বীর মুক্তিযোদ্ধা তোফায়েল আহাম্মদ স্বরণ সভা ও দোয়া

শেয়ার

মিজানুর রহমান মল্লিক, চন্দ্রগঞ্জ প্রতিনিধি:

মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নই আমাদের অঙ্গীকার, এই স্লোগান সামনে নিয়ে চন্দ্রগঞ্জে আয়োজন করা হয়” বুধবার (২৫ ডিসেম্বর) মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা ও বীর মুক্তিযোদ্ধা তোফায়েল আহাম্মদ স্বরণ সভা ” অনুষ্ঠিত হয় ।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা অহিদুর রহমান (চেয়ারম্যান)।  বীর মুক্তিযোদ্ধা বশীর আহমেদের ছেলে মো. সামছুল আলমের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আবদুল হান্নান ভূইয়া, সিনিয়র সহ-সভাপতি জাতীয়তাবাদী শ্রমিক দল লক্ষ্মীপুর জেলা শাখা, বীর মুক্তিযোদ্ধা তোফায়েল আহাম্মদের জোষ্ঠ ছেলে তোফাজ্জল হোসেন সবুজসহ স্থানীয় পর্যায়ের বীর মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা পরিবারের সন্তানেরা।

অতিথিরা বলেন, বিগত সময়ে মুক্তিযোদ্বা ও শহীদ পরিবারের সন্তানদের নিয়ে চন্দ্রগঞ্জ এলাকায় এধরণের উন্মুক্ত আলোচনা সভা করা হয়নি। আমরা শহীদ পরিবারের সন্তানদের নিয়ে আগামীতে নিয়মিত এ ধরনের আয়োজন করবো এবং শহীদ পরিবারকে সার্বিক সহযোগিতা করার ব্যবস্থা করবো। বীর মুক্তিযোদ্ধারা আমাদের জাতির শ্রেষ্ঠ সন্তান। আয়োজনে : মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান।

সম্পর্কিত খবর

কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.