রায়পুরে জামায়াতের কর্মী সম্মেলন

শেয়ার

প্রদীপ কুমার রায়, বিশেষ প্রতিনিধি:

লক্ষ্মীপুরের রায়পুরে জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২০ ডিসেম্বর) বিকেলে ১০ নং রায়পুর ইউনিয়ন পরিষদ চত্বরে এই কর্মী সম্মেলনের আয়োজন করা হয়।

রায়পুর ১০নং ইউনিয়ন জামায়াতের সভাপতি

মাওলানা আলী আহমদেরের সভাপতিত্বে এতে প্রধান মেহমান ছিলেন কেন্দ্রীয় মজলিসে সুরা সদস্য ও লক্ষ্মীপুর জেলা জামায়াতে ইসলামীর আমীর মাস্টার রুহুল আমিন ভূইয়া।

তিনি বলেন, ‘স্বৈরাচারের আমলে আমরা নিজের ভোট দিতে পারি নাই, সাংবাদিকরা সত্যকে তুলে ধরতে পারে নাই, শাসক গোষ্ঠী টুঁটি চেপে ধরেছে। এখান থেকে আমাদের শিক্ষা নিয়ে আগামীর বাংলাদেশ বিনির্মানে সৎ,দক্ষ, দেশ প্রেমিক নাগরিক তৈরি করতে হবে। মানুষের ভালোবাসা অর্জন করতে হবে।’

প্রধান অতিথি তার বক্তব্যে আজীবন শহিদ পরিবারের পাশে থাকার ঘোষণা দেন তিনি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা মজলিসে শুরা ও কর্ম পরিষদ সদস্য অধ্যাপক মনির আহমদ, রায়পুর উপজেলা শাখা সেক্রেটারি এডভোকেট আব্দুল আউয়াল রাসেল, পৌর নায়েবে আমির এডভোকেট কামাল উদ্দিন, ১০ নং রায়পুর ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি ফরহাদ হোসেন সোহাগ মিয়াজি, ইউনিয়ন জামায়াতের সহ সেক্রেটারি ও ইউপি সদস্য জামাল হোসেন মিয়াজি প্রমুখ।

এসময় বক্তারা আরও বলেন, বৈষম্যহীন, দুর্নীতিমুক্ত, ইসলাম ও ন্যায় ভিত্তিক সুশাসনের বাংলাদেশ বিনির্মাণ, মানবতার সেবা ও দেশ পরিচালনায় যােগ্যতা অর্জনের মাধ্যমে আল্লাহ তা’য়ালার সন্তুষ্টি লাভ করা জামায়াতের একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর

কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.