শিক্ষকের বিদায়ে মোটরসাইকেল উপহার
কামরুল হাসান হৃদয়, লক্ষ্মীপুর: মাওলানা মুহাম্মদ ইব্রাহীম টানা দশ বছর ধরে শিক্ষকতা করেছেন লক্ষ্মীপুর জেলা শহরের আল-ইতকান ইসলামিক ইনস্টিটিউটে। প্রতিষ্ঠান এবং শিক্ষার্থীদের কাছে প্রিয় এ শিক্ষকের বিদায়কে অমলিন করে রাখতে আয়োজন করা হয় এক অনাড়ম্বরপূর্ণ বিদায় অনুষ্ঠানের। ১৪নভেম্বর (বৃহস্পতিবার) প্রতিষ্ঠানের হলরুমে এক মনোজ্ঞ আয়োজনের মধ্য দিয়ে এ বিদায়ী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। দীর্ঘ সময়ের এ পথচলাকে স্মৃতিময় করে ধরে রাখতে প্রতিষ্ঠানের পক্ষ থেকে বিদায়ী এ শিক্ষককে উপহারস্বরুপ একটি মোটরসাইকেল উপহার দেওয়া হয়। জানা যায়, মাওলানা মুহাম্মদ ইব্রাহীম টুমচর ইউনিয়নের বাসিন্দা। তিনি শিক্ষক নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণ হয়ে জেলার শতবর্ষী শিক্ষাপ্রতিষ্ঠান টুমচর ইসলামিয়া কামিল মাদ্রাসায় সহকারী শিক্ষক হিসেবে যোগদান করেছেন। স্মৃতিকাতর হয়ে মাওলানা:
