লক্ষ্মীপুর-৩ আসনে উপ-নির্বাচনে ভোট গ্রহন শুরু
তারেক মাহমুদ, লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুর-৩ (সদর) আসনের উপ-নির্বাচন ভোট গ্রহন শুরু হয়েছে। ব্যালটের মাধ্যমে ( ৫ নভেম্বর) রবিবার সকাল ৮টা থেকে ভোট গ্রহণ শুরু হয়ে চলবে বিকেল ৪টা পর্যন্ত।সকাল থেকে দু'একটি কেন্দ্র বাদে বাকি সব কেন্দ্রে ভোটার উপস্থিতি খুবই কম, যা চোখে পড়ার মতো না। তবে বেলা বাড়ার সাথে সাথে ভোটার উপস্থিতি বাড়বে বলে মনে করছেন প্রার্থী এবং প্রশাসনের ব্যক্তিবর্গরা৷ সকাল ৯ টায় শহরের গার্লস স্কুল কেন্দ্র পরিদর্শনে আসেন জেলা প্রশাসক, পুলিশ সুপার ও নির্বাচন কর্মকর্তা। এদিকে সুষ্ঠু নির্বাচনের জন্য আইন শৃঙ্খলা বাহিনীর সকল ধরনের প্রস্তুতির রয়েছেন। নির্বাচনী এলাকায় রাজনৈতিক কর্মসূচি প্রভাবমুক্ত রাখতে বিভিন্ন দলের প্রতি অনুরোধ জানিয়ে গণতান্ত্রিক অধিকার:
