রাজশাহীতে সাবেক এমপি রায়হান গ্রেফতার

শেয়ার

প্রতিবেদক,রাজশাহী:

রাজশাহী কেন্দ্রীয় কারাগার থেকে জামিনে মুক্তি পাওয়ার পরই আবারো গ্রেফতার হয়েছেন রাজশাহী-৬ (বাঘা-চারঘাট) আসনের সাবেক এমপি ও আওয়ামী লীগ নেতা রাহেনুল হক রায়হান।

সোমবার (২৫ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে তিনি কারাগার থেকে মুক্তি পান। এরপরই জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা তাকে গ্রেফতার করেন।

রাজশাহী জেলা ডিবি পুলিশের পরিদর্শক রুহুল আমিন গণমাধ্যমকে জানান, ‘রায়হানকে গ্রেফতার জন্য চারঘাট থানা পুলিশের রিকুইজিশন ছিল। সে অনুযায়ী রাতে সাহেব বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। তাকে মঙ্গলবার (২৬ নভেম্বর) চারঘাট থানায় হস্তান্তর করা হয়েছে।’

এর আগে গত ২১ সেপ্টেম্বর চারঘাট বাজার থেকে আওয়ামী লীগের সাবেক এমপি রায়হানকে আটক করে পুলিশ। এরপর গত ২০ আগস্ট চারঘাট থানায় দায়ের হওয়া একটি মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানো হয়।

সোমবার আদালত তার জামিন মঞ্জুর করেছিলেন বলে জানান রাহেনুলের স্ত্রী ও চারঘাট পৌরসভার সাবেক মেয়র নার্গিস খাতুন।

 

সম্পর্কিত খবর

কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.