লক্ষ্মীপুরে পুলিশের গাড়ি ভাংচুরের ঘটনায় দুই মামলা, গ্রেপ্তার ইউপি চেয়ারম্যান
তারেক মাহমুদ, লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুর সদর উপজেলার তেওয়ারীগঞ্জে ভোটের ফলাফল ঘোষণাকে কেন্দ্র করে পুলিশের গাড়ি ভাংচুর ও সরকারি কাজে বাঁধা দেওয়ার ঘটনায় দুটি মামলা দায়ের করা হয়েছে। রোববার সকালে সদর থানায় পৃথক মামলা দুটি দায়ের করা হয়। একটি মামলায় তেওয়ারীগঞ্জ ইউনিয়ের চেয়ারম্যান ওমর হুছাইন ভুলুকে প্রধান করে ১১ জনের নাম উল্লেখ করে ৪০০-৫০০ জনকে অজ্ঞাত আসামী করা হয়। অন্য আরেকটি মামলায় অজ্ঞাত ৪০০-৫০০ জনকে বিবাদি করা হয়েছে। পুলিশ জানায়, রোববার সন্ধ্যায় তেওয়ারীগঞ্জ ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের আঁধার মানিক সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোটের ফলাফল ঘোষণাকে কেন্দ্র করে পরাজিত চেয়ারম্যান প্রার্থী আক্তার হোসেন বোরহান চৌধুরীর লোকজন পুলিশ ও আনসার সদস্যদের লক্ষ্য করে ইটপাটকেল ছুঁড়ে।:
