নরসিংদী সরকারি কলেজের পুকুর থেকে কিশোরের মরদেহ উদ্ধার

নরসিংদী সরকারি কলেজের পুকুর থেকে কিশোরের মরদেহ উদ্ধার

মোঃ মোবারক হোসেনন, রসিংদী প্রতিনিধি: নরসিংদী সরকারি কলেজের পুকুর থেকে ফাইজুল ইসলাম (১৭) নামে এক মানসিক ভারসাম্যহীন যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (৩সেপ্টেম্বর) সকালে কলেজ ক্যাম্পাসের পুকুরের পূর্ব পাশ থেকে লাশটি উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া ফাইজুল নরসিংদীর শিবপুর উপজেলার পুটিয়া ইউনিয়নের ভরতের কান্দি এলাকার হোসেন মোল্লার ছেলে। পরিবারের লোকেরা জানান, দীর্ঘদিন মানুষিক ভাবে অসুস্থ ফাইজুল, গতকাল বিকেলে বাড়ি থেকে বের হলে তাকে আর খুজে পাওয়া যায়নি। সে এখানে কিভাবে মারা গেছে তাও জানি না আমরা। নরসিংদী মডেল থানার (ওসি) আবুল কাসেম ভূইয়া জানান, সকালে লাশটি ভেসে থাকার খবর পেয়ে পুলিশ সেখানে গিয়ে লাশটি উদ্ধার করে। পরে সুরতহাল শেষে:
আরও পড়ুন
নাশকতার মামলায় ফখরুল-রিজভীসহ ৮ জনের বিচার শুরু

নাশকতার মামলায় ফখরুল-রিজভীসহ ৮ জনের বিচার শুরু

রাজধানীর পল্টন মডেল থানায় নাশকতা ও গাড়ি ভাঙচুরের মামলায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীসহ আট জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত। এর মধ্য দিয়ে এ মামলার আনুষ্ঠানিক বিচার শুরু হলো। রবিবার (৩ সেপ্টেম্বর) ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তোফাজ্জল হোসেনের আদালত এ অভিযোগ গঠন করেন। এর আগে, মির্জা ফখরুলসহ অন্য আসামিরা আদালতে উপস্থিত হন। তাদের উপস্থিতিতে অভিযোগ গঠন শুনানি শুরু হয়। শুনানিতে আসামিপক্ষ তাদের নির্দোষ দাবি করে মামলার দায় থেকে অব্যাহতি চেয়ে প্রার্থনা করেন। অন্যদিকে অভিযোগ গঠনের পক্ষে শুনানি করেন রাষ্ট্রপক্ষ। উভয় পক্ষের শুনানি শেষে আদালত অব্যাহতির আবেদন খারিজ করে এ অভিযোগ গঠন:
আরও পড়ুন
সদরপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেল নির্মাণ শ্রমিকের

সদরপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেল নির্মাণ শ্রমিকের

ফরিদপুর জেলা প্রতিনিধি- ফরিদপুরের সদরপুরে বিল্ডিং নির্মানে কর্মরত এক শ্রমিক বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছে। নিহত ওই শ্রমিকের নাম মোঃ আনিছ শেখ(৩০)। সে গেরদা ইউনিয়নের পোসবা মুন্সি বাজার গ্রামের আলা শেখের পুত্র। আজ শনিবার সকাল ১১টার দিকে উপজেলার চরবিষ্ণপুর ইউনিয়নে শিক্ষা প্রকৌশলী অধিদপ্তরের রাজস্ব খাতের আওতায় মোলামের ডাঙ্গী উচ্চ বিদ্যালয়ের ৪র্থতলা বিশিষ্ট সম্প্রসারিত ভবনের কাজ চলছে। ওই ভবনে সকালে পানির মোটর চালাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পড়ে চিৎকার দেয়। ওই সময় হাসপাতালে জরুরী বিভাগে কর্তব্যরত থাকা চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে। নিহত শ্রমিক ফরিদপুর কোতয়ালী থানাধীন গেরদা ইউনিয়নের পোসবা মুন্সি বাজার গ্রামের আলা শেখের ছেলে । এ ঘটনায় সদরপুর থানার অফিসার ইনচার্জ:
আরও পড়ুন
রাজশাহীতে ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

রাজশাহীতে ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

রাজশাহী প্রতিবেদক : রাজশাহীর বাঘায় জেলা ডিবির অভিযানে ১৬০ পিচ ইয়াবাসহ রবিউল ইসলাম (২৫) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ । শুক্রবার বিকেলে মহদীপুর মন্ডলপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ। এ তথ্য নিশ্চিৎ করেন জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) রফিকুল আলম। তিনি জানান, রাজশাহীর পুলিশ সুপার সাইফুর রহমানের দিক নির্দেশনায় ও অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) সনাতন চক্রবর্তীর নির্দেশে জেলা ডিবি পুলিশের পুলিশ পরিদর্শক আতিকুর রেজা সরকারের নেতৃত্বে ডিবি পুলিশের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার বিকেল ৪ টার দিকে বাঘা মহদীপুর মন্ডলপাড়া এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। এসময় বাঘা হরিরামপুর গ্রামের আসকান আলীর:
আরও পড়ুন
হবিগঞ্জ জেলা যুবলীগের কমিটি ঘোষণা, বানিয়াচংয়ে মিষ্টি বিতরণ ও আনন্দ মিছিল

হবিগঞ্জ জেলা যুবলীগের কমিটি ঘোষণা, বানিয়াচংয়ে মিষ্টি বিতরণ ও আনন্দ মিছিল

জুয়েল রহমান, হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জ জেলা যুবলীগের আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। বানিয়াচংয়ে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ। শুক্রবার (১ সেপ্টেম্বর) যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশ ও সাধারণ সম্পাদক আলহাজ্ব মাঈনুল হোসেন খান নিখিলের যৌথ স্বাক্ষরে কমিটির অনুমোদন দেওয়া হয়েছে। সম্মেলনের তারিখ হতে আগামী ৩ বছরের জন্য বানিয়াচং উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কাশেম চৌধুরীকে সভাপতি ও এ কে এম মঈন উদ্দিন চৌধুরী সুমনকে সাধারণ সম্পাদক মনোনীত করে ১০১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটির মধ্যে ১৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটির অনুমোদন দেওয়া হয়। অনুমোদনকৃত কমিটিকে আগামী ৬০ কার্যদিবসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে অনুমোদনের জন্য কেন্দ্রে জমা দানের নির্দেশনা প্রদান করা:
আরও পড়ুন
ইউএনও’র বদলির খবরে মিষ্টি বিতরণ

ইউএনও’র বদলির খবরে মিষ্টি বিতরণ

রাজশাহী প্রতিনিধি: রাজশাহীর দুর্গাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো:সোহেল রানার বদলির খবর শুনে এলাকায় মিষ্টি বিতরণ করা হয়েছে। বদলির খবরে এলাকায় বৃহস্পতিবার (৩১ আগস্ট) রাতে উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহেল রানার বদলির খবর ছড়িয়ে পড়লে এলাকায় সর্বসাধারণের মাঝে মিষ্টি বিতরণ ও আনন্দ উল্লাস করতেও দেখা গেছে । উপজেলার কয়েকটি স্থানে মিষ্টি বিতরণের তথ্য-চিত্র এ প্রতিবেদক এর কাছে সংরক্ষিত । অফিসসুত্রে জানাগেছে, গত মঙ্গলবার (২৪ আগস্ট) জারিকৃত এক প্রজ্ঞাপনে বলা হয়েছে দুর্গাপুর উপজেলার (ইউএনও)সোহেল রানাকে নাটোর জেলার বড়াইগ্রাম উপজেলায় বদলি ও যোগাদান করছে। তার পরিবর্তে এ উপজেলায় (ইউএনও) হিসেবে আব্দুল করিমকে পদায়ন করা হয়েছে। একাধিক পত্রিকায় প্রকাশিত সংবাদসুত্রে জানাযায় , অর্থের বিনিময়ে:
আরও পড়ুন
রামগঞ্জে ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকীতেও এক হতে পারলোনা বিএনপি

রামগঞ্জে ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকীতেও এক হতে পারলোনা বিএনপি

আবু তাহের,রামগঞ্জ প্রতিনিধিঃ লক্ষ্মীপুরের রামগঞ্জ বিএনপির ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকীতেও এক হতে পারলো না বিএনপি। ১লা সেস্পেম্বর (শুক্রবার) বিকেল ৩টায় সাবেক এমপি নাজিম উদ্দিন গ্রুপ রামগঞ্জ রাব্বানীয়া কামিল মাদ্রাসার সামনে ও অপর গ্রুপ পৌর নন্দনপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে পৃথক পৃথক ভাবে আলোচনা সভা করে। গত ২০২২ইং বছর ২৯ অক্টোবর লক্ষ্মীপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য নাজিম উদ্দিনকে আহ্বায়ক ও শেখ মাহাবুবুর রহমানকে সদস্যসচিব করে ৬১ সদস্যবিশিষ্ট রামগঞ্জ উপজেলা কমিটি করা হয়। একই সময়ে শেখ মোহাম্মদ কামারুজ্জামানকে আহ্বায়ক ও আলমগীর হোসেনকে সদস্যসচিব করে রামগঞ্জ পৌর বিএনপির ৪৭ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়। তখন উপজেলা বিএনপির সদস্য সাহাবুদ্দিন, আবদুর রহিম, পৌর বিএনপির সদস্যসচিব:
আরও পড়ুন
রামগঞ্জে  চেয়ারম্যানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি নেতাকর্মীদের

রামগঞ্জে চেয়ারম্যানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি নেতাকর্মীদের

আবু তাহের,রামগঞ্জ প্রতিনিধিঃ লক্ষ্মীপুরের রামগঞ্জে শোকের মাসে মেলার আয়োজন নিয়ে তোলপাড় চলছে। আগষ্ট মাস শেষ তো মেলাও শেষ। উপজেলার ৯নং ভোলাকোট ইউনিয়নের চেয়ারম্যান মোঃ দেলোয়ার হোসেন দিলুর নেতৃত্বে আওয়ামীলীগ ও তার অঙ্গসংগঠনের নেতাকর্মীদের সাথে নিয়ে গত ১৬ আগষ্ট থেকে পানিয়ালা বাজার সংলগ্ন আকারতমা নামক স্থানে মেলা শুরু হওয়ার পর থেকে সর্বত্র নেতাকর্মীদের মাঝে সমালোচনার সৃষ্টি হলে ৩১আগষ্ট বৃহস্পতিবার উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে ওই চেয়ারম্যান মেলার কার্যক্রম তাৎক্ষনিক বন্ধ করে দেন। এরই সাথে চেয়ারম্যান সহ জড়িত নেতাদের এমন কর্মকান্ডের সাথে জড়িত নেতাকর্মীদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার দাবি করেছেন উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আকম রুহুল আমিন। স্থানীয় সূত্রে জানা যায়, নীয়মনীতির কোন:
আরও পড়ুন
ঋণের টাকা চাইতে গিয়ে হত্যার শিকার, সাতদিন পর মাটিচাপা মৃতদেহ উদ্ধার

ঋণের টাকা চাইতে গিয়ে হত্যার শিকার, সাতদিন পর মাটিচাপা মৃতদেহ উদ্ধার

তারেক মাহমুদ, লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরে ঋণের টাকা চাইতে গিয়ে হত্যার শিকার হয়েছেন মো. ইউনুছ আলী (৫০) নামে এক ব্যক্তি। বৃহস্পতিবার (৩১ আগস্ট) সকাল ৭ টার দিকে লক্ষ্মীপুর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের দক্ষিণ মজুপুর গ্রামের কালু হাজী সড়কে পাশে একটি বাড়িতে মাটিচাপা দেওয়া মৃতদেহ উদ্ধার করা হয়। গত ২৪ আগস্ট তিনি হত্যার শিকার হয়েছেন বলে জানিয়েছে পুলিশ। ঘটনার সাতদিন পর মৃতদেহের সন্ধান পায় তারা। এ ঘটনায় ঘাতক মো. জাবেদ হোসেনকে (৩২) আটক করেছে পুলিশ। নিহত ইউনুছের বাড়ি চাঁদপুর জেলায়। তিনি পরিবার নিয়ে লক্ষ্মীপুর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের সমসেরাবাদ গ্রামের গণি হেডমাস্টার সড়কে বসবাস করতেন। তার বাবার নাম আব্দুল রশিদ মোল্লা। আটককৃত জাবেদ:
আরও পড়ুন
রামগঞ্জে যুবককে মারধর করে টাকা ছিনতাই

রামগঞ্জে যুবককে মারধর করে টাকা ছিনতাই

আবু তাহের,রামগঞ্জ প্রতিনিধিঃ লক্ষ্মীপুরের রামগঞ্জে ফিল্মি স্টাইলে মোবাইল বিক্রির কথা বলে ডেকে এনে মোঃ জাহিদুল ইসলাম নামে এক যুবককে মারধর করে ১৭ হাজার টাকা ছিনতাই করে নিয়েছে তার ৩বন্ধু ফাহিম, বাদল ও রাফি। মঙ্গলবার (২৯ আগস্ট) রাত সাড়ে ৭ টার দিকে রামগঞ্জ পৌর আউগানখীল চতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ ঘটনা ঘটে। এসময় জাহিদুল ইসলামের হাতে প্রথমে মোবাইলের প্যাকেট পরে গাঞ্জা দিয়ে ভিডিও চিত্র ধারন করে এ বিষয়ে যেন কাউকে কিছু না বলা হয় বলেও হুমকি দিয়েছে বলে জানায় ভুক্তভোগী। এদিকে এমন ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে রামগঞ্জ থানা পুলিশ। ভুক্তভোগী জাহিদুল ইসলাম চন্ডীপুর ইউপির উত্তর চন্ডিপুর ঠাকুর বাড়ীর:
আরও পড়ুন
কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.