স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে রায়পুরে উঠান বৈঠক অনুষ্ঠিত

শেয়ার

প্রদীপ কুমার রায়, বিশেষ প্রতিনিধি:
লক্ষ্মীপুরের রায়পুরে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী ঘোষিত ‘স্মার্ট বাংলাদেশ’ বিনির্মাণের লক্ষ্যে স্মার্ট জনশক্তি বিনির্মাণে অভিভাবকদের ভূমিকা শীর্ষক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৩ আগস্ট) সকালে সোনাপুর ইউনিয়নের রাখালিয়ায় এ বৈঠক অনুষ্ঠিত হয়।

স্থানীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি কাইসার চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত এ উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রায়পুর উপজেলা নির্বাহী কর্মকর্তা অনজন দাশ।

প্রধান অতিথির বক্তব্যে অনজন দাশ বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী, ‘স্মার্ট বাংলাদেশ গড়ার মূল চাবিকাঠি হবে ডিজিটাল সংযোগ। স্মার্ট নাগরিক, স্মার্ট অর্থনীতি, স্মার্ট সরকার এবং স্মার্ট সমাজের জন্যে ডিজিটাল সংযোগ মূল ভিত্তি হিসেবে কাজ করবে।

তিনি আরও বলেন, ডিজিটাল বাংলাদেশ এখন একটি বাস্তবতা। স্মার্ট বাংলাদেশ ও স্মার্ট জাতি গঠনই আমাদের পরবর্তী লক্ষ্য। স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্য পূরণে অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহারের কোনো বিকল্প নেই।

সম্পর্কিত খবর

কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.