লক্ষ্মীপুরে তীব্র তেল সংকট: শহর-গ্রামে তেল নেই

শেয়ার

জেলার বিভিন্ন এলাকায় তীব্র তেল সংকটের কারণে সাধারণ মানুষের জীবন বিপর্যস্ত হচ্ছে। জেলার কমলনগর, রামগঞ্জ, রায়পুর, রামগতি এবং সদর উপজেলার প্রায় সব পেট্রোল পাম্পে  পেট্রোল, ডিজেল ও অকটেল পাওয়া যাচ্ছেনা।

শহরের ফিরোজ পেট্রোল পাম্প, ধরিত্রী পেট্রোল পাম্প, উত্তর ও দক্ষিণ তেমুহনী পেট্রোল পাম্পসহ অনুমোদিত ডিলারদের কারও কাছে তেল নেই।  উত্তর তেমুহনীর মেসার্স মোজাম্মেল হক পেট্রোল পাম্পে সামান্য কিছু তেল বিক্রি হলেও তা কেবল ইফতারের পর সীমিত সময়ের জন্য হয়। দিনের বাকি সময়ে মোটরসাইকেল ছাড়া সাধারণ যানবাহন তেল পাওয়ার সুযোগ পান না।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, সংকটের কারণে যানবাহন চলাচল বন্ধ বা  সীমিত হয়ে গেছে।

ট্রাক ড্রাইভার মিলন হোসেন বলেন,  “বাজারে তেল নেই, তাই আমরা আমাদের গন্তব্যে পৌঁছাতে  পারছি না। প্রতিদিনই দীর্ঘ দূরত্বে তেল খুঁজে বের করতে হয়।”

অন্য একজন ট্রাক ড্রাইভার হারুনুর রশিদ জানান, “কখন তেল আসবে তা বোঝা  যাচ্ছে না।  অনেক সময়ই আমাদের কাজ থেমে যায়। এতে ব্যবসা-বাণিজ্য ও সরবরাহ চেইনও ক্ষতিগ্রস্ত হচ্ছে।”

একজন মোটরসাইকেল চালক হাসান মাহমুদ বলেন, “দীর্ঘ ৫ কিলোমিটার হেঁটে উত্তর তেমুহনী পাম্পে এসে ২০০ টাকার তেল নিতে পেরেছি।  এতদূর হেঁটে আসার পরও তেলের পরিমাণ সীমিত ছিল, এবং অনেকের মতো আমি অনেক সময়  তেল না পেয়ে ফিরতে বাধ্য হই।”

বিশ্লেষকরা মনে করছেন, জেলার তেল সংকট যদি দীর্ঘায়িত হয়, তবে পরিবহন খাত, ব্যবসা-বাণিজ্য এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবন  আরও জটিল হয়ে উঠবে। স্থানীয় সরকারি কর্মকর্তারা এখনও এই সংকট মোকাবিলার স্থায়ী পরিকল্পনা জানায়নি

সম্পর্কিত খবর

কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.