চন্দ্রগঞ্জ নিউমার্কেটে ব্যবসায়ীদের মধ্যে সংঘর্ষে মানববন্ধন।

চন্দ্রগঞ্জ নিউমার্কেটে ব্যবসায়ীদের মধ্যে সংঘর্ষে মানববন্ধন।

  স্টাফ রিপোর্টার,মোঃ আবদুল আজীম, লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ নিউমার্কেটে তরমুজ ব্যবসায়ী ও  মোবাইল দোকানদারদের মধ্যে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটেছে। (১৫ ই এপ্রিল ২০২৬) বুধবার, পুরো বাজার এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। একটি নির্ভরযোগ্য সূত্র জানায়, রকি নামে এক তরমুজ ব্যবসায়ী দীর্ঘ প্রায় ৩০ বছর ধরে চন্দ্রগঞ্জে ব্যবসা পরিচালনা করে আসছেন। সম্প্রতি একটি প্রভাবশালী মহল তাকে ও তার সহকর্মীদের বাজার থেকে সরিয়ে দেওয়ার উদ্দেশ্যে নানা ধরনের অপচেষ্টা চালিয়ে যাচ্ছে বলে  অভিযোগ উঠেছে। ঘটনাস্থলে জানা যায়, অতিরিক্ত তরমুজ আসায় ব্যবসায়ীরা সাময়িকভাবে মসজিদ  গলিতে তরমুজ রাখেন। একই স্থানে নিউমার্কেট কর্তৃপক্ষ মোটরসাইকেল রাখার জন্য মাসিক ভাড়ার বিনিময়ে গ্যারেজ সুবিধা দিয়ে থাকে। এ সময়:
আরও পড়ুন
মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স: অপপ্রচারের প্রতিবাদে বিএনপি নেতা বিল্লাল মুন্সি

মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স: অপপ্রচারের প্রতিবাদে বিএনপি নেতা বিল্লাল মুন্সি

  প্রদীপ কুমার রায়, লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার চরপাতা ইউনিয়নে মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়ে কাজ করে যাচ্ছেন স্থানীয় বিএনপি নেতা ও ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক হাজী বিল্লাল মুন্সি। সম্প্রতি তাকে ঘিরে বিভিন্ন ধরনের অপপ্রচার চালানো হচ্ছে বলে অভিযোগ করে তিনি এর তীব্র প্রতিবাদ  জানিয়েছেন। আজ ১৬ এপ্রিল বহস্পতিবার এক লিখিত বক্তব্যে বিল্লাল মুন্সি বলেন, আমি দীর্ঘদিন ধরে এলাকায় মাদকবিরোধী কার্যক্রম চালিয়ে যাচ্ছি এবং এ কারণে একটি কুচক্রী মহল তার বিরুদ্ধে মিথ্যা তথ্য ছড়াচ্ছে। এমনকি সামাজিক যোগাযোগমাধ্যমেও  ভুয়া আইডির মাধ্যমে অপপ্রচার চালানো হচ্ছে বলে তিনি দাবি করেন। তিনি বলেন, মাদকের বিরুদ্ধে আমি জিরো টলারেন্সে কাজ করছি এবং যতদিন বেঁচে থাকবো, এ:
আরও পড়ুন
৯১ বছরেও খেলার মাঠ নেই কমলনগরের কে.এম. প্রাথমিক বিদ্যালয়ে

৯১ বছরেও খেলার মাঠ নেই কমলনগরের কে.এম. প্রাথমিক বিদ্যালয়ে

  মোখলেছুর রহমান ধনু, রামগতি -কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার ৮নং চর কাদিরা ইউনিয়নের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান কে.এম. সরকারি প্রাথমিক বিদ্যালয়। দীর্ঘ ৯১ বছরের  পথচলায় স্কুলটি হাজারো শিক্ষার আলো ছড়ালেও আজ পর্যন্ত সেখানে তৈরি হয়নি কোনো স্থায়ী খেলার মাঠ। ফলে বিদ্যালয়ের প্রায় পাঁচ শতাধিক কোমলমতি শিক্ষার্থীর শারীরিক ও মানসিক বিকাশ চরমভাবে বাধাগ্রস্ত হচ্ছে। সূত্রমতে, ১৯৩৫ সালে জনবহুল  ফজুমিয়ার হাট সংলগ্ন এলাকায় বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়। বর্তমানে এখানে প্রাক-প্রাথমিক থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত চার থেকে পাঁচ শতাধিক শিক্ষার্থী অধ্যয়ন করছে। দীর্ঘ সময় পার হলেও নিজস্ব মাঠ না থাকায় বাধ্য হয়ে শিক্ষার্থীদের খেলাধুলার জন্য দূরবর্তী ভুলুয়া নদীর পাড়ে যেতে হয়। এতে একদিকে:
আরও পড়ুন
রায়পুরে বর্ণিল আয়োজনে বর্ষবরণ উৎসব পালিত

রায়পুরে বর্ণিল আয়োজনে বর্ষবরণ উৎসব পালিত

  প্রদীপ কুমার রায়, বিশেষ প্রতিনিধি: লক্ষ্মীপুরের রায়পুরে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে বাংলা নববর্ষ ১৪৩৩। মঙ্গলবার (১৪ এপ্রিল) সকাল থেকে শহরের বিভিন্ন এলাকায় আনন্দ শোভাযাত্রা, সাংস্কৃতিক অনুষ্ঠান, গ্রামীণ খেলাধুলা ও বৈশাখী মেলার মধ্য দিয়ে নতুন  বছরকে বরণ করে নেয় সর্বস্তরের মানুষ। সকাল ৯টায় সরকারি মার্চেন্টস একাডেমি মাঠ থেকে একটি বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা  বের হয়। শোভাযাত্রায় নানা রঙের ব্যানার, মুখোশ, ঢাক-ঢোল ও বাংলার ঐতিহ্যবাহী প্রতীক স্থান পায়। হাজারো মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো এলাকায় সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ। শোভাযাত্রায় উপজেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান কাউছার, সহকারী কমিশনার নিগার সুলতানা,:
আরও পড়ুন
আগামীতে স্বাস্থ্য খাতের উন্নয়নে বাজেটে বরাদ্দ বৃদ্ধি করা হবে – স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী

আগামীতে স্বাস্থ্য খাতের উন্নয়নে বাজেটে বরাদ্দ বৃদ্ধি করা হবে – স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী

মোঃ মোবারক হোসেন নরসিংদী প্রতিনিধি সামগ্রিক ভাবে স্বাস্থ্য খাতে ব্যাপক উন্নয়নের জন্য আগামী অর্থ বছরে বাজেটে বরাদ্দ বৃদ্ধি করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো: সাখাওয়াত হোসেন বকুল।  তিনি বলেন, নতুন বছরে আমরা জাতিকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার প্রত্যাশা করছি। আজকে কৃষক কার্ড দেওয়া হচ্ছে, জুন মাসের মধ্যে হেলথ কার্ড ও দেওয়া হবে। জনগণের কল্যাণে কৃষি ঋণ মওকুফ, দুস্থদের জন্য বরাদ্দ, টিআর - কাবিখা, খাল খননসহ নানা ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে। মঙ্গলবার (১৪ মার্চ) দুপুরে নরসিংদীর মনোহরদী উপজেলা পরিষদ চত্বরে নববর্ষ উপলক্ষে লোকজ মেলা উদ্বোধন কালে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী তারেক:
আরও পড়ুন
কমলনগরে ওটিএম দরপত্রে লটারি বিতর্ক, অনিয়মের অভিযোগ

কমলনগরে ওটিএম দরপত্রে লটারি বিতর্ক, অনিয়মের অভিযোগ

মোখলেছুর রহমান ধনু রামগতি -কমলনগর (লক্ষ্মীপুর)প্রতিনিধি লক্ষ্মীপুরের কমলনগর উপজেলায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)-এর অধীনে  ওটিএম (ওপেন টেন্ডারিং মেথড) পদ্ধতিতে আহ্বান করা দরপত্রের কাজ লটারি মাধ্যমে বণ্টনকে কেন্দ্র করে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে। সংশ্লিষ্টদের বিরুদ্ধে দরপত্র প্রক্রিয়ায় অনিয়ম ও কারসাজির অভিযোগ উঠেছে। অভিযোগ সূত্রে জানা যায়, ২০২৫-২৬ অর্থবছরে  এডিপি ও উপজেলা রাজস্ব উন্নয়ন খাতের প্রায় ৩ কোটি ৫০ লাখ টাকার কাজের বিপরীতে একাধিকবার দরপত্র আহ্বান করা হয়। সর্বশেষ বিজ্ঞপ্তি নং ০৬/২০২৫-২৬ অনুযায়ী ওটিএম পদ্ধতিতে ৭টি প্যাকেজে দরপত্র ডাকা হয়। স্থানীয় ঠিকাদারদের অভিযোগ,  ওটিএম পদ্ধতিতে অংশগ্রহণকারীদের মধ্যে প্রতিযোগিতামূলক মূল্যায়নের ভিত্তিতে কাজ বরাদ্দ দেওয়ার নিয়ম থাকলেও এখানে তা না মেনে গত:
আরও পড়ুন
রায়পুরে স্থবির প্রকল্পে গতি, মাঠে নেমে মাপজোখে ইউএনও

রায়পুরে স্থবির প্রকল্পে গতি, মাঠে নেমে মাপজোখে ইউএনও

  প্রদীপ কুমার রায়, বিশেষ প্রতিনিধি: রায়পুর উপজেলার উন্নয়ন প্রকল্পে দীর্ঘদিন ধরে ধীরগতি, কাজ ফেলে রাখা এবং সময়মতো বাস্তবায়ন না হওয়ার অভিযোগ ছিল। কোথাও কাজ অর্ধেক, কোথাও মেয়াদ শেষ হলেও প্রকল্প ঝুলে ছিল। এমন অবস্থায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহেদী হাসান কাউছার দায়িত্ব নেওয়ার পর মাঠমুখী তদারকি বাড়িয়েছেন।  এতে স্থবির কয়েকটি প্রকল্পে আবার গতি ফিরতে শুরু করেছে বলে স্থানীয়দের দাবি। গত রবিবার (৫ এপ্রিল) রায়পুর উপজেলার ৩ নম্বর চর মোহনা ও ৪ নম্বর সোনাপুর ইউনিয়নে টিআর, কাবিখা ও কাবিটার আওতায় চলমান বিভিন্ন  উন্নয়ন প্রকল্প সরেজমিনে পরিদর্শন করেন ইউএনও। এ সময় তিনি প্রকল্পের কাজের গুণগত মান, অগ্রগতি ও পরিমাপ সরাসরি যাচাই:
আরও পড়ুন
জমি দখলের চেষ্টায় ব্যবসায়ীর ওপর হামলা, বসতঘর ভাঙচুর

জমি দখলের চেষ্টায় ব্যবসায়ীর ওপর হামলা, বসতঘর ভাঙচুর

কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি- জমি সংক্রান্ত বিরোধ জের ধরে লক্ষ্মীপুরের কমলনগরে ব্যবসায়িসহ তার পরিবারের উপর হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় সোমবার রাতে ভুক্তভোগী মো. নোমান কমলনগর থানায় একটি অভিযোগ করেন। এর আগে রোববার রাতে নোমানের বসতঘরে অতর্কিত হামলা চালিয়ে ভাঙচুর করে এবং নোমানসহ তার স্ত্রীকে পিটিয়ে আহত করে অভিযুক্তরা। ‎অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার চর মাটিন ইউনিয়নের ৫নাম্বার ওয়ার্ডের বাসিন্দা মো. নোমান ২০২৫সালের ১৭ডিসেম্বর ওই এলাকার মো. হারুনের কাছ থেকে চর মাটিন মৌজায় ২১ শতাংশ জমি কিনে বাড়ি নির্মান করেন। এর পর থেকে পাশাপাশি আবদুর রহিম ছেলে আবুল খায়ের, ‎চর লরেন্স, ২নং ওয়ার্ডের বাসিন্দা মোঃ শাহজাহান ছেলে রেদোয়ান হোসেন এ জমিটি:
আরও পড়ুন
নরসিংদীতে উপজেলা ও পৌরসভা ছাত্রদলের কমিটি ঘোষণা

নরসিংদীতে উপজেলা ও পৌরসভা ছাত্রদলের কমিটি ঘোষণা

মোঃ মোবারক হোসেন নরসিংদী প্রতিনিধি নরসিংদীর মনোহরদী উপজেলা ও পৌরসভা শাখা ছাত্রদলের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে।  সোমবার কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি মো. রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ কমিটি ঘোষণা করা হয়। ঘোষিত কমিটি অনুযায়ী মনোহরদী উপজেলা ছাত্রদলের সভাপতি করা হয়েছে মো. মনিরুজ্জামান  ছোটনকে এবং সাধারণ সম্পাদক করা হয়েছে ইমরান ইসহাক রানাকে। কমিটির অন্যান্য পদে রয়েছেন—সিনিয়র সহ-সভাপতি হুমায়ুন কবির রাকিব, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মুস্তাকিম মিরাজ এবং সাংগঠনিক সম্পাদক রকিবুল হাসান সরকার। অপরদিকে মনোহরদী পৌরসভা  ছাত্রদলের সভাপতি নির্বাচিত হয়েছেন মো. আল আমিন প্রধান এবং সাধারণ সম্পাদক করা হয়েছে আল রাশেদুল আশিককে। কমিটির:
আরও পড়ুন
শ্রেণিকক্ষে পলেস্তারা ধস: নিরাপদ শিক্ষালয় কি কেবলই স্বপ্ন?

শ্রেণিকক্ষে পলেস্তারা ধস: নিরাপদ শিক্ষালয় কি কেবলই স্বপ্ন?

  প্রদীপ কুমার রায় রায়পুর উপজেলার জনকল্যাণ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির একটি শ্রেণিকক্ষে পলেস্তারা ধসে পড়ে পাঁচ শিক্ষার্থী আহত হওয়ার ঘটনা শুধু একটি দুর্ঘটনা নয়, এটি আমাদের শিক্ষা অবকাঠামোর করুণ বাস্তবতা ও দায়িত্বহীনতার এক নির্মম চিত্র। ঘটনার ভিডিওতে ছোট ছোট শিক্ষার্থীদের আতঙ্কিত মুখ, আহত শিশুদের আর্তচিৎকার আর শ্রেণিকক্ষজুড়ে হুড়োহুড়ির দৃশ্য দেখে যে কোনো মানুষই শিউরে  উঠবেন। একজন শিক্ষক হিসেবে, একজন সচেতন নাগরিক হিসেবে এবং বিশেষ করে এই বিদ্যালয়ে ২০০০ থেকে ২০০৮ সাল পর্যন্ত কর্মরত হিসেবে ঘটনাটি আমাকে গভীরভাবে ব্যথিত করেছে। একটি শিক্ষালয় হওয়া উচিত নিরাপত্তা, জ্ঞান ও মানবিকতার আশ্রয়স্থল। যেখানে শিশুরা নিশ্চিন্তে বসে পাঠ নেবে, স্বপ্ন দেখবে, নিজেদের গড়ে:
আরও পড়ুন
কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.