সড়কের পাশে ইউপি সদস্যের ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার

সড়কের পাশে ইউপি সদস্যের ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার

প্রদীপ কুমার রায়, বিশেষ প্রতিনিধি: লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলার কেরোয়া ইউনিয়নের চারবারের নির্বাচিত ইউপি সদস্য এবং আওয়ামী লীগ নেতা আরিফুর রহমান আরিফের (৪৮) ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার সকাল সাড়ে ৮টায় ময়মনসিংহ-হালুয়াঘাট সড়কের পাশে তারাকান্দা উপজেলার মধুপুর গ্রামের একটি পরিত্যক্ত ধানক্ষেত থেকে মরদেহটি উদ্ধার করে তারাকান্দা থানা পুলিশ। নিহত আরিফের বাড়ি লক্ষ্মীপুরের লামচরী গ্রামে। তিনি স্থানীয় আওয়ামী লীগের সদস্য এবং রায়পুর উপজেলা যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক ছিলেন। পরিবারের দাবি, এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। নিহতের স্ত্রী জানিয়েছেন, ইউপি নির্বাচনকে কেন্দ্র করে আরিফের সঙ্গে স্থানীয় একটি পক্ষের বিরোধ ছিল। ঘটনার একদিন আগে অজ্ঞাত ব্যক্তিরা তাকে ঢাকার মিরপুরের বাসা থেকে ডেকে নিয়ে:
আরও পড়ুন
রামগঞ্জে ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

রামগঞ্জে ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

আবু তাহের, রামগঞ্জ প্রতিনিধিঃ লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলা ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আনন্দ শোভাযাত্র র‌্যালী ও আলোচনা সভার মধ্য দিয়ে পালিত হয়েছে। বুধবার (১লা জানুয়ারী) সকাল ১১টায় রামগঞ্জ পৌরসভার সামনে থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে রামগঞ্জ সরকারী কলেজের সামনে গিয়ে সমাপ্ত হয়। এর আগে রামগঞ্জ পৌরসভার সামনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। রামগঞ্জ উপজেলা ছাত্রদলের আহবায়ক মোঃ জহির রায়হান বাবুর সভাপতিত্বে ও পৌর ছাত্রদলের আহবায়ক শাহীন আলম মুন্নার এবং সদস্য সচিব হুমায়ুন কবিরের সঞ্চালনায় প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা সভায় বক্তব্য রাখেন, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সিনিয়র যুগ্ন আহবায়ক হারুনুর রশিদ, কেন্দ্রীয় যুবদলের সাবেক সহ-সভাপতি ইমাম হোসেন, পৌর বিএনপির:
আরও পড়ুন
রামগঞ্জে বিএনপির অফিস উদ্বোধন

রামগঞ্জে বিএনপির অফিস উদ্বোধন

আবু তাহের, রামগঞ্জ প্রতিনিধিঃ লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার ৬নং লামচর ইউনিয়ন বিএনপির অফিস উদ্বোধন করা হয়েছে। শুক্রবার সন্ধায় ঢাকা মহানগর দক্ষিন বিএনপির সিনিয়র যুগ্ন আহবায়ক মোঃ হারুনুর রশিদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পিতা কেটে ওই অফিস উদ্বোধন করেন তিনি। এর পূর্বে একই দিনে বিকেল ৪টায় চন্ডিপুর ইউনিয়নের চাঙ্গিরগাঁও বাজারে দলীয় অফিস উদ্বোধন করেছেন তিনি। পৃথক ওই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লামচর ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক মোঃ জাপর আহম্মেদ পাটোয়ারী, যুগ্ন-সাধারন সম্পাদক মোঃ তরিকুর রহমান স্বপন, মোঃ শাহাজাহান, সহ-সভাপতি মোঃ জাহিদ হোসেন, বিএনপি নেতা ও সাবেক কমিশনার মোঃ ইকবাল হোসেন, মোঃ আকবর হোসেন স্বপন, সাবেক মেম্বার আনোয়ার হোসেন, মোঃ মন্নান, উপজেলা:
আরও পড়ুন
পালিয়ে যাওয়া স্বৈরাচার বাংলাদেশের মাটিতে আসতে পারবে না : মুজিবুর রহমান 

পালিয়ে যাওয়া স্বৈরাচার বাংলাদেশের মাটিতে আসতে পারবে না : মুজিবুর রহমান 

তারেক মাহমুদ, লক্ষ্মীপুর প্রতিনিধি: বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর অধ্যাপক মুজিবুর রহমান বলেছেন, ১৮ কোটি মানুষ ঐক্য থাকলে দুনিয়ার কোন শক্তি বাংলাদেশের ওপর আগ্রাসন চালাতে পারবে না। প্রতিবেশী দেশ থেকে ইসকনের নামে অস্থিতিশীল পরিবেশ তৈরির জন্য চেষ্টা ও ষড়যন্ত্র করেছে। আইনজীবী সাইফুল আলম আলিফকে হত্যা করা হয়েছে। তারা ভেবেছিল দেশটাকে অস্থিতিশীল করলে আবার হয়তো স্বৈরাচার ফিরে আসবে। যে স্বৈরাচার একবার পালিয়ে গেছে দ্বিতীয়বার সেই স্বৈরাচার বাংলাদেশের মাটিতে আসতে পারবে না। সেজন্য দলমত, জাতি, ধর্ম-বর্ণ নির্বিশেষে ঐক্যবদ্ধ পরিবেশ তৈরি রাখলে বাংলাদেশের স্বাধীনতা কেউ নস্যাৎ করতে পারবে না। বুধবার (২৫ ডিসেম্বর) বিকেলে লক্ষ্মীপুর লিল্লাহ মসজিদ মাঠে শ্রমিক কল্যাণ ফেডারেশনের ব্যানারে আয়োজিত শ্রমিক:
আরও পড়ুন
বীর মুক্তিযোদ্ধা তোফায়েল আহাম্মদ স্বরণ সভা ও দোয়া

বীর মুক্তিযোদ্ধা তোফায়েল আহাম্মদ স্বরণ সভা ও দোয়া

মিজানুর রহমান মল্লিক, চন্দ্রগঞ্জ প্রতিনিধি: মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নই আমাদের অঙ্গীকার, এই স্লোগান সামনে নিয়ে চন্দ্রগঞ্জে আয়োজন করা হয়" বুধবার (২৫ ডিসেম্বর) মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা ও বীর মুক্তিযোদ্ধা তোফায়েল আহাম্মদ স্বরণ সভা " অনুষ্ঠিত হয় । প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা অহিদুর রহমান (চেয়ারম্যান)।  বীর মুক্তিযোদ্ধা বশীর আহমেদের ছেলে মো. সামছুল আলমের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আবদুল হান্নান ভূইয়া, সিনিয়র সহ-সভাপতি জাতীয়তাবাদী শ্রমিক দল লক্ষ্মীপুর জেলা শাখা, বীর মুক্তিযোদ্ধা তোফায়েল আহাম্মদের জোষ্ঠ ছেলে তোফাজ্জল হোসেন সবুজসহ স্থানীয় পর্যায়ের বীর মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা পরিবারের সন্তানেরা। অতিথিরা বলেন, বিগত সময়ে মুক্তিযোদ্বা ও শহীদ পরিবারের সন্তানদের নিয়ে চন্দ্রগঞ্জ:
আরও পড়ুন
রামগঞ্জে গৃহবন্দি পরিবারের মানবেতর জীবনযাপন

রামগঞ্জে গৃহবন্দি পরিবারের মানবেতর জীবনযাপন

আবু তাহের, রামগঞ্জ প্রতিনিধিঃ চলার পথ বন্ধ করে দেওয়ায় লক্ষ¥ীপুরের রামগঞ্জ উপজেলার দক্ষিন মজুপুর বড়বাড়িতে জেসমিন আক্তার নামের এক গৃহবধু শিশু সন্তানসহ পরিবারের ৫সদস্য নিয়ে গৃহবন্দি হয়ে মানবেতর জীবনযাপন করছে। রোববার (২২ডিসেম্বর) সকালে সরজমিন পরিদর্শনে গিয়ে দেখাযায়, দক্ষিন মজুপুর বড়বাড়ির উত্তর-পশ্চিম অংশে বসবাস করেন প্রবাসী মাসুদ আলমের স্ত্রী জেসমিন আক্তার। তার বসতঘরের উত্তরে অবস্থিত মৃত আজাদের স্ত্রী রোকেয়া বেগম এবং দক্ষিনে অবস্থিত মৃত আলী আহম্মদের স্ত্রী রৌশন আক্তারের বসতঘর। সম্প্রতি রোকেয়া বেগম তার সম্পত্তিতে বাউন্ডারী দেওয়াল নির্মানের কাজ শুরু করলে বন্ধ হয়ে যায় জেসমিনের চলার পথ। অন্যদিকে রোকেয়া বেগমের ন্যায় দক্ষিনের রৌশন আক্তার তার বসত ঘরের সামনে দিয়ে চলাচলে বারন:
আরও পড়ুন
বিশ্ব ইজতেমায় হতাহদের ঘটনা রামগঞ্জে সা’দ পন্থিদের বয়কট

বিশ্ব ইজতেমায় হতাহদের ঘটনা রামগঞ্জে সা’দ পন্থিদের বয়কট

 আবু তাহের, রামগঞ্জ প্রতিনিধিঃ টঙ্গীর বিশ্ব ইজতেমায় গভীর রাতে অতর্কিত হামলা চালিয়ে নিরীহ মুসুল্লীদের হত্যার ঘটনায় লক্ষ্মীপুরের রামগঞ্জে সা’দ পন্থিদের বয়কট করা হয়েছে। শুক্রবার রাতে রামগঞ্জ মেডিকা হাসপাতালের চেয়ারম্যান ডাঃ আবদুল্লা আল মাঈদ আনুষ্ঠানিকভাবে ওই ঘোষণা দিয়েছেন। এসময় তিনি বলেছেন, যারা আলেম ওলামাকে অস্মান এমনকি হত্যা করতে দ্বিধাবোধ করেনা তারা আর যাই হোক মুমিন হতে পারেনা। তাই সা’দ পন্থিদের বয়কট করে রামগঞ্জ উপজেলা কওমী মাদ্রাসা পরিষদের সাথে ঐক্যতা পোষন করে সুশীল আলেম সমাজের সাথে থাকার ঘোষনা দেন এবং তিনি তার প্রতিষ্ঠানে কর্মরত সা’দ অনুসারী ডাঃ মোহাম্মদ আলী, শেখ সাদী, মোঃ জাহাঙ্গীর, আক্তার হোসেন, মৌলভী নুরুল্লা, মোঃ শওকত এবং মৌলভী শিহাবকে:
আরও পড়ুন
রায়পুরে সংঘর্ষের ঘটনায় ইউপি বিএনপির সকল কমিটি বিলুপ্ত ঘোষণা

রায়পুরে সংঘর্ষের ঘটনায় ইউপি বিএনপির সকল কমিটি বিলুপ্ত ঘোষণা

প্রদীপ কুমার রায়, বিশেষ প্রতিনিধি: লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার ২নং উত্তর চরবংশী ইউনিয়ন বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবকদল, কৃষকদল, তাঁতীদল, ছাত্রদল ও সকল অঙ্গসংগঠনের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। ইউপি বিএনপির দুই নেতাকর্মীদের সমর্থকদের রক্তক্ষয়ী সংঘর্ষ, অগ্নি সংযোগ, ও লুটপাটের ঘটনায় উপজেলা বিএনপির জরুরি সভা থেকে তদন্ত কমিটিও গঠন করা হয়েছে। আজ শনিবার (২১ ডিসেম্বর) দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন উপজেলা বিএনপির আহ্বায়ক জেড এম নাজমুল ইসলাম মিঠু। আজ শনিবার (২১ ডিসেম্বর) বিএনপির পক্ষ থেকে প্রেস ব্রিফিংয়ের আয়োজন করা হয়। ওই সময় জানানো হয়, উত্তর চরবংশী ইউনিয়ন বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবকদল, কৃষকদল, তাঁতীদল, ছাত্রদল ও সকল অঙ্গসংগঠনের কমিটি ২০ ডিসেম্বর থেকে বিলুপ্ত ঘোষণা করা:
আরও পড়ুন
রামগঞ্জে বিএনপি নেতা হারুনুর রশিদকে সংবর্ধনা

রামগঞ্জে বিএনপি নেতা হারুনুর রশিদকে সংবর্ধনা

আবু তাহের, রামগঞ্জ প্রতিনিধিঃ রামগঞ্জ উপজেলা ও পৌর বিএনপির সকল সহযোগী অঙ্গ সংগঠনের উদ্যোগে, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সিনিয়র যুগ্ন-আহবায়ক নির্বাচিত হওয়ায়, মতিঝিল থানা বিএনপির সাবেক সভাপতি, মতিঝিল ১০ ওয়ার্ড এর সাবেক কমিশনার, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সাবেক যুগ্ম-সাধারণ হারুন রশিদ হারুনকে ফুলেল সংবর্ধনা প্রদান করা হয়েছে। শুক্রবার বিকেলে পৌর বাইপাস সড়কের রামগঞ্জ টাওয়ারের সামনে ফুলের সংবর্ধণা শেষে হাজারো নেতাকর্মী নিয়ে বিশাল র‌্যালী নিয়ে রামগঞ্জ শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন তারা। এসময় উপস্থিত ছিলেন রামগঞ্জ উপজেলা যুবদলের সাবেক সভাপতি ও জেলা যুবদলের সদস্য গিয়াস উদ্দিন পলাশ, রমনা থানা কৃষকদলের আহবায়ক বেলালউন নবী ভুইয়া, ঢাকা কলেজ ছাত্রদল নেতা সবুজ ওমর,:
আরও পড়ুন
রায়পুরে জামায়াতের কর্মী সম্মেলন

রায়পুরে জামায়াতের কর্মী সম্মেলন

প্রদীপ কুমার রায়, বিশেষ প্রতিনিধি: লক্ষ্মীপুরের রায়পুরে জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২০ ডিসেম্বর) বিকেলে ১০ নং রায়পুর ইউনিয়ন পরিষদ চত্বরে এই কর্মী সম্মেলনের আয়োজন করা হয়। রায়পুর ১০নং ইউনিয়ন জামায়াতের সভাপতি মাওলানা আলী আহমদেরের সভাপতিত্বে এতে প্রধান মেহমান ছিলেন কেন্দ্রীয় মজলিসে সুরা সদস্য ও লক্ষ্মীপুর জেলা জামায়াতে ইসলামীর আমীর মাস্টার রুহুল আমিন ভূইয়া। তিনি বলেন, ‘স্বৈরাচারের আমলে আমরা নিজের ভোট দিতে পারি নাই, সাংবাদিকরা সত্যকে তুলে ধরতে পারে নাই, শাসক গোষ্ঠী টুঁটি চেপে ধরেছে। এখান থেকে আমাদের শিক্ষা নিয়ে আগামীর বাংলাদেশ বিনির্মানে সৎ,দক্ষ, দেশ প্রেমিক নাগরিক তৈরি করতে হবে। মানুষের ভালোবাসা অর্জন করতে হবে।’ প্রধান অতিথি তার:
আরও পড়ুন
কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.