কমলনগরে “এফআইভিডিবি” অবহিতকরণ সভা অনুষ্ঠিত

কমলনগরে “এফআইভিডিবি” অবহিতকরণ সভা অনুষ্ঠিত

আরিফুল ইসলাম, কমলনগর, লক্ষ্মীপুর: লক্ষ্মীপুর কমলনগরে ইউনিসেফের আর্থিক সহায়তায় ‘এফআইভিডিবি’র উন্নয়নমূলক কার্যক্রম শুরু হয়েছে। ইউনিসেফ FIVDB চট্রগ্রাম বিভাগের অধীনে (বুধবার) ২৭শে নভেম্বর কমলনগর উপজেলা পরিষদের হল রুমে সকাল ১১: টায় এক কমিউনিটি কনসালটেশন মিটিংয়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত কমলনগর উপজেলা মহিলা বিষয়ক কর্মকতা মো: মোরশেদ আলম। ইউনিসেফ FIVDB চট্রগ্রাম বিভাগের মনিটরিং লিড এ কে এম জাকারিয়ার সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমলনগর উপজেলা পরিষদের এডমিনেস্ট্রেশন অফিসার আব্দুর রাহিম, ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তা,মো: গিয়াস উদ্দিন,মো: শাহাদৎ হোসেন, সাধন চন্দ্র দাস সহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা,সাংবাদিক মো: ইব্রাহিম ও ইউ পি সদস্য এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কমলনগর উপজেলা ছাত্র রায়হান:
আরও পড়ুন
পরীক্ষার আগেই প্রশ্ন ফাঁস আলেকজান্ডার সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের

পরীক্ষার আগেই প্রশ্ন ফাঁস আলেকজান্ডার সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের

মোখলেছুর রহমান ধনু, রামগতি- কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি  লক্ষ্মীপুরের রামগতিতে  আলেকজান্ডার সরকারী পাইলট উচ্চ বিদ্যালয়ের  টেস্ট পরীক্ষার  প্রশ্ন ফাঁসের ঘটনা ঘটেছে। অভিযুক্তের নাম টুটুল চন্দ্র দাস। সে একই প্রতিষ্ঠানের খন্ডকালীন শিক্ষক বলে জানা গেছে। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বিদ্যালয় সূত্রে জানা গেছে,  গত ১৯ অক্টোবর শনিবার থেকে উচ্চ  বিদ্যালয়ে এসএসসি’র  টেস্ট পরীক্ষা চলছে। ২০ অক্টোবর রবিবার উক্ত বিদ্যালয়ের গণিত পরীক্ষা হওয়ার কথা । আগের রাতেই  গণিত বিষয়ের  প্রশ্ন ফাঁস হয়ে তার ভাগিনা অপূর্বের হাতে।   অপূর্ব তার মোবাইলে ম্যাসেঞ্জারের মাধ্যমে অন্যদের কাছে শেয়ার করেন। বিষয়টি দ্রত ছড়িয়ে পড়লে  হৈ  চৈ পড়ে যায়। ঘটনার বিষয়ে  সাগর নামে এক ছাত্রর:
আরও পড়ুন
রামগঞ্জে ইসকন নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ সমাবেশ

রামগঞ্জে ইসকন নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ সমাবেশ

আবু তাহের, রামগঞ্জ প্রতিনিধিঃ রাষ্ট্রদ্রোহী কর্মকান্ডের পাশাপাশি প্রকাশ্যে আইনজীবী সাইফুল ইসলামকে কুপিয়ে হত্যার প্রতিবাদে লক্ষ্মীপুরের রামগঞ্জে ইসকনকে জঙ্গী সংগঠন আখ্যা দিয়ে বাংলাদেশে সংগঠনটিকে নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল সহ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৭ নভেম্বর) বেলা আড়াইটায় রামগঞ্জ উপজেলাস্থ বৈষম্য বিরোধী ছাত্র-জনতাসহ মুসুল্লীদের উদ্যোগে ওই কর্মসূচী পালিত হয়। বুধবার বাদ যোহর সম্মিলিত ছাত্র-জনতা এবং মুসুল্লীগন রামগঞ্জ শহরস্থ পুলিশ বক্সের সামনে এসে জড়ো হয়। পরে এক বিক্ষোভ মিছিল পুলিশ বক্সের সামনে থেকে শুরু হয়ে শহরের রামগঞ্জ-হাজীগঞ্জ সড়ক, পৌরসভা চত্ত্বর, রামগঞ্জ কাঁচা বাজার, রামগঞ্জ মধ্য বাজার, নূরপ্লাজা চত্ত্বর, পাটবাজার, কলাবাগান, কাঠবাজার, মৌলুভী বাজার, সোনাপুর চৌরাস্তা, কলেজ গেইট হয়ে ফের পুলিশ বক্সের সামনে এসে:
আরও পড়ুন
দ্বিতীয়বার পাওয়া সুযোগকে আমরা কাজে লাগাতে চাই- ডিআইজি আহসান

দ্বিতীয়বার পাওয়া সুযোগকে আমরা কাজে লাগাতে চাই- ডিআইজি আহসান

আবু তাহের, রামগঞ্জ প্রতিনিধিঃ ডিআইজি (চট্টগ্রাম রেঞ্জ) মোঃ আহসান হাবীব পলাশ বলেছেন ৫৩ বছর পূর্বে আমরা প্রথম সুযোগ পেয়েছিলাম, কিন্তু কাজে লাগাতে পারিনি। অবশেষে ২০২৪ এসেছে দ্বিতীয় সুযোগ। আমরা এ সুযোগকে কাজে লাগাতে চাই। রামগঞ্জ থানা প্রশাসনের আয়োজনে মঙ্গলবার (২৬নভেম্বর) বিকেলে রামগঞ্জ উপজেলার সকল রাজনৈতিক নেতাকর্মী, সাংবাদিক, ব্যবসায়ী মহল সহ সুধী সমাজের অংশগ্রহণে রামগঞ্জ জিয়া অডিটোরিয়ামে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে ডিআইজি আহসান হাবীব পলাশ এসব কথা বলেন। রামগঞ্জ থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ আবুল বাশারের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যের প্রথমেই ডিআইজি আহসান হাবীব পলাশ জুলাই-আগষ্টের বৈষম্য বিরোধী আন্দোলনে নিহত ছাত্র-জনতা সহ পুলিশ সদস্যদের রুহের মাগফিরাত কামনার পাশাপাশি:
আরও পড়ুন
রামগঞ্জে গণঅভ্যুত্থানে আহত ও শহিদদের স্মরণে স্মরণসভা

রামগঞ্জে গণঅভ্যুত্থানে আহত ও শহিদদের স্মরণে স্মরণসভা

আবু তাহের, রামগঞ্জ প্রতিনিধিঃ ২০২৪ সালের জুলাই-আগষ্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আহত ও শহিদদের স্মরনে তাদের পরিবারের সদস্যদের উপস্থিতিতে স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। রামগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে রামগঞ্জ উপজেলাস্থ সকল কর্মকর্তা কর্মচারী, সাংবাদিক এবং রাজনৈতিক প্রতিনিধিসহ সকল পর্যায়ের সুধীসমাজের অংশগ্রহণে মঙ্গলবার (২৬নভেম্বর) সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে ওই স্মরণসভা অনুষ্ঠিত হয়। রামগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মামুনের সভাপতিত্বে স্মরণসভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি দেবব্রত দাস, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোহাম্মদ আনোয়ার হোসেন, থানার এস আই মোঃ বাবরুজ্জামান সহ অনেকে। এসময় রামগঞ্জের শহিদ পরিবারের পক্ষ থেকে বক্তব্য রাখেন আল আমিন পাটোয়ারী, সৈয়দ জাকির হোসেন মাসুদ, রবিউল করিম। আহত:
আরও পড়ুন
ঢাকায় সমাবেশে যোগ দিলেই মিলবে লাখ টাকা, লক্ষ্মীপুরে ১১ আটক

ঢাকায় সমাবেশে যোগ দিলেই মিলবে লাখ টাকা, লক্ষ্মীপুরে ১১ আটক

ঢাকায় সমাবেশে যোগ দিলেই সর্বনিম্ন এক লাখ থেকে কোটি টাকা পর্যন্ত সুদমুক্ত ঋণ দেওয়ার কথা বলে লক্ষ্মীপুরের হতদরিদ্র মানুষদের প্রলোভন দেখানো হয়। এরপর রোববার (২৪ নভেম্বর) রাতে ‘অহিংস আন্দোলন বাংলাদেশ’ নামে একটি সংগঠনের কথিত সেই সমাবেশে নেওয়ার জন্য কমলনগর উপজেলার ৩ শতাধিক নারী-পুরুষ-কিশোর-কিশোরীকে একত্রিত করা হয়। জেলার কমলনগর উপজেলার করইতলা বাজারে এ ঘটনা ঘটে। রাতেই স্থানীয়রা তাদেরকে ঘেরাও করে সেনাবাহিনীসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে খবর দেয়। পরে সেনাবাহিনী ও পুলিশ ঘটনাস্থল পৌঁছে ৩টি চেয়ারকোচ বাস ও ৪টি মাইক্রোবাস জব্দ করে। এ সময় ১১ জনকে আটক করা হয়। তবে তাদের নাম পরিচয় জানায়নি পুলিশ। সোমবার (২৫ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে কমলনগর:
আরও পড়ুন
রামগঞ্জে পৃথক হামলা ও সংঘর্ষের ঘটনায় আহত ১০

রামগঞ্জে পৃথক হামলা ও সংঘর্ষের ঘটনায় আহত ১০

আবু তাহের, রামগঞ্জ প্রতিনিধিঃ লক্ষ্মীপুরের রামগঞ্জে পৃথক হামলা ও সংঘর্ষের ঘটনায় ১০ আহত হয়েছে। উপজেলার কাঞ্চনপুর ইউনিয়নে আসছে ২৬ নভেম্বর অনুষ্ঠিতব্য ওরশ মোবারকের মেলায় অধিপত্য বিস্তারকারীদের চাঁদা না দেওয়ায় শুক্রবার দিবাগত রাতে ইউনিয়নের চৌধুরী বাজারে রুপা ফার্নিচার এবং শনিবার (২৩) নভেম্বর দুপুরে ইউনিয়ন পরিষদ কার্যালয়ে ওরশে মেলা কমিটি গঠন নিয়ে ওই হামলা এবং সংঘর্ষের ঘটনা ঘটে। সৃষ্ট ঘটনায় নগদ সাড়ে ৪লাখ টাকা লুট সহ সাবেক ইউপি চেয়ারম্যান আবদুল খালেক, মোঃ ছোটন, মোঃ সাহাদাৎ হোসেন, মোঃ শাহ আলম, মোঃ হোসেন, মোঃ পারভেজ ও আবদুর রহমান সহ ১০জন আহত হয়েছে। মারাতœক অবস্থায় আবদুল খালেক ও শাহাদাৎকে রামগঞ্জ সরকারী হাসপাতালে ভর্তি করা হয়েছে।:
আরও পড়ুন
রামগঞ্জে যাযাবর মিলন বেগমের একটা ঘর প্রয়োজন

রামগঞ্জে যাযাবর মিলন বেগমের একটা ঘর প্রয়োজন

আবু তাহের, রামগঞ্জ প্রতিনিধিঃ মিলন বেগম (৪৫)। বিগত ৭বছর পূর্বে দুরারোগ্য ক্যান্সারে মৃত্যুবরণ করেণ স্বামী আবদুর রহমান। মৃত্যুর পূর্বে সহায় সম্বল কিছু রেখে না যেতে পারলেও রেখে গেছেন ৫মেয়ে, ১ছেলে সহ ৬সন্তান। মাথা গোজার আশ্রয় না থাকায় সেই থেকেই সন্তানদের বুকে নিজ বাপের বাড়িতেই এই ঘর থেকে ওই ঘর, ওই ঘর থেকে এই ঘরে রাত যাপনের মাধ্যমে যাযাবর জীবন পার করছেন মিলন বেগম। মঙ্গলবার (১৯নভেম্বর) সরজমিনে রামগঞ্জ পৌরসভার কলচমা ওয়ার্ডের বুদ্ধির বাজার সংলগ্ন দাস বাড়িতে গিয়ে দেখা যায় যাযাবর মিলন বেগমের সংগ্রামী জীবনচিত্র। জানা যায়, বিগত ৩৫ বছর পূর্বে একই গ্রামের আবদুর রহমানের সাথে বিয়ে হয় মিলন বেগমের। এরপর গ্রামের:
আরও পড়ুন
রামগঞ্জের সমিতির বাজার কচুয়া সড়কের বেহাল দশা

রামগঞ্জের সমিতির বাজার কচুয়া সড়কের বেহাল দশা

আবু তাহের, রামগঞ্জ প্রতিনিধিঃ লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার দরবেশপুর ইউনিয়নের সমিতির বাজার টু কচুয়া সড়ক ১৮ বছর যাবত চলাচলের অযোগ্য হয়ে আছে। সড়কটি কাগজে কলমে পাকা হলেও বর্তমানে পাকার লেশ খুঁজে পাওয়া দুস্কর। কোথাও দেবে গিয়ে কোথাও ভেঙ্গে আবার কোথাও খালের সাথে একাকার হয়ে গেছে। ফলে ৩কিঃমিঃ দীর্ঘ সড়ক নির্ভর পশ্চিম শোশালিয়া, আলীপুর, বক্তারপুর, দরবেশপুর, পূর্ব শোশালিয়া, কচুয়া, সমিতির বাজার, করপাড়া, সাহাপুর,আটঘর সহ ১২টি গ্রামের প্রায় ৩০সহস্্রাধিক জনগনের কাছে সড়কটি মরণ ফাঁদ হয়ে দাঁড়িয়েছে। রোববার (১৭ নভেম্বর) সরজমিন পরিদর্শনে গিয়ে দেখা যায়, সমিতির বাজার-কচুয়া সড়কটির যাচ্ছেতাই অবস্থা। একাধিক সূত্র মতে ২০০৪ইং সনে সড়কটির মেরামত কাজ হয়েছিলো। ওই সংস্কারের ২/৩ বছর না:
আরও পড়ুন
শিক্ষকের বিদায়ে মোটরসাইকেল উপহার 

শিক্ষকের বিদায়ে মোটরসাইকেল উপহার 

কামরুল হাসান হৃদয়, লক্ষ্মীপুর: মাওলানা মুহাম্মদ ইব্রাহীম টানা দশ বছর ধরে শিক্ষকতা করেছেন লক্ষ্মীপুর জেলা শহরের আল-ইতকান ইসলামিক ইনস্টিটিউটে। প্রতিষ্ঠান এবং শিক্ষার্থীদের কাছে প্রিয় এ শিক্ষকের বিদায়কে অমলিন করে রাখতে আয়োজন করা হয় এক অনাড়ম্বরপূর্ণ বিদায় অনুষ্ঠানের। ১৪নভেম্বর (বৃহস্পতিবার) প্রতিষ্ঠানের হলরুমে এক মনোজ্ঞ আয়োজনের মধ্য দিয়ে এ বিদায়ী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। দীর্ঘ সময়ের এ পথচলাকে স্মৃতিময় করে ধরে রাখতে প্রতিষ্ঠানের পক্ষ থেকে বিদায়ী এ শিক্ষককে উপহারস্বরুপ একটি মোটরসাইকেল উপহার দেওয়া হয়। জানা যায়, মাওলানা মুহাম্মদ ইব্রাহীম টুমচর ইউনিয়নের বাসিন্দা। তিনি শিক্ষক নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণ হয়ে জেলার শতবর্ষী শিক্ষাপ্রতিষ্ঠান টুমচর ইসলামিয়া কামিল মাদ্রাসায় সহকারী শিক্ষক হিসেবে যোগদান করেছেন। স্মৃতিকাতর হয়ে মাওলানা:
আরও পড়ুন
কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.