দ্বিতীয়বার পাওয়া সুযোগকে আমরা কাজে লাগাতে চাই- ডিআইজি আহসান

শেয়ার

আবু তাহের, রামগঞ্জ প্রতিনিধিঃ

ডিআইজি (চট্টগ্রাম রেঞ্জ) মোঃ আহসান হাবীব পলাশ বলেছেন ৫৩ বছর পূর্বে আমরা প্রথম সুযোগ পেয়েছিলাম, কিন্তু কাজে লাগাতে পারিনি। অবশেষে ২০২৪ এসেছে দ্বিতীয় সুযোগ। আমরা এ সুযোগকে কাজে লাগাতে চাই।

রামগঞ্জ থানা প্রশাসনের আয়োজনে মঙ্গলবার (২৬নভেম্বর) বিকেলে রামগঞ্জ উপজেলার সকল রাজনৈতিক নেতাকর্মী, সাংবাদিক, ব্যবসায়ী মহল সহ সুধী সমাজের অংশগ্রহণে রামগঞ্জ জিয়া অডিটোরিয়ামে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে ডিআইজি আহসান হাবীব পলাশ এসব কথা বলেন।

রামগঞ্জ থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ আবুল বাশারের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যের প্রথমেই ডিআইজি আহসান হাবীব পলাশ জুলাই-আগষ্টের বৈষম্য বিরোধী আন্দোলনে নিহত ছাত্র-জনতা সহ পুলিশ সদস্যদের রুহের মাগফিরাত কামনার পাশাপাশি আহতদের দ্রুত সুস্থতা কামনা করেণ। এসময় তিনি বলেন এদেশে পরদেশী কোন তাবেদারের স্থান নেই। এ দেশ সকলের। তিনি বলেন পূর্বের অবস্থায় ফিরে যাওয়ার আর কোন সুযোগ নেই।

মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্য রেখেছেন লক্ষ্মীপুর জেলা পুলিশ সুপার মোঃ আকতার হোসেন, উপদেষ্টা মাহফুজুর রহমানের পিতা মোঃ আজিজুর রহামন বাচ্চু মোল্লা, রামগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মামুন। সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন রামগঞ্জ সরকারী কলেজের অধ্যক্ষ দিদারুল আলম, রামগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক মোজাম্মেল হক মজু, রামগঞ্জ সরকারী কলেজের সাবেক ভিপি আবদুর রহিম, উপজেলা জামায়াতের আমীর নাজমুল হাসান, রামগঞ্জ বাজারের বিশিষ্ট ব্যবসায়ী রোমান হোসেন পাটোয়ারী, রামগঞ্জ প্রেসক্লাব সভাপতি মোঃ আবু তাহের, রামগঞ্জ ব্লাড ডোনার্স ক্লাবের সভাপতি সাংবাদিক মাহমুদ ফারুক সহ অনেকে।

সম্পর্কিত খবর

কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.