রায়পুরে স্মার্ট শিক্ষকের করণীয় শীর্ষক সেমিনার ও সংবর্ধনা

শেয়ার

প্রদীপ কুমার রায়:
উপজেলা প্রশাসনের আয়োজনে শিক্ষা নিয়ে গড়বো দেশ, শেখ হাসিনা বাংলাদেশ এই স্লোগানকে সামনে রেখে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী ঘোষিত ‘স্মার্ট বাংলাদেশ’ বিনির্মাণের লক্ষ্যে লক্ষ্মীপুরের রায়পুরে প্রাথমিক শিক্ষার গুনগত মানোন্নয়নে স্মার্ট শিক্ষকের করণীয় শীর্ষক সেমিনার ও পদোন্নতিপ্রাপ্ত শিক্ষকদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১২ আগস্ট) সকালে উপজেলা পরিষদের হলরুমে এই সভা অনুষ্ঠিত হয়।

উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের ১২১ প্রধান শিক্ষক ও ৪০ জন সহকারী শিক্ষক উপস্থিত ছিলেন। পরে প্রধান শিক্ষক হিসেবে পদন্নোতি পাওয়া ৪৭ জন শিক্ষককে ফুল দিয়ে বরন করে সংবর্ধনা দেয়া হয়।

এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রায়পুর উপজেলা নির্বাহী অফিসার অন্‌জন দাশ।

প্রধান অতিথির বক্তব্যে অন্‌জন দাশ বলেন, শিক্ষাই জাতির মেরুদণ্ড। যে জাতি যত বেশি শিক্ষিত হবে, সে জাতি তত বেশি উন্নত হবে। তাই শিক্ষার মান বজায় রাখতে আমাদেরকে আগে স্মার্ট হতে হবে।মানুষকে সততা, নীতি, নৈতিকতা বুদ্ধিবৃত্তিক ও মনোজাগতিক বিকাশ ও মানবিক গুণ সম্পন্ন একজন আদর্শবান মানুষ হিসেবে গড়ে তুলতে প্রাথমিক শিক্ষা গুরুত্বপূর্ণ ভুমিকা রাখে। মূলত সামগ্রিক শিক্ষা ব্যবস্থার বীজ হলো প্রাথমিক শিক্ষা। তাই আপনাদের আগে স্মার্ট হতে হবে। একটা দেশ কত উন্নত হবে বা রাষ্ট্রের ভবিষ্যৎ কতটুকু উন্নয়নের পথে ধাবিত হবে তা বোঝা যায় শিক্ষাব্যবস্থার পরিকল্পনার ভেতর দিয়ে।

উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ মঈনুল ইসলাম সভাপতিত্বে অন্যানদের মধ্যে আরোও উপস্থিত ছিলেন, সহকারী শিক্ষা অফিসার টিপু সুলতান। উপজেলা আইসিটি কর্মকর্তা শুভ্রজিৎ রায়। উপজেলা প্রকৌশলী সুমন মুন্সি। সহকারী শিক্ষা অফিসার, কামরুল হাসান ও হাবিবুর রহমান।

সম্পর্কিত খবর

কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.