আবু তাহের, রামগঞ্জ প্রতিনিধিঃ
চলার পথ বন্ধ করে দেওয়ায় লক্ষ¥ীপুরের রামগঞ্জ উপজেলার দক্ষিন মজুপুর বড়বাড়িতে জেসমিন আক্তার নামের এক গৃহবধু শিশু সন্তানসহ পরিবারের ৫সদস্য নিয়ে গৃহবন্দি হয়ে মানবেতর জীবনযাপন করছে।
রোববার (২২ডিসেম্বর) সকালে সরজমিন পরিদর্শনে গিয়ে দেখাযায়, দক্ষিন মজুপুর বড়বাড়ির উত্তর-পশ্চিম অংশে বসবাস করেন প্রবাসী মাসুদ আলমের স্ত্রী জেসমিন আক্তার। তার বসতঘরের উত্তরে অবস্থিত মৃত আজাদের স্ত্রী রোকেয়া বেগম এবং দক্ষিনে অবস্থিত মৃত আলী আহম্মদের স্ত্রী রৌশন আক্তারের বসতঘর। সম্প্রতি রোকেয়া বেগম তার সম্পত্তিতে বাউন্ডারী দেওয়াল নির্মানের কাজ শুরু করলে বন্ধ হয়ে যায় জেসমিনের চলার পথ।
অন্যদিকে রোকেয়া বেগমের ন্যায় দক্ষিনের রৌশন আক্তার তার বসত ঘরের সামনে দিয়ে চলাচলে বারন করলে পরিপূর্ণ গৃহবন্দি হয়ে পড়ে জেসমিন আক্তারের পরিবার। এমতাবস্থায় স্থানীয় ভাবে মিমাংশার চেষ্টা করেও সুরাহা করতে পারেনি বলে জানিয়েছেন স্থানীয় মেম্বার মোঃ ইউসুফ মিয়া। ফলে মানবেতর জীবন অতিবাহিত করছে জেসমিন আক্তারের পরিবার।
