শেখ হাসিনার উন্নয়ন তুলে ধরে তজুমদ্দিন যুব মহিলা লীগের উঠান বৈঠক

শেখ হাসিনার উন্নয়ন তুলে ধরে তজুমদ্দিন যুব মহিলা লীগের উঠান বৈঠক

রুবেল চক্রবর্তী, ভোলা প্রতিনিধি : ভোলা তজুমদ্দিনে শনিবার ৯ সেপ্টেম্বর সন্ধ্যায় তজুমদ্দিন উপজেলাধীন চাঁদপুর ইউনিয়নের জহির উদ্দিন সিকদার বাড়ীতে তজুমদ্দিন উপজেলা চাঁদপুর ইউনিয়ন উত্তর যুব মহিলা লীগেের আয়োজনে জাতির পিতা বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা সরকারের তিন মেয়াদের উন্নয়ন তুলে ধরে উঠান বৈঠকে চাঁদপুর উত্তর যুব মহিলা লীগের সভাপতি আখি আক্তারের সভাপতিত্বে সাধারণ সম্পাদক সাহানাজ সিকদারের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা -৩ এর সাংসদ আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন। এমপি শাওন বলেন , শেখ হাসিনার সরকার জনবান্ধব সরকার। আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে সবাই নিরাপদ, শান্তি ও স্বস্তিতে থাকে, দেশও এগিয়ে যায়। জননেত্রী শেখ হাসিনার উন্নয়নের ধারা অব্যাহত রাখতে তাকে চতুর্থবারের মতো:
আরও পড়ুন
সেনবাগ-সোনাইমুড়ী আংশিক আসন থেকে এমপি প্রার্থী ঘোষণা দিলেন লায়ন মানিক

সেনবাগ-সোনাইমুড়ী আংশিক আসন থেকে এমপি প্রার্থী ঘোষণা দিলেন লায়ন মানিক

মোঃ বদিউজ্জামান (বি. চৌধুরী), নোয়াখালী প্রতিনিধিঃ নোয়াখালীর গর্ব,সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামী লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এম'পি সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। সেনবাগ উপজেলা আওয়ামী লীগের বিপ্লবী সাধারণ সম্পাদক সানজি গ্রুপ অব কোম্পানীর চেয়ারম্যান। মেঘনা ব্যাংক ও এফবিসিসিআই এর পরিচালক। দেশের খ্যাতনামা শিল্পপতি সেনবাগ লায়ন জাহাঙ্গীর আলম মানিক মহিলা কলেজের প্রতিষ্ঠাতা। সেনবাগের কৃতি সন্তান ও বীর বিক্রম শহীদ তরিক উল্যাহর সুযোগ্য সন্তান। নোয়াখালী ২ সেনবাগ সোনাইমুড়ী আংশিক আসন থেকে এমপি পদপ্রার্থী। লায়ন জাহাঙ্গীর আলম মানিক ৯ সেপ্টেম্বর সন্ধ্যা ছমিরমুন্সি হাট লায়ন জাহাঙ্গীর আলম কমপ্লেক্সের সামনে থেকে এক বিশাল শোডাউন বের করেন।এ আসন থেকে ৩ শিল্পপতির জম্পেস লড়াই:
আরও পড়ুন
খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া ও আলোচনা সভা

খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া ও আলোচনা সভা

আবু তাহের, রামগঞ্জ প্রতিনিধিঃ বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় এবং উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়ার দাবিতে লক্ষ্মীপুরের রামগঞ্জ পৌর ও উপজেলা বিএনপির উদ্যোগে মিলাদ দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পৌর বিএনপির আহ্বায়ক শেখ কামরুজ্জামানের সভাপতিত্বে, সদস্য সচিব এডভোকেট তোফাজ্জল হোসেন বাচ্চুর সঞ্চালনায় পৌর নন্দনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক মোজাম্মেল হক মজু, বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কেন্দ্রীয় যুব দলের সহ সভাপতি ইমাম হোসেন, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক মনোয়ার হোসেন, পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক তোফায়েল আহমেদ। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মারুফ:
আরও পড়ুন
রাজশাহীতে স্ত্রীকে হত্যার অভিযোগ স্বামীর বিরুদ্ধে

রাজশাহীতে স্ত্রীকে হত্যার অভিযোগ স্বামীর বিরুদ্ধে

রাজশাহী প্রতিবেদক: রাজশাহীর পুঠিয়ায় বসতঘর থেকে এক গৃহবধূর গলায় ফাঁস লাগানো লাশ উদ্ধার করেছে পুলিশ। তবে গৃহবধূর পরিবারের দাবি, ধর্ষণ মামলা তুলে না নেওয়ায় তার স্বামী তাকে হত্যা করে ঝুলিয়ে রেখেছে। গত শুক্রবার রাত ১০টার দিকে উপজেলার ভালুকগাছি ইউনিয়নের সুকদেবপুর গ্রামে এ ঘটনা ঘটে। গৃহবধূ বিথী বেগম (২৭) ওই গ্রামের আব্দুল হালিমের দ্বিতীয় স্ত্রী ও একই গ্রামের মৃত জামাল হোসেনের মেয়ে। ভুক্তভোগীর পরিবার জানায়, বিয়ের আগে হালিম বিথীকে ধর্ষণ করেন। এ ঘটনায় করা মামলা থেকে রেহাই পেতে কৌশলে বিথীকে বিয়েও করেন। এরপর আদালত থেকে সেই মামলা না তোলায় স্বামী তাঁকে শ্বাসরোধ করে হত্যা করে। পরে তার লাশ ঘরের তীরে ঝুলিয়ে:
আরও পড়ুন
খুবিতে এসডিজির গুরুত্ব, বিশ্লেষণ ও বাস্তবায়ন শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

খুবিতে এসডিজির গুরুত্ব, বিশ্লেষণ ও বাস্তবায়ন শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

তানভীর হাসান তন্ময়; খুবি প্রতিনিধি  খুলনা বিশ্ববিদ্যালয়ে (খুবি) গ্রীন ভয়েস এবং এনভায়রনমেন্টাল আওয়ারনেস ক্লাব, খুবির যৌথ আয়োজনে "লিভারেজিং দ্যা সাসটেইনেবল ডেভেলপমেন্ট গোলস টু এনহানস এনভায়রনমেন্টাল সাসটেইনেবিলিটি ইন বাংলাদেশ" শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার ( ৯ সেপ্টেম্বর ) বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক লিয়াকত আলী মিলনায়তনে এ সেমিনার অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পরিবেশ আন্দোলনের সহ-সভাপতি জনাব ইকবাল হাবিব। তিনি টেকসই উন্নয়নে যুবসমাজের ভুমিকা সম্পর্কে বিস্তারিত আলোচনা তুলে ধরেন। এসডিজি বাস্তবায়ন করার জন্য সরকার, ব্যবসায়ী, সুশীল সমাজ এবং সাধারণ মানুষের অংশীদারিত্বের গুরুত্ব তুলে ধরেন। এছাড়া টেকসই উন্নয়নের বিভিন্ন লক্ষসমুহ কিভাবে সহজে বাস্তবায়ন সম্ভব এবং এর গুরুত্বের উপর আলোকপাত করেন।:
আরও পড়ুন
রামগঞ্জে অসুস্থ্য ও প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ

রামগঞ্জে অসুস্থ্য ও প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ

আবু তাহের, রামগঞ্জ প্রতিনিধিঃ রামগঞ্জে ২০জন অসুস্থ্য ও শারিরীক প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ করা হয়েছে। ৯সেপ্টেম্বর শনিবার দুপুরে রামগঞ্জ পৌর ভূমি অফিস প্রাঙ্গণে খাদেম ওয়েল ফেয়ার ফাউন্ডেশন ও রামগঞ্জ ব্লাড ডোনার’স যৌথ উদ্যোগে এবং জমজম চ্যারিটিবল ট্রাস্টের অর্থায়নে হুইল চেয়ার বিতরণ করেন খাদেম ওয়েল ফেয়ার ফাউন্ডেশনের পরিচালক মুহাম্মদ গোলাম রহমান । রামগঞ্জ প্রেস ক্লাব ও রামগঞ্জ ব্লাড ডোনার’স ক্লাবের সভাপতি খালেদ মাহমুদ ফারুকের সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন, পৌরসভার ৭নং ওয়ার্ড কাউন্সিলর মেহেদী হাসান সুমন, রামগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এম কাউছার, দৈনিক ইত্তেফাক প্রতিনিধি জাকির হোসেন মোস্তান, দৈনিক আমাদের অর্থনীতি প্রতিনিধি নজরুল ইসলাম ও রামগঞ্জ ব্লাড ডোনার’স ক্লাবের সাংগঠনিক:
আরও পড়ুন
কবি ডা. জসিম তালুকদারের প্রেমাস্পদের ভিতর-বাহির 

কবি ডা. জসিম তালুকদারের প্রেমাস্পদের ভিতর-বাহির 

ভালো হলো ভালোবাসা। যাকে ভালোবাসি তার মন্দ আমরা চাই না। সুতরাং ভালো, মন্দের তালিকা গুরুত্বপূর্ণ না। গুরুত্বপূর্ণ হলো ভালোবাসার পরিধি ও প্রগাঢ়তা। মানুষ মন্দ করে প্রেমের অভাবে। ভালো করে প্রেমের ভাবে। জগতের সমস্ত ভালো উৎপন্ন হয়েছে প্রেম থেকে। জগতের সমস্ত মন্দ উৎপন্ন হয়েছে প্রেমের অভাব থেকে। প্রেমের স্পর্শে মন্দও ভালো হয়ে যায়। প্রেমহীনতায় ভালোও মন্দ ফল প্রদান করে। স্বর্গ নরকের পার্থক্য কি? স্বর্গ প্রেমে পরিপূর্ণ। নরক ঘৃণায় পরিপূর্ণ। “মরণে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন”- স্বর্গযাত্রা। “মরণে কাঁদিবে তুমি, হাসিবে ভুবন”- নরকযাত্রা। যে জীবনে প্রেমের স্বাদ পেলো না, মরণের পরও সে প্রেমের স্বাদ পাবে না। যার ইহকাল কেটেছে হিংসায়, তার পরকালও কাটবে:
আরও পড়ুন
৫ বছর অফিস না করেও তুলছেন বেতন-ভাতা, জানে না কর্তৃপক্ষ

৫ বছর অফিস না করেও তুলছেন বেতন-ভাতা, জানে না কর্তৃপক্ষ

রাজশাহী প্রতিবেদক: রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) পুরকৌশল বিভাগে জুনিয়র সেকশন অফিসার মো. আব্দুল ওয়াহেদ খান (টিটু)। ২৪ জুলাই ২০১৭ সালে রুয়েটে যোগদানের পর বছর খানেক গাঁছাড়া দিয়ে অফিস করলেও ২০১৮ সাল থেকে রুয়েটে একেবারেই নিখোঁজ হয়ে যান তিনি। টানা পাঁচ বছর অফিসে অনুপস্থিত থেকেও নিয়মিত তুলছেন বেতন-ভাতা; পেয়েছেন ইনক্রিমেন্ট। টিটুর এমন স্বেচ্ছাচারিতার বিষয়টি রুয়েট কর্তৃপক্ষের আমলে থাকা সত্ত্বেও পাঁচ বছরে নেননি কোন প্রয়োজনীয় ব্যবস্থা। নথি ঘেঁটে জানা গেছে, টিটু যোগদানের পর রুয়েটে অবস্থিত রূপালি ব্যাংক করপোরেট শাখায় ৩১ জুলাই ২০১৭ সালে ৩৭২৩০১০০১৩৪৪০ নম্বরের একটি সঞ্চয়ী হিসাব নম্বর খোলেন। ওই হিসাব নম্বরে আগস্ট ২০১৭ সাল থেকে আগস্ট ২০২৩ সাল:
আরও পড়ুন
রাজিবপুরে এক নারী আটক

রাজিবপুরে এক নারী আটক

কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামের রাজিবপুর উপজেলায় এক নারীকে আটক করেছে রাজিবপুর থানা পুলিশ। গত শুক্রবার রাজিবপুর থানা পুলিশের বিশেষ টিম উপজেলাধীন বদরপুর এলাকা থেকে ছনিয়া (২১) নামের নারীকে আটক করে রাজিবপুর থানায় নিয়ে আসে। পরে তাকে দিকে কুড়িগ্রাম জেল হাজতে প্রেরণ করে। আটককৃত ঐ নারী, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল, কুড়িগ্রাম এর পিটিশন মামলা নং ১৯৩/২০২২ইং (রাজিবঃ) এর ১নং আসামি। মামলাটির ধারা ছিল ২০০০ সালের নারী ও শিশু নির্যাতন দমন আইন (সংশোধনী/০৩) এর ১৭ ধারায়। উল্লেখ্য মামলাটি করেন রাজিবপুর বাজারের ব্যবসায়ী, রাজিবপুর উপজেলা শাখার আওয়ামী লীগের সহ-সভাপতি সিরাজ উদ-দৌলা। এ বিষয়ে রাজিবপুর থানার এ এস আই শহিজল ইসলাম বলেন, মেয়েটি:
আরও পড়ুন
রাজশাহীতে মাদক ও নারীসহ চিকিৎসকের ছেলে আটক

রাজশাহীতে মাদক ও নারীসহ চিকিৎসকের ছেলে আটক

রাজশাহী প্রতিবেদক: রাজশাহী নগরীর লক্ষ্মীপুর এলাকার মাদারল্যান্ড ইনফার্টিলিটি সেন্টার ও হাসপাতালের মালিক ডা. ফাতেমা সিদ্দিকার ছে‌লে নাজমুল সাকিব নারী ও মাদকদ্রব্যসহ আটক হয়েছেন। গতকাল রাতে নগরীর শাহমখদুম থানার রায়পাড়া এলাকায় নিজের খামার বাড়িতে অ‌নৈ‌তিক কার্যকলাপের সময় নারী (কলগার্ল) ও মাদকসহ সাকিবকে আটক করে পুলিশ। শাহমখদুম থানার ওসি বলেন, অনৈতিক কর্মকান্ডের অভিযোগে নাজমুল সাকিবকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ২০ গ্রাম গাজা উদ্ধার করা হয়েছে। তার বিরুদ্ধে অনৈতিক কর্মকান্ড ও মাদক আইনে দুইটি মামলা হয়েছে। শুক্রবার তাকে কারাগারে পাঠানো হবে। শাহমখদুম থানার এসআই নাসির জানান, সাকিবের স্ত্রী অদিতির মৌখিক অভিযোগের প্রেক্ষিতে শাহমখদুম থানা পুলিশের একটি টহল টিম ওই:
আরও পড়ুন
কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.