রামগঞ্জে ইয়াবা মামলায় টেলু মেম্বারের ১বছর কারাদন্ড
আবু তাহের, রামগঞ্জ প্রতিনিধিঃ লক্ষ্মীপুরে রামগঞ্জ উপজেলার করপাড়া ইউনিয়ন পরিষদের সদস্য আবুল কালাম ওরপে টেলুকে ইয়াবা মামলায় এক বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে ১ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরও ১ মাসের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়। এ রায় দেন। সোমবার (১৭ জুলাই) সন্ধ্যায় চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের নাজির ইয়াসিন আরাফাত বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ২০১৮ সালের মাদক নিয়ন্ত্রণ আইন ৩৬(১) এর টেবিল ১০ (ক) ধারায় আসামি কালাম দোষী প্রমাণিত হয়েছে। এতে আদালতের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. বেলায়েত হোসেন আসামিকে সাজা প্রদান করে। রায়ের সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন। তাকে গ্রেপ্তার কারাগারে পাঠানো হয়েছে। দণ্ডপ্রাপ্ত কালাম রামগঞ্জ উপজেলার:
