আবু তাহের, রামগঞ্জ প্রতিনিধিঃ
লক্ষ্মীপুরের রামগঞ্জে পৃথক হামলা ও সংঘর্ষের ঘটনায় ১০ আহত হয়েছে। উপজেলার কাঞ্চনপুর ইউনিয়নে আসছে ২৬ নভেম্বর অনুষ্ঠিতব্য ওরশ মোবারকের মেলায় অধিপত্য বিস্তারকারীদের চাঁদা না দেওয়ায় শুক্রবার দিবাগত রাতে ইউনিয়নের চৌধুরী বাজারে রুপা ফার্নিচার এবং শনিবার (২৩) নভেম্বর দুপুরে ইউনিয়ন পরিষদ কার্যালয়ে ওরশে মেলা কমিটি গঠন নিয়ে ওই হামলা এবং সংঘর্ষের ঘটনা ঘটে। সৃষ্ট ঘটনায় নগদ সাড়ে ৪লাখ টাকা লুট সহ সাবেক ইউপি চেয়ারম্যান আবদুল খালেক, মোঃ ছোটন, মোঃ সাহাদাৎ হোসেন, মোঃ শাহ আলম, মোঃ হোসেন, মোঃ পারভেজ ও আবদুর রহমান সহ ১০জন আহত হয়েছে। মারাতœক অবস্থায় আবদুল খালেক ও শাহাদাৎকে রামগঞ্জ সরকারী হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রনে এনেছে।
স্থানীয় সূত্র জানায়, আসছে ২৬ নভেম্বর রামগঞ্জের কাঞ্চনপুর ইউনিয়নের দরগা বাড়িতে বার্ষিক ওরশ মোবারক অনুষ্ঠিত হবে। ওই ওরশ মোবারককে কেন্দ্র করে প্রতি বছর মেলা অনুষ্ঠিত হয়। ওই মেলা নিয়ন্ত্রনে আনার লক্ষে স্থানীয় একটি গ্রুপ বাজারের ব্যবসায়ী মোঃ মন্ত্রী হোসেনের নিকট চাঁদা দাবি করেছিলো। হোসেন ওই চাঁদা না দেওয়ায় শুক্রবার দিবাগত রাতে স্থানীয় কাউছারের নেতৃত্বে একটি গ্রুপ তার ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ব্যবসায়ীদের এলোপাতাড়ি পিটিয়ে নগদ সাড়ে চার লাখ টাকা নিয়ে যায়। এসময় ৩জন আহত হয়।
অন্যদিকে ওরশের মেলাকে নিয়ন্ত্রনে রাখার লক্ষে শনিবার দুপুরে ইউনিয়ন পরিষদে অনুষ্ঠিত মেলা কমিটি গঠন করাকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে সাবেক ইউপি চেয়ারম্যান সহ ৭জন আহত হয়। এব্যাপারে মোঃ মন্ত্রী হোসেন বাদী হয়ে রামগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেছেন।
