জতীয় নির্বাচনের চেয়েও ইউনিয়ন নির্বাচন চ্যালেঞ্জিং হবে : শহীদ উদ্দীন এ্যানী
মোঃ আবদুল আজীম, লক্ষীপুর সদর প্রতিনিধি। স্থানীয় সরকার নির্বাচন জাতীয় সংসদ নির্বাচনের তুলনায় আরো কঠিন চ্যালেঞ্জ বলে মন্তব্য করেছেন পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানী। তিনি বলেন, বিগত জাতীয় সংসদ নির্বাচন ছিল চ্যালেঞ্জিং, তবে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন হবে আরো কঠিন, কারণ এতে কোনো দলীয় প্রতীক থাকবে না। তিনি আরো বলেন, দলের পক্ষে যারা চেয়ারম্যান পদে নির্বাচন করতে চান, তাদের অবশ্যই জনবান্ধব হতে হবে। জনগণের সাথে সম্পৃক্ততা থাকতে হবে এবং সাধারণ মানুষের প্রয়োজনে কাজ করার মানসিকতা থাকতে হবে। যারা দীর্ঘদিন ধরে মানুষের পাশে থেকেছেন এবং খোঁজখবর রেখেছেন, তাদেরই প্রার্থী হিসেবে এগিয়ে আসা উচিত। ২৪ শে এপ্রিল শুক্রবার দুপুরে লক্ষ্মীপুর সদর:
