রায়পুরে গাছের চারা ও ক্রীড়া সামগ্রী বিতরণ

রায়পুরে গাছের চারা ও ক্রীড়া সামগ্রী বিতরণ

প্রদীপ কুমার রায়, বিশেষ প্রতিনিধি: লক্ষ্মীপুরের রায়পুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী ঘোষিত স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষ রোপন ও শিক্ষার্থীদের খেলাধুলায় উদ্বুদ্ধকরণের লক্ষ্যে গাছের চারা ও ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে। সোমবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে দুই শতাধিক প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের মাঝে দুটি করে ফুটবল, নেট ফেদারসহ বিভিন্ন ক্রীড়া সামগ্রী এবং ফলজ বনজ গাছের চারা বিতরণ করেন উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ মামুনুর রশিদ। উপজেলা নির্বাহী অফিসার অঞ্জন দাশ এর সভাপতিত্বে এ সময় অন্যানের মধ্যে আরো উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা অফিসার মঈনুল ইসলাম, সহকারী শিক্ষা অফিসার মোঃ টিপু সুলতান, হাবিবুর রহমান ও মোঃ কামরুল ইসলাম প্রমুখ।
আরও পড়ুন
ইউএনও সেজে প্রতারণা, যুবকের ৩ বছর কারাদন্ড

ইউএনও সেজে প্রতারণা, যুবকের ৩ বছর কারাদন্ড

ফরিদ আহমেদ আবির, রাজশাহী : রাজশাহীর দুর্গাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) মোবাইল নম্বর ক্লোন করে প্রতারণা করায় এক যুবককে দুটি ধারায় তিন বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। রোববার রাজশাহী সাইবার ট্রাইব্যুনালের বিচারক মো. জিয়াউর রহমান এ রায় ঘোষণা করেন। এ তথ্য নিশ্চিত করেছেন আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী ইসমত আরা। দণ্ডপ্রাপ্ত যুবকের নাম রাকিবুল ইসলাম (২২)। সে লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার মহিষামুড়ি গ্রামের বাসিন্দা। আদালতের আইনজীবী ইসমত আরা জানান, গত বছরের জুলাই মাসে মামলার বাদী সামছুল ইসলামকে ইউএনওর মোবাইল নম্বর ক্লোন করে ফোন করেন রাকিবুল। এরপর তিনি বৃক্ষরোপণ কর্মসূচি প্রকল্প পাইয়ে দেওয়ার কথা বলে ইউএনও সেজে ২৮ হাজার টাকা মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে হাতিয়ে:
আরও পড়ুন
লক্ষ্মীপুর নন্দন অটিজম এন্ড এনডিডি স্কুলের শিক্ষার্থীদের মাঝে দুপুরে খাওয়া বিতরণ

লক্ষ্মীপুর নন্দন অটিজম এন্ড এনডিডি স্কুলের শিক্ষার্থীদের মাঝে দুপুরে খাওয়া বিতরণ

গত ১৩ আগস্ট ২০২৩ লক্ষ্মীপুর জেলায় একমাত্র প্রতিবন্ধী বিদ্যালয় "লক্ষ্মীপুর নন্দন অটিজম এন্ড এনডিডি স্কুল" পরিদর্শন করেন সাবেক অতিরিক্ত সচিব, চেয়ারম্যান বিআরটিএ জনাব ডঃ কামরুল আহসান, এই সময় আরো উপস্থিত ছিলেন লক্ষীপুর নন্দন অটিজম এন্ড এনডিডি স্কুলের প্রধান সমন্বয়ক জনাব জেড এম ফারুকী, লক্ষ্মীপুর পৌরসভার ১০ নাম্বার ওয়ার্ডের কাউন্সিলর জনাব জসিম উদ্দিন, লক্ষীপুর সম্মিলিত সংস্কৃতি জোটের সভাপতি জনাব জাকির হোসেন ভূঁইয়া আজাদ, লক্ষীপুর প্রাক্তন সহকারী শিক্ষক জনাব মোশারফ হোসেন চৌধুরী, লক্ষ্মীপুর টিআইপি এরিয়া ম্যানেজার উক্ত অনুষ্ঠান সঞ্চালনা করেন অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব নাসরিন আক্তার প্রমুখ। এ সময় বিভিন্ন ব্যক্তিরা প্রতিবন্ধী সংক্রান্ত বিভিন্ন দিক নির্দেশনামূলক আলোচনা করেন এবং আলোচনা শেষে:
আরও পড়ুন
স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে রায়পুরে উঠান বৈঠক অনুষ্ঠিত

স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে রায়পুরে উঠান বৈঠক অনুষ্ঠিত

প্রদীপ কুমার রায়, বিশেষ প্রতিনিধি: লক্ষ্মীপুরের রায়পুরে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী ঘোষিত 'স্মার্ট বাংলাদেশ' বিনির্মাণের লক্ষ্যে স্মার্ট জনশক্তি বিনির্মাণে অভিভাবকদের ভূমিকা শীর্ষক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৩ আগস্ট) সকালে সোনাপুর ইউনিয়নের রাখালিয়ায় এ বৈঠক অনুষ্ঠিত হয়। স্থানীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি কাইসার চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত এ উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রায়পুর উপজেলা নির্বাহী কর্মকর্তা অনজন দাশ। প্রধান অতিথির বক্তব্যে অনজন দাশ বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী, 'স্মার্ট বাংলাদেশ গড়ার মূল চাবিকাঠি হবে ডিজিটাল সংযোগ। স্মার্ট নাগরিক, স্মার্ট অর্থনীতি, স্মার্ট সরকার এবং স্মার্ট সমাজের জন্যে ডিজিটাল সংযোগ মূল ভিত্তি হিসেবে কাজ করবে। তিনি আরও বলেন, ডিজিটাল বাংলাদেশ:
আরও পড়ুন
কমলনগরে নদী বাঁধ বাস্তবায়ন ও ভেঙে যাওয়া বাঁধ সংস্কারের দাবিতে মানববন্ধন 

কমলনগরে নদী বাঁধ বাস্তবায়ন ও ভেঙে যাওয়া বাঁধ সংস্কারের দাবিতে মানববন্ধন 

তারেক আজিজ, পল্লীনিউজ: লক্ষ্মীপুরের কমলনগরে তিন হাজার এক'শ কোটি টাকা বরাদ্দের নদী বাঁধ বাস্তবায়ন ও ভেঙে যাওয়া বাঁধ সংস্কারের দাবিতে মানববন্ধন করেছে স্থানীয়রা। রোববার(১৩আগস্ট) সকালে উপজেলার চর ফলকনের লুধুয়া ও মাতাব্বরহাট মধ্যবর্তী বেড়িবাঁধে এ মানববন্ধনের আয়োজন করে নদীবাঁধ নিয়ে আন্দোলনরত সংগঠন কমলনগর-রামগতি বাঁচাও মঞ্চ। এ সময় বক্তারা অভিযোগ করে বলেন, নদীবাঁধে সংশ্লিষ্ট ঠিকাদারের দুর্নীতির ফলে বেড়িবাঁধ ভেঙে গেছে। খাল কেটে বাঁধ নির্মাণের ফলে আরো বেড়িবাঁধ ভেঙে আরো কয়েকটি খালের সৃষ্টি হয়েছে। এতে কৃষকদের ফসলি জমি যেমন ভেঙে গেছে, তেমনি বাড়ি-ঘর, রাস্তা-ঘাট ভেঙে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। মানববন্ধনে অংশ নেন ভাঙন কবলিত এলাকার শত শত নারী-পুরুষ ও সংগঠনের সদস্যরা। মঞ্চের উদ্যোক্তা:
আরও পড়ুন
ঐক্যবদ্ধ ও সুশৃঙ্খলভাবে কাজ করতে হবে নেতাকর্মীদের: আনোয়ার খান এমপি

ঐক্যবদ্ধ ও সুশৃঙ্খলভাবে কাজ করতে হবে নেতাকর্মীদের: আনোয়ার খান এমপি

আবু তাহের, রামগঞ্জ প্রতিনিধিঃ লক্ষ্মীপুর-১ আসনের সংসদ সদস্য ড. আনোয়ার হোসেন খান বলেছেন, বঙ্গবন্ধুর রূপরেখা অনুযায়ী প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাষ্ট্র পরিচালনা করছেন বলেই দেশ আজ উন্নত-সমৃদ্ধ, অপ্রতিরোধ্য অগ্রযাত্রায় এগিয়ে চলেছে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ ও সুশৃঙ্খলভাবে আওয়ামী লীগকে ক্ষমতায় আনার জন্য কাজ করতে হবে। শনিবার (১২ আগস্ট) বিকেলে লক্ষ্মীপুরের রামগঞ্জে জাতীয় শোক দিবস উপলক্ষে প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তৃতায় আনোয়ার খান এমপি এসব কথা বলেন। রামগঞ্জ উপজেলা আওয়ামী লীগ ও পৌর আওয়ামী লীগ এবং অঙ্গ সহযোগী সংগঠন এ সভার আয়োজন করেন। আনোয়ার খান এমপি বলেন, আওয়ামী লীগ পেশিশক্তিতে বিশ্বাস করে না। আওয়ামী লীগ বিশ্বাস করে জনতার শক্তিকে। এই:
আরও পড়ুন
রায়পুরে স্মার্ট শিক্ষকের করণীয় শীর্ষক সেমিনার ও সংবর্ধনা

রায়পুরে স্মার্ট শিক্ষকের করণীয় শীর্ষক সেমিনার ও সংবর্ধনা

প্রদীপ কুমার রায়: উপজেলা প্রশাসনের আয়োজনে শিক্ষা নিয়ে গড়বো দেশ, শেখ হাসিনা বাংলাদেশ এই স্লোগানকে সামনে রেখে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী ঘোষিত 'স্মার্ট বাংলাদেশ' বিনির্মাণের লক্ষ্যে লক্ষ্মীপুরের রায়পুরে প্রাথমিক শিক্ষার গুনগত মানোন্নয়নে স্মার্ট শিক্ষকের করণীয় শীর্ষক সেমিনার ও পদোন্নতিপ্রাপ্ত শিক্ষকদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১২ আগস্ট) সকালে উপজেলা পরিষদের হলরুমে এই সভা অনুষ্ঠিত হয়। উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের ১২১ প্রধান শিক্ষক ও ৪০ জন সহকারী শিক্ষক উপস্থিত ছিলেন। পরে প্রধান শিক্ষক হিসেবে পদন্নোতি পাওয়া ৪৭ জন শিক্ষককে ফুল দিয়ে বরন করে সংবর্ধনা দেয়া হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রায়পুর উপজেলা নির্বাহী অফিসার অন্‌জন দাশ। প্রধান অতিথির বক্তব্যে:
আরও পড়ুন
লক্ষ্মীপুরে পুকুরের মাছ লুটে বাঁধা দেয়ায় বৃদ্ধকে পিটিয়ে গুরুতর আহত

লক্ষ্মীপুরে পুকুরের মাছ লুটে বাঁধা দেয়ায় বৃদ্ধকে পিটিয়ে গুরুতর আহত

তারেক মাহমুদ, লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরে রাতের আধাঁরে পুকুরের মাছ লুটের ঘটনায় বাঁধা দেওয়াকে কেন্দ্র করে তাজুল ইসলাম (৬০) নামে এক বৃদ্ধকে পিটিয়ে গুরুত্বর আহত করার অভিযোগ উঠেছে ফোরকার নামে এক যুবক ও তার অনুসারীদের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে সদর উপজেলার টুমচর ইউনিয়নের টুমচর গ্রামের নুর বক্স ডাক্তার বাড়ি এলাকায়।অভিযুক্ত ফোরকান একই গ্রামের মৃত সফিক আমিনের ছেলে। অপর অভিযুক্তরা হলেন ফোরকানের দুই ভাই মো. শরীফ, ইউসুফ ও স্থানীয় সোহেল চৌকিদার। এঘটনায় আহত তাজুল লক্ষ্মীপুর সদর থানায় অভিযুক্তদের বিরুদ্ধে এজহার দায়ের করেছে। আজ শুক্রবার (১১ আগস্ট) বিকেলে লক্ষ্মীপুর সদর মডেল থানার অফিসার ইনচার্জ মোসলেহ উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন। ভুক্তভোগী তাজুল ইসলাম টুমচর গ্রামের নুর:
আরও পড়ুন
কমলনগরে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময়

কমলনগরে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময়

নিজস্ব প্রতিবেদক: লক্ষ্মীপুর জেলার নবাগত জেলা প্রশাসক সুরাইয়া জাহান স্থানীয় জনপ্রতিনিধি, উপজেলা পরিষদের কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের সঙ্গে মতবিনিময় করেছেন। ১০ আগষ্ট (বৃহস্পতিবার) দুপুর ১২ কমলনগর উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে নবাগত লক্ষ্মীপুর জেলা প্রশাসক সুরাইয়া জাহান উপস্থিত সকলের বক্তব্য শুনে উপজেলার বিভিন্ন সমস্যার সমাধানের আশ্বাস দেন। কমলনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুচিত্র রঞ্জন দাস সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মেজবাহ উদ্দিন আহমেদ বাপ্পী, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মেহের নিগার, উপজেলা সহকারী (ভূমি)কমিশনার ফেরদৌস আরা, কমলনগর থানা অফিসার ইনর্চাজ মো: সোলাইমান,উপজেলা আওয়ামী লীগের:
আরও পড়ুন
লক্ষ্মীপুরে বৃক্ষরোপন অভিযান ও বৃক্ষমেলার সমাপ্তি

লক্ষ্মীপুরে বৃক্ষরোপন অভিযান ও বৃক্ষমেলার সমাপ্তি

তারেক মাহমুদ, লক্ষ্মীপুর: "গাছ লাগিয়ে যত্ন করি, সুস্থ্য প্রজন্মের দেশ গড়ি" এমন স্লোগান কে সঙ্গে নিয়ে লক্ষ্মীপুরে বৃক্ষ রোপন অভিযান ও বৃক্ষমেলার সমাপনী অনুষ্ঠান ও পুরষ্কার বিতরণী ১০ আগষ্ট (বৃহস্পতিবার) সকালে লক্ষ্মীপুর জেলা প্রশাসন ও উপকূলীয় বন বিভাগ নোয়াখালী/ লক্ষ্মীপুরের যৌথ আয়োজনে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। বিভাগীয় বন কর্মকর্তা (নোয়াখালী) মোঃ ফরিদ মিঞার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লক্ষ্মীপুর জেলা প্রশাসক সুরাইয়া জাহান। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মেহের নিগার,অতিরিক্ত পুলিশ সুপার সোহেল রানা, সহকারী বন সংরক্ষক (লক্ষ্মীপুর) ফিরোজ আলম চৌধুরী, সহকারী বন সংরক্ষক (নোয়াখালী) তারিকুর রহমান,রেঞ্জ কর্মকর্তা রফিকুল ইসলাম, জাকির হোসেন ভূইয়া আজাদ প্রমুখ। পরে:
আরও পড়ুন
কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.