা অমান্য করে মোটরসাইকেল চালানোর দায়ে দুইজনকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাদের অর্থদণ্ড প্রদান করা হয় এবং তাৎক্ষণিকভাবে আদায় করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নিগার সুলতানা। এ সময় বাংলাদেশ:
আরও পড়ুন
রায়পুরের হায়দরগঞ্জ বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, ৮ দোকান পুড়ে ছাই

রায়পুরের হায়দরগঞ্জ বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, ৮ দোকান পুড়ে ছাই

  প্রদীপ কুমার রায়, নিজস্ব সংবাদদাতা, লক্ষ্মীপুর লক্ষ্মীপুরের রায়পুর উপজেলা প্রধান বানিজ্যিক কেন্দ্র হায়দরগঞ্জ বাজারে ভোররাতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ৯টি দোকানসহ ১০-১২টি গোডাউন সম্পূর্ণ পুড়ে গেছে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের দাবি, ক্ষতির পরিমাণ প্রায় পাঁচ কোটি টাকার কাছাকাছি। বুধবার (১১ ফেব্রুয়ারি) গভীর রাতে আগুনের সূত্রপাত হয়। দাউ দাউ করে জ্বলে ওঠা আগুনে দুটি রেকসিন দোকান, মুদি দোকান, গোডাউন পুরোপুরি পুড়ে যায়। অল্প সময়ের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ায় দোকানগুলোর ভেতরে থাকা মালামাল রক্ষা করা সম্ভব হয়নি। স্থানীয়রা আগুন দেখতে পেয়ে দ্রুত ফায়ার সার্ভিসে খবর দেন। খবর পাওয়ার পর ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় এক ঘণ্টার:
আরও পড়ুন
সিনিয়র সাংবাদিকের প্রতি অবহেলা: কিছু প্রশ্ন, কিছু দায়

সিনিয়র সাংবাদিকের প্রতি অবহেলা: কিছু প্রশ্ন, কিছু দায়

প্রদীপ কুমার রায় : গতকালই একটি পোস্টে উল্লেখ করেছিলাম—জামায়াতের ইশতেহার ঘোষণা অনুষ্ঠানের সম্মানী আমার পর্যন্ত পৌঁছেনি। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই আজ আরেকটি দুঃখজনক অভিজ্ঞতার মুখোমুখি হলাম। রায়পুরের গুহা চাইনিজ রেস্তোরাঁয় আজ আয়োজিত বিএনপি প্রার্থীর ইশতেহার ঘোষণা অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণই জানানো হয়নি। বিষয়টি সত্যিই কষ্ট দিয়েছে। আমার দাওয়াত পেতেই হবে—এমন কোনো দাবি আমার নেই। তবে দাওয়াত না পাওয়ার কারণ অনুসন্ধান করার অধিকার একজন সংবাদকর্মীর নিশ্চয়ই থাকে। বিশেষ করে যখন দীর্ঘ সময় ধরে সংশ্লিষ্ট দল নিয়ে নিয়মিত সংবাদ পরিবেশন করা হয়েছে জাতীয় দৈনিক জনকণ্ঠ পত্রিকায়। দুঃখজনক বাস্তবতা হলো—অনেক ক্ষেত্রেই দেখা যায়, যাদের লেখালেখির হাত শক্ত, পেশাগত সততা রয়েছে, তারাই প্রাপ্য:
আরও পড়ুন
নির্বাচনের দিন সাংবাদিক ও পর্যবেক্ষকদের মোবাইল ফোন নিয়ে ভোটকেন্দ্রে যেতে বাধা নেই: ইসি

নির্বাচনের দিন সাংবাদিক ও পর্যবেক্ষকদের মোবাইল ফোন নিয়ে ভোটকেন্দ্রে যেতে বাধা নেই: ইসি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন সাংবাদিক ও পর্যবেক্ষকরা মোবাইল ফোন নিয়ে ভোটকেন্দ্রে প্রবেশ করতে পারবেন বলে নিশ্চিত করেছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ। তিনি সোমবার (৯ ফেব্রুয়ারি) আগারগাঁওয়ের নির্বাচন ভবন চত্বরে সাংবাদিকদের জন্য করা বুথ পরিদর্শনের সময় এ তথ্য জানান। এর আগে কমিশন জানিয়েছিল, ভোটকেন্দ্রের ৪০০ গজের মধ্যে সাধারণ ভোটাররা মোবাইল ফোন নিতে পারবেন না। তবে দায়িত্বপ্রাপ্ত প্রিজাইডিং অফিসার, পুলিশ ইনচার্জ, নির্দিষ্ট আনসার সদস্য এবং ‘নির্বাচন সুরক্ষা ২০২৬’ অ্যাপ ব্যবহারকারী দুইজন আনসার সদস্য এই সীমাবদ্ধতার বাইরে। নতুন এই স্পষ্টীকরণের মাধ্যমে নির্বাচনের দিন সাংবাদিক ও পর্যবেক্ষকদের দায়িত্ব পালন সুবিধাজনকভাবে করা হয়েছে
আরও পড়ুন
রামগঞ্জে বিএনপি-আ’লীগ ও ইসলামী আন্দোলনসহ বিভিন্ন দল থেকে ৩৪৮ জনের জামায়াতে যোগদান

রামগঞ্জে বিএনপি-আ’লীগ ও ইসলামী আন্দোলনসহ বিভিন্ন দল থেকে ৩৪৮ জনের জামায়াতে যোগদান

আবু তাহের, রামগঞ্জ প্রতিনিধিঃ লক্ষ্মীপুরের রামগঞ্জে বিভিন্ন রাজনৈতিক দল থেকে ৩৪৮ জন নেতাকর্মী জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন। আজ সোমবার সকাল ১০টায় রামগঞ্জ সরকারি কলেজ মাঠে আয়োজিত এক যোগদান অনুষ্ঠানের মাধ্যমে তারা আনুষ্ঠানিকভাবে জামায়াতে ইসলামীতে যোগ দেন। উপজেলা জামায়াতে ইসলামীর আমির নাজমুল হাসান পাটোয়ারীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি উপস্থিত ছিলেন, এনসিপির যুগ্ম আহবায়ক ও ১১ দলীয় জোটের মনোনীত প্রার্থী মাহবুব আলম মাহির। এ সময় আরও উপস্থিত ছিলেন, উপজেলা জামায়াতের সেক্রেটারি ইমরান হোসাইন, কর্মপরিষদ সদস্য দেওয়ান মো. ইউছুফ, উপজেলা এনসিপির প্রধান সমন্বয়ক মাসুম বিল্লাহ, রামগঞ্জ পৌর আহ্বায়ক মামুন, পৌর সেক্রেটারি জহিরুল ইসলাম, জেলা ছাত্র শিবিরের সেক্রেটারি আরমান হোসাইন, জামায়াত নেতা আমিনুল ইসলাম:
আরও পড়ুন
ধানের শীষের স্লোগান দেওয়া শিশুর ওপর হামলার খবর গুজব: পুলিশ

ধানের শীষের স্লোগান দেওয়া শিশুর ওপর হামলার খবর গুজব: পুলিশ

  প্রদীপ কুমার রায়, নিজস্ব সংবাদদাতা, রায়পুর, লক্ষ্মীপুর লক্ষ্মীপুর-২ (রায়পুর ও সদর উপজেলার একাংশ) আসনে ধানের শীষের পক্ষে স্লোগান দেওয়া একটি শিশুর ওপর দাঁড়িপাল্লা সমর্থকদের হামলার খবরটি গুজব বলে জানিয়েছে পুলিশ। পুলিশ বলছে, শিশুটি হামলার শিকার নয়, বরং সাইকেল ও সিএনজির মুখোমুখি হয়ে পড়ে গিয়ে আহত হয়েছে। আহত শিশুর নাম মেহেদী হাসান (১২)। সে সদর উপজেলার মহাদেবপুর গ্রামের মনির আহাম্মেদের ছেলে এবং পঞ্চম শ্রেণির শিক্ষার্থী। বুধবার (৪ ফেব্রুয়ারি) দুপুরে সদর ও রায়পুর উপজেলার দালালবাজার ও সোনাপুর ইউনিয়নের সীমান্তবর্তী মহাদেবপুর এলাকায় ঘটনাটি ঘটে। আহত অবস্থায় তাকে উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে শিশুটির ওপর রাজনৈতিক:
আরও পড়ুন
লক্ষ্মীপুরে ইসলামী ছাত্রশিবিরের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

লক্ষ্মীপুরে ইসলামী ছাত্রশিবিরের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

কামরুল হাসান হৃদয়: লক্ষ্মীপুরে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। ৬ ফেব্রুয়ারি (শুক্রবার) সকাল সাড়ে নয়টায় ঝুমুর স্টেশন থেকে শুরু হওয়া মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ এলাকা প্রদক্ষিণ করে উত্তর তেমুহনিতে শেষ হয়। মিছিলে অংশগ্রহণকারীরা এসো নবীন ভয় নাই, শিবিরে সন্ত্রাস নাই, ছাত্রশিবির দিচ্ছে ডাক ছাত্র সমাজ জাগরে জাগ, আল্লাহু আকবর ইত্যাদি স্লোগান দেন। দীর্ঘ মিছিলটি শহরের বিভিন্ন পয়েন্টে জনসাধারণের নজর কাড়ে। মিছিল শেষে উত্তর স্টেশনে বক্তব্য রাখেন ছাত্রশিবিরের সাবেক সভাপতি ও লক্ষ্মীপুর-৩ আসনের জামায়াতের সংসদ সদস্য প্রার্থী ড. রেজাউল করিম। তিনি বলেন, যারা একসময় আমাদের ক্যাম্পাস থেকে বিতাড়িত করেছে, আজ তারা পালিয়ে গেছে।  ইসলামী ছাত্রশিবির শুধু বাংলাদেশের নয়, এশিয়ার:
আরও পড়ুন
নির্বাচনী সভায় গেলে লাশ ফেলে দেওয়ার হুমকী

নির্বাচনী সভায় গেলে লাশ ফেলে দেওয়ার হুমকী

রামগঞ্জে ১১দলীয় ঐক্যজোটের সংবাদ সম্মেলন আবু তাহের, রামগঞ্জ প্রতিনিধিঃ লক্ষ্মীপুর-১(রামগঞ্জ) আসনে ১১ দলীয় ঐক্যজোট প্রার্থীর নির্বাচনী কার্যক্রমে বাধা, বিলবোর্ড ও পোস্টার ভাঙচুর এবং নারী কর্মীদের হেনস্থা ও নির্বাচনী জনসভায় উপস্থিত হলে লাশ ফেলে দেওয়ার হুমকীর প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে ১১ দলীয় ঐক্যজোট প্রার্থী জাতীয় নাগরিক পার্টির যুগ্ন আহবায়ক মাহবুবুল আলম। বৃহস্পতিবার (৫ফেব্রুয়ারী) দুপুরে রামগঞ্জের মোহাম্মদীয়া সুইটস হলরুমে এ সংবাদ সম্মেলনে এসব বক্তব্য তুলে ধরেন তারা। সংবাদ সম্মেলনে১১ দলীয় ঐক্যজোটের নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক ও উপজেলা জামায়াতে ইসলামী আমীর নাজুল হাসান পাটোয়ারী বলেন, আগামী ১২ ফেব্রুয়ারী অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসনে ১১ দলীয় ঐক্যবদ্ধ বাংলাদেশ জোটের প্রার্থী ও:
আরও পড়ুন
রামগঞ্জে সরকারি খাল দখল করে  অবৈধ সেতু নির্মান

রামগঞ্জে সরকারি খাল দখল করে  অবৈধ সেতু নির্মান

আবু তাহের, রামগঞ্জ প্রতিনিধিঃ ‎‎লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলায় প্রকাশ্যে সরকারি খাল দখল করে রাতের আঁধারে অবৈধ সেতু নির্মাণের অভিযোগ উঠেছে। উপজেলার ৩ নং ভাদুর ইউনিয়নের হানুবাইশ খালটি এলাকাবাসীর পানি নিষ্কাশনের প্রধান মাধ্যম সেই খালটি দখল করে ব্যক্তিগত প্রয়োজনে স্থাপনা নির্মাণ করা হয়েছে বলে স্থানীয়রা অভিযোগ করেছেন। ‎স্থানীয় সূত্র ও ভুক্তভোগীদের ভাষ্য অনুযায়ী, জাফর নামের এক ব্যক্তি কোনো ধরনের সরকারি অনুমোদন, নকশা বা পরিবেশগত ছাড়পত্র ছাড়াই খালের ওপর সেতু নির্মাণ কাজ চালিয়ে যাচ্ছেন। নির্মাণকাজ চলাকালীন সময়ে প্রশাসনের পক্ষ থেকে কোনো ধরনের কার্যকর পদক্ষেপ না নেওয়ায় এলাকাজুড়ে প্রশ্ন উঠেছে। ‎অভিযোগ অস্বীকার করে জাফর শাহিন দাবি করেন, সেতুটি তাঁর নিজস্ব জায়গার ওপর নির্মাণ করা:
আরও পড়ুন
কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.