লক্ষ্মীপুরে স্বর্ণ ব্যাবসায়ীকে হত্যা
প্রদীপ কুমার রায়, বিশেষ প্রতিনিধি: লক্ষ্মীপুরে এক স্বর্ণ ব্যবসায়ীকে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা। তাঁর নাম হিরালাল দেবনাথ (৫৫)। শুক্রবার (৮ অক্টোবর) রাত ৯টার দিকে সদর উপজেলার কাজিরদীঘির পাড় এলাকায় এ ঘটনা ঘটে। নিহত হিরালাল দেবনাথ সদর উপজেলার উত্তর হামছাদীর কাজিরদিঘীরপাড় এলাকার প্রপুল্ল কুমার দেবনাথের ছেলে। এ ঘটনার পর এলাকায় সাঁড়াশি অভিযান শুরু করেছে পুলিশ। তবে কী কারণে এ হত্যাকাণ্ড, সেটি এখনো নিশ্চিত হওয়া যায়নি। বাজারের ব্যবসায়ীরা বলেন, হিরালাল দেবনাথের কাজিরদিঘীরপাড় বাজারে মাতৃশিল্পালয় নামে একটি জুয়েলারির ব্যবসা-প্রতিষ্ঠান রয়েছে। ওই প্রতিষ্ঠানে দীর্ঘদিন ধরে ব্যবসা করতেন তিনি। প্রতিদিনের মতো শুক্রবার রাত ৯টার দিকে হিরলাল দেবনাথ ব্যবসা-প্রতিষ্ঠান বন্ধ করে মোটরসাইকেলযোগে ছেলেকে নিয়ে বাড়ির দিকে:
