রামগঞ্জে ফুল বিক্রির আড়ালে বিদেশী মদ বিক্রি, মাদক ব্যাবসায়ী তুহিন গ্রেফতার

রামগঞ্জে ফুল বিক্রির আড়ালে বিদেশী মদ বিক্রি, মাদক ব্যাবসায়ী তুহিন গ্রেফতার

আবু তাহের, রামগঞ্জ প্রতিনিধিঃ লক্ষ্মীপুরের রামগঞ্জে ২১ বোতল বিদেশী মদ বিক্রির সময় মোঃ শামীম হোসেন তুহিন (২৫) নামের একজন ফুল বিক্রেতাকে গ্রেফতার করেছে পুলিশ। শক্রবার গভীর রাতে রামগঞ্জ পৌরশহরের কলাবাগান এলাকার একটি বাসায় তল্লাশী চালিয়ে এ মাদক ব্যাবসায়ীকে গ্রেফতার করে রামগঞ্জ থানা পুলিশ। তুহিন রামগঞ্জ পৌরসভার নন্দনপুর ওয়ার্ডের উমেদ আলী ভূইয়া বাড়ীর মোঃ হাশেম ভূঁইয়ার ছেলে ও পৌর শহরের নন্দনপুর চৌরাস্তার পালকী পুষ্পালয় এর সত্বাধিকারী। ফুল বিক্রির আড়ালে দীর্ঘদীন ধরে মাদক ব্যবসা করে আসছিল তুহিন। থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে থানার ওসি এমদাদুল হকের নেতৃত্বে এস আই কামাল, রাজীব, এএসআই শিমুল দাশ, উত্তম বড়–য়া অভিযান চালিয়ে তুহিনের কলাবাগানস্থ:
আরও পড়ুন
লক্ষ্মীপুরে মুড অনের ৩নং ব্রাঞ্চের উদ্বোধন

লক্ষ্মীপুরে মুড অনের ৩নং ব্রাঞ্চের উদ্বোধন

সোলাইমান ইসলাম নিশান: লক্ষ্মীপুরে গুণগত মান সম্পূর্ণ কাপড় নিয়ে ৩নং ব্রাঞ্চ খুলেছে মুড অন, কাস্টমারের পছন্দের পোষাক নিয়ে নতুন রুপে হাজির হয়েছে মুড অন। এই নতুন শাখাটির অবস্থান লক্ষ্মীপুর ভূমি অফিসের বিপরীত পাশে তিতাখাঁ মসজিদ সংলগ্ন। বৃহস্পতিবার (০৭ সেপ্টেম্বর) বিকেলে স্থানীয় দোকানদার ও কাস্টমারদের সাথে নিয়ে মিলাদ ও দোয়ার আয়োজন করে, ফিতা কাঁটার মাধ্যমে মুড অনের নতুন শাখার শুভ উদ্বোধন করা হয়। নতুন নতুন পোষাকে বর্ণীল সাজে মুড অনের নতুন শাখার পথচলা শুরু হয়। এইসময়ে উপস্থিত ছিলেন, ৫ নং ওয়ার্ড সভাপতি রাসেল ভূঁইয়া, মোঃ সোহাগ মালিক,মুড অনের ডিরেক্টর মোঃ শুভ, ম্যানেজার মোঃ বাবু সহ আশে পাশের দোকানদার ও বিভিন্ন গুরুত্বপূর্ণ:
আরও পড়ুন
রামগঞ্জে পানি উন্নয়ন বোর্ডের সম্পত্তি দখল করে বহুতল ভবন নির্মান

রামগঞ্জে পানি উন্নয়ন বোর্ডের সম্পত্তি দখল করে বহুতল ভবন নির্মান

আবু তাহের,রামগঞ্জ প্রতিনিধিঃ লক্ষ্মীপুরের রামগঞ্জে পানপাড়া বাজারে পানি উন্নয়ন বোর্ডের সম্পত্তি দখল করে বহুতল ভবন নির্মানের কাজ সম্পন্ন করেছে প্রভাবশালী মহল। ঘটনাটি ঘটেছে উপজেলার ৭নং লামচর ইউনিয়নের পানপাড়া বাজার রামগঞ্জ-লক্ষ্মীপুর সড়কের পাশে। বৃহস্পতিবার সকালে সড়জমিনে গিয়ে দেখাযায় ভবন নির্মান কাজ সম্পর্ন্ন হওয়ার পথে। সৃষ্ট ঘটনায় লামচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফয়েজ উল্যাহ জিশান মৗখিকভাবে বারবার লক্ষ্মীপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহীর প্রকৌশলীকে অবহিত করার পরে তার নিরব ভূমিকায় সর্বসাধারনের মাঝে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে। লক্ষ্মীপুর পানি উন্নয়ন বোর্ডের এসও মোঃ শাকিল বাদী সাবেক চেয়ারম্যার মোহাম্মদ উল্লার ছেলে ফয়েজকে আসামী করে গত এক বছর আগে রামগঞ্জ থানায় মামলা করলেও অজ্ঞাত কারনে সেই মামলা:
আরও পড়ুন
লক্ষ্মীপুরে নানা আয়োজনে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপন

লক্ষ্মীপুরে নানা আয়োজনে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপন

তারেক মাহমুদ,লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরে নানা আয়োজনের মধ্য দিয় পালিত হয়েছে সনাতন ধর্মালম্বীদের অন্যতম উৎসব ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী। বুধবার (০৬ সেপ্টেম্বর) বিকাল ৫ টায় শহরের শ্যাম সুন্দর জিউর আখড়া প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি শুরু হয় শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবার আখড়ায় গিয়ে শেষ হয় এর আগে অনুষ্ঠিত আলাচনা সভায় প্রধান অতিথি ছিলেন, লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য এড. নুরউদ্দিন চৌধুরী নয়ন। অনুষ্ঠানের উদ্বোধন করেন জেলা প্রশাসক বেগম সুরাইয়া জাহান। এতে জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি স্বপন চন্দ্র নাথের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শিমুল সাহার সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক মেহের নিগার, অতিরিক্ত জলা ম্যাজিষ্ট্রট প্রিয়াংকা দত্ত, জেলা পুলিশ সুপার:
আরও পড়ুন
রামগঞ্জে আবারও শ্রেষ্ঠ চেয়ারম্যান হলেন সামছুল ইসলাম সুমন

রামগঞ্জে আবারও শ্রেষ্ঠ চেয়ারম্যান হলেন সামছুল ইসলাম সুমন

আবু তাহরে,রামগঞ্জ প্রতিনিধিঃ লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার ৫নং চন্ডিপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সামছুল ইসলাম সুমন আবারো ২য় বারের মত রামগঞ্জ উপজেলার শ্রেষ্ঠ চেয়ারম্যান মনোনীত হয়েছেন। উপজেলার ১০টি ইউনিয়ন পরিষদ থেকে চন্ডিপুর ইউপিতে শিক্ষা, স্বাস্থ্য ও কর্মক্ষেত্রে সকল ক্যাটাগরিতে বিশেষ অবদান রাখায় তাঁকে এ সম্মাননা দেওয়া হয়েছে। এর আগেদ তিনি উপজেলার শ্রেষ্ঠ চেয়ারম্যান নির্বাচিত হন। ৬সেপ্টেম্বর (বুধবার) উপজেলা নির্বাহী অফিস সূত্রে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। শ্রেষ্ঠ উপজেলা পরিষদ চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় রাজনৈতিক, সামাজিক, পেশাজীবী সংগঠনসহ সর্বস্তরের জনগণ তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে। সামছুল ইসলাম সুমন চন্ডিপুর ইউনিয়নের পূর্ব চন্ডিপুর গ্রামের সাবেক প্রয়াত চেয়ারম্যান নুরুল ইসলামের বড় ছেলে। তিনি ২০২১ইং সালের ২৮ নভেম্বর:
আরও পড়ুন
লক্ষ্মীপুর জেলা সাংবাদিক ইউনিয়নের কমিটি গঠন

লক্ষ্মীপুর জেলা সাংবাদিক ইউনিয়নের কমিটি গঠন

নিজস্ব প্রতিবেদক: লক্ষ্মীপুর জেলা সাংবাদিক ইউনিয়নের কমিটি গঠন করা হয়েছে। এতে বিটিভি ও দৈনিক আমাদের সময় পত্রিকার নিজস্ব প্রতিবেদক মো.জহির উদ্দিনকে সভাপতি এবং ইনডিপেনডেন্ট টিভির স্টাফ রির্পোটার ও আজকের পত্রিকার প্রতিনিধি আব্বাছ হোসেনকে সাধারণ সম্পাদক করে ১৫ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি ঘোষনা করা হয়। মঙ্গলবার দুপুরে জেলা শহরের ঐতিহ্য কনভেনশন সেন্টারে সাংবাদিক মো. জহির উদ্দিনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন, বিশিষ্ট্য সাংবাদিক ও লক্ষ্মীপুর সরকারী কলেজের সাবেক অধ্যক্ষ মাঈন উদ্দিন পাঠান। এতে বিশেষ অতিথি ছিলেন লক্ষ্মীপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি কামাল উদ্দিন হাওলাদার ও সাবেক সাধারণ সম্পাদক মো.কামাল হোসেন। কমিটির অন্যারা হচ্ছেন, দেশ রুপান্তরের জেলা প্রতিনিধি এমজে আলম ও জনকন্ঠ এবং:
আরও পড়ুন
ছাত্রনেতা থেকে যুবনেতা; সভাপতি চায় লক্ষ্মীপুরের যুবলীগ

ছাত্রনেতা থেকে যুবনেতা; সভাপতি চায় লক্ষ্মীপুরের যুবলীগ

জুনাইদ আল হাবিব: লক্ষ্মীপুরের ছাত্ররাজনীতির ইতিহাসে নজরুল ইসলাম ভুলুর নামটি ছিল বেশ সমাদৃত। জেলা শহর থেকে প্রান্তিক, সর্বত্রই দলের কর্মী সৃষ্টির কারিগর হিসেবেও এ নামটির সুনাম দীর্ঘদিন ধরে। দলীয় নেতা-কর্মীরা বলছেন, রাজনৈতিক জীবনে তিনি সক্রিয় এবং কর্মীবান্ধব। ছাত্রজীবনে আহবায়ক ছিলেন জেলা ছাত্রলীগের। তবে এবার জেলা যুবলীগের সম্মেলনে সভাপতি পদে প্রার্থী তিনি। দলের সাংগঠনিক কার্যক্রমে স্থবিরতার অভিযোগে ২০২১সালের ২অক্টোবর কেন্দ্রীয় যুবলীগের দপ্তর সম্পাদক মো. মোস্তাফিজুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে লক্ষ্মীপুর যুবলীগের কমিটি বিলুপ্ত করা হয়। তবে দুই বছর পেরিয়ে গেলেও সম্মেলনে নতুন কমিটি হয়নি।  জেলাজুড়ে নেতাকর্মীদের সাথে যোগাযোগ রেখে দলের সাংগঠনিক কার্যাক্রমে সক্রিয় নজরুল ইসলাম ভুলু। এরই মধ্যে নতুন কমিটি:
আরও পড়ুন
লক্ষ্মীপুর পলিটেকনিক ইনস্টিটিউট: ৪ কোটি টাকার টেন্ডার দূর্ণীতি, দুদকের অভিযান

লক্ষ্মীপুর পলিটেকনিক ইনস্টিটিউট: ৪ কোটি টাকার টেন্ডার দূর্ণীতি, দুদকের অভিযান

নিজস্ব প্রতিবেদক : লক্ষ্মীপুর পলিটেকনিক ইনস্টিটিউট ২০২২-২০২৩ অর্থ বছরের বিভিন্ন সরঞ্জাম ক্রয়ের প্রায় ৪ কোটি ৫০ হাজার টাকার কাজের টেন্ডার ভাগবাটোয়ারা অভিযোগে দুদক তদন্ত করেছে। সোমবার (৪ সেপ্টেম্বর) দুপুরে (চাঁদপুর-লক্ষ্মীপুর) সমন্বিত চাঁদপুর কার্যালয়ের সহকারী পরিচালক আতাউর রহমানের নেতৃত্বে তদন্ত পরিচালনা করা হয়। প্রতিষ্ঠানের একজন শিক্ষককে সাথে নিয়ে ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ জহিরুল ইসলাম সরাসরি ভাগবাটোয়ারা করেন বলে টেন্ডারে অংশগ্রহনকারী একাধিক ঠিকাদার অভিযোগ করেছেন ঠিকাদাররা জানান, একটি রাউডারের বাজার দর ৫-৭ হাজার মধ্যে, অথচ দরপত্র রাউডারের মূল্য নির্ধারন করা হয় ১ লক্ষ ৩৬ হাজার ৫'শ টাকা, একটি অপটিকাল ফাইবারের মূল্য দেয়া হয় ৩ লক্ষ ২০ হাজার টাকা, যা সম্পূর্ণ অনিয়ম। দরপত্রে ৪টি:
আরও পড়ুন
কুকুরের তাড়া খেয়ে অটোরিকশা চাপায় ৭ বছরের শিশু নিহত

কুকুরের তাড়া খেয়ে অটোরিকশা চাপায় ৭ বছরের শিশু নিহত

গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুরে ব্যাটারি চালিত অটোরিকশা চাপায় সুমাইয়া আক্তার (৭) নামের এক স্কুল শিক্ষার্থী নিহত হয়েছে। সোমবার সকাল সাড়ে ১০টার দিকে বরমী ইউনিয়নের গাড়ারন গ্রামের একটি পোশাক কারখানার সামনে দুর্ঘটনাটি ঘটে। স্থানীয়রা অটোরিকশা চালককে আটকের পর গণধোলাই দিয়ে পুলিশে দিয়েছে। সুমাইয়া আক্তার (৮) বরমী ইউনিয়নের গাড়ারণ গ্রামের মো. আকরাম হোসেনের মেয়ে। সে গাড়ারণ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল। স্থানীয় দোকানি আবু সাঈদ বলেন, মেয়েটা রাস্তার পাশ দিয়ে হেঁটে দোকানে যাচ্ছিল। হঠাৎ করে কয়েকটি কুকুর তাকে ধাওয়া করে। এতে ভয় পেয়ে দ্রুত রাস্তা পার হওয়ার সময়, একটি অটোরিকশা তাকে চাপা দিলে মেয়েটি গাড়ির নিচে চাপা পড়ে মাথা থেঁতলে:
আরও পড়ুন
রামগঞ্জে বিএনপির দ্বন্ধ এখন প্রকাশ্যে

রামগঞ্জে বিএনপির দ্বন্ধ এখন প্রকাশ্যে

আবু তাহের, রামগঞ্জ প্রতিনিধিঃ লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলা বিএনপির অভ্যান্তরিন দ্বন্ধ এখন প্রকাশ্যে চলে আসছে। উপজেলা বিএনপির রাজনীতি এখন দুটি ধারায় বিভক্ত। গত ২ যুগ বিভাজন দেখা গেলেও ২০২২ সাল ২৯অক্টোম্বর উপজেলা ও পৌর বিএনপির আহবায়ক কমিটি গঠনের পর থেকে ১বছর যাবত এ দ্বন্ধ তুঙ্গে উঠেছে। দুই পক্ষের নেতাকর্মীরা পৃথক পৃথক কর্মসূচী পালন,সংঘর্ষ ও বহিস্কারের ঘটনা ঘটেছে। এমনকি ১সেপ্টেম্বর দলের প্রতিষ্ঠাবার্ষিকীও পালন করছেন আলাদা আলাদাভাবে। এক পক্ষের নেতৃত্ব রয়েছেন-উপজেলা বিএনপি ভারপ্রাপ্ত আহবায়ক মোজাম্মেল হক মজু, সদস্য সচিব মাহাবুবুর রহমান বাহার, যুগ্ন আহবায়ক মনোয়র হোসেন। অন্য পক্ষের নেতৃত্বে রয়েছেন-দলের শৃংখলা ভঙ্গের দায়ে উপজেলা বিএিনপি আহবায়ক পদ থেকে অব্যাহতিপ্রাপ্ত সাবেক এমপি নাজিম উদ্দিন:
আরও পড়ুন
কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.