লক্ষ্মীপুরে চুরির অভিযোগে ছাত্রলীগের দুই নেতা আটক
লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ থানা ছাত্রলীগের সহ-সম্পাদক রাকিব হোসেন সুমন ও রাসেল হোসেন অপুকে ৫০ হাজার টাকা চুরির অভিযোগে আটক করেছে পুলিশ। বুধবার (৯ আগস্ট) বিকেলে চন্দ্রগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মফিজুল ইসলাম আটকের বিষয়টি সাংবাদিকদের কাছে নিশ্চিত করেছেন। তবে কখন এবং কোথা থেকে তাদের আটক করা হয়েছে, সে বিষয়ে বিস্তারিত জানাননি। আটক সুমন সদর উপজেলার চন্দ্রগঞ্জ ইউনিয়নের পাঁচপাড়া গ্রামের লোকমান হোসেনের ছেলে ও অপু একই এলাকার রুহুল আমিনের ছেলে। সম্প্রতি দুজনে থানা ছাত্রলীগের পদ পেয়েছেন। থানায় চুরির অভিযোগকারী চন্দ্রগঞ্জ বাজারের আফজাল রোডের মুন স্টিল ফার্নিচারের কারিগর মো. সাকিল। তিনি চন্দ্রগঞ্জ ইউনিয়নের পাঁচপাড়া এলাকার গোলজার হোসেনের ছেলে। অভিযোগ সূত্র জানায়, মঙ্গলবার (৮:
