রায়পুরে মুক্তিযোদ্ধা পরিবারকে হয়রানীর অভিযোগ

রায়পুরে মুক্তিযোদ্ধা পরিবারকে হয়রানীর অভিযোগ

বিশেষ প্রতিনিধি: লক্ষ্মীপুরের রায়পুরে এক মুক্তিযোদ্ধা পরিবারকে হয়রানীর অভিযোগ উঠেছে। পৌর শহরের ২নং ওয়ার্ডের দেনায়েতপুর গ্রামের আজিজুর রহমান মুন্সি বাড়ীর বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আহম্মদ এর কাছ থেকে তিনটি দলিলে পর্যায়ক্রমে ২৪ শতক জায়গা কিনে পরিমানের বেশী দখর করে আছে মৃত শহিদ উল্যা মাস্টারের ছেলে রিপন ও তার সহোদররা। অতিরিক্ত জায়গা ছেড়ে দেওয়াতো দুরে থাক শহিদুল্লা মাস্টারের মেঝ ছেলের বৌ একটি পত্রিকার সাংবাদিক হওয়ার মিথ্যা সংবাদ প্রকাশ করে হামলা মামলায় জড়িয়ে হয়রানী করার অব্যাহত হুমকী দেওয়া হচ্ছে। এ ঘটনার প্রতিকার দাবি কওে প্রশাসনের হস্তক্ষেপ দাবি করেছে মুক্তিযোদ্ধার সন্তান ও উপজেলা আওয়ামীলীগ নেতা রফিকুল ইসলাম বাঙ্গালী। তকাল ২ আগষ্ট মুক্তিযোদ্ধার সন্তান উপজেলা:
আরও পড়ুন
রিায়পুরে কর্মব্যাস্ত দিন কাটালেন জেলা প্রশাসক

রিায়পুরে কর্মব্যাস্ত দিন কাটালেন জেলা প্রশাসক

আজ জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট, লক্ষ্মীপুর মোঃ আনোয়ার হোছাইন আকন্দ রায়পুর উপজেলা পরিদর্শন করেন। প্রথমে তিনি ০৪ নং সোনাপুর ইউনিয়নের বাসাবাড়ি বাজারের আধুনিক শেড নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন করেন। এছাড়াও নির্মাণাধীন রায়পুর উপজেলা প্রশাসন পাবলিক লাইব্রেরি ও ফিটনেস ক্লাবের চলমান কাজ পরিদর্শনক্রমে নির্দেশনা প্রদান করেন। পরে তিনি স্বাস্থ্য সুরক্ষা কর্মসূচির কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন এবং রায়পুর উপজেলায় কর্মরত গ্রামপুলিশদের মাঝে বাই-সাইকেল বিতরণ করেন। উপজেলা প্রশাসন, রায়পুর, লক্ষ্মীপুর এর পক্ষ থেকে জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব মোঃ আনোয়ার হোছাইন আকন্দ এর প্রতি ধন্যবাদ, শ্রদ্ধা ও অশেষ কৃতজ্ঞতা জানানো হয়।
আরও পড়ুন
লক্ষ্মীপুর জেলার নতুন পুলিশ সুপার মো. মাহফুজ্জামান আশরাফ

লক্ষ্মীপুর জেলার নতুন পুলিশ সুপার মো. মাহফুজ্জামান আশরাফ

লক্ষ্মীপুর জেলা পুলিশের নতুন এসপি হিসাবে নিযুক্ত হয়েছেন মো. মাহফুজ্জামান আশরাফ। তিনি এরআগে লালমনিরহাট ইনসার্ভিস ট্রেনিং সেন্টারের কমান্ড্যান্ট হিসাবে কর্মরত ছিলেন। আজ বুধবার রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জন নিরাপত্তা বিভাগের পুলিশ অধি শাখার উপ সচিব ধনঞ্জয় কুমার দাস স্বাক্ষরিত এক প্রজ্ঞাপন থেকে এ তথ্য নিশ্চিত হওয়া যায়। লক্ষ্মীপুরের নবাগত এই পুলিশ সুপারের বাড়ি বগুড়ার সদর উপজেলায়। তিনি ২০০৫ সালে বাংলাদেশ পুলিশের কর্মকর্তা হিসেবে কর্মজীবন শুরু করেন। পদায়ন পাওয়া কর্মকর্তাদের মধ্যে নেত্রকোনার পুলিশ সুপার আকবর আলী মুনসীকে পাবনায়, গাজীপুরের পুলিশ সুপার এস এম শফিউল্লাহকে চট্টগ্রাম, মাদারীপুরের পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেলকে নারায়ণগঞ্জ, ফেনীর পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুনকে সিলেট, জয়পুরহাটের:
আরও পড়ুন
লক্ষ্মীপুরের আফিজা মেট্রোরেলের প্রথম নারী চালক

লক্ষ্মীপুরের আফিজা মেট্রোরেলের প্রথম নারী চালক

দেশের প্রথম মেট্রোরেল চালানোর জন্য নিয়োগ পেয়েছেন লক্ষ্মীপুরের মরিয়ম আফিজা। তিনি নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) শিক্ষার্থী । ২০২১ সালের ২ নভেম্বর নিয়োগ পান তিনি। মরিয়ম আফিজা নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) থেকে কেমিস্ট্রি অ্যান্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিষয়ে স্নাতকোত্তর করেছেন। আফিজার এমন সাফল্যে খুশি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক -শিক্ষার্থীরা। জানা গেছে, দেশের প্রথম মেট্রোরেল আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে। সম্পূর্ণ বিদ্যুৎচালিত মেট্রোরেলের প্রতিটি কোচ শীতাতপ নিয়ন্ত্রিত (এসি)। এর মাধ্যমে বাংলাদেশ আধুনিক গণপরিবহন ব্যবস্থার যুগে প্রবেশ করবে। দেশে মেট্রোরেল নির্মাণ ও পরিচালনার দায়িত্বে রয়েছে সরকারি মালিকানাধীন ঢাকা ম্যাস ট্রান্সপোর্ট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)। এর মধ্যেই ট্রেনের পরীক্ষামূলক চলাচল শুরু হয়েছে। উত্তরা থেকে:
আরও পড়ুন
লক্ষ্মীপুরে বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু ১

লক্ষ্মীপুরে বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু ১

লক্ষ্মীপুরের কমলনগরে বিদ্যুৎস্পৃষ্টে মোহাম্মদ ইউছুফ (৪০) এর মৃত্যু হয়েছে। বুধবার (৩ আগষ্ট ) সকালে উপজেলার চরকাদিরা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে এই দুর্ঘটনা ঘটে। নিহত ইউছুফ চর কাদিরা ইউনিয়নের চেরাং বাড়ির ছায়েদুল হক এর ছেলে। স্থানীয় ইউপি সদস্য ফজলে এলাহি শামিম জানান, আমন ধানের বীজতলায় মোটর দিয়ে পানি দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলে মারা যায়। কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোলাইমান বিষয়টি নিশ্চিত করেছেন।
আরও পড়ুন
আশ্রয়ন প্রকল্পের ঘরে থাকছেন না ৬০ভাগ উপকারভোগী

আশ্রয়ন প্রকল্পের ঘরে থাকছেন না ৬০ভাগ উপকারভোগী

আবু তাহের,রামগঞ্জ প্রতিনিধিঃ রামগঞ্জে মুজিবর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রীর শেখ হাসিনার উপহার ভূমিহীন ও গৃহহীনদের জন্য আশ্রয়ন প্রকল্পের ঘরে থাকছেন না ৬০ভাগের বেশী উপকারভোগীরা। শুধু কোন অফিসার পরিদর্শনে আসলে সবাই হাজির থাকেন। অনেকে আত্নীয় স্বজনকে থাকতে দিয়েছেন, কেউ আবার ভাড়াও দিয়েছেন। অনেকে স্বামী,স্ত্রী,ছেলেমেয়ের নামে দুই তিনটি করে ঘর বরাদ্ধ নিয়েছেন। এ সব অভিযোগ করেন বর্তমানে আশ্রয়ন প্রকল্পে বসবাসকারী উপকারভোগীরা। তবে জনপ্রতিনিধিসহ রজনীতিবিদরা মনে করেন, ঠিকমত যাচাই বাচাই করে প্রকৃত ভুমিহীন ও গৃহহীনদেরকে ঘর বরাদ্ধ দেওয়া হয়নি। এ জন্য তারা থাকে না। উপজেলা নির্বাহী অফিস সূত্রে জানান যায়, মুজিব বর্ষ উপলক্ষে ১ম ও ২য় পর্যায়ে এবং ৩য় পর্যায়ের ১ম ধাপে স্বপ্নের ঠিকানা নামে:
আরও পড়ুন
লক্ষ্মীপুরে নিয়ন্ত্রন হারিয়ে বাস খাদে, নিহত-১ আহত-১০

লক্ষ্মীপুরে নিয়ন্ত্রন হারিয়ে বাস খাদে, নিহত-১ আহত-১০

লক্ষ্মীপুরে হিমাচল পরিবহনের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খালে পড়ে যায়। এ ঘটনায় মো. বাদশা (৩৫) নামে একজন নিহত হয়েছেন। তিনি বাসের সুপারভাইজার  ছিলেন। এ ঘটনায় ছয় যাত্রী আহত হয়েছেন। বুধবার (০৩ আগস্ট) ভোরে সদর উপজেলার মান্দারী ইউনিয়নের মটবী এলাকায়  ঢাকা-লক্ষ্মীপুর আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত বাদশা রামগতি পৌরসভার আলেকজান্ডার এলাকার সুজন গ্রামের মো. মতলবের ছেলে। আহতরা হলেন বাসের স্টাফ মফিজুল ইসলাম, যাত্রী রাজন  আহমেদ, মাহমুদুল হাসান,  দেলোয়ার হোসেন, আদিব রহমান ও শাহাদাত হোসেন সহ অন্ততঃ ১০ জন। পুলিশ ও আহতরা জানায়, রামগতি থেকে যাত্রী নিয়ে হিমাচল পরিবহনের বাসটি ঢাকার  উদ্দেশে ছেড়ে যায়। ঘটনাস্থল পৌঁছালে বিপরীত দিক:
আরও পড়ুন
রামগঞ্জে রাতের অন্ধকারে সাইনবোর্ড লাগিয়ে সম্পত্তি দখল করলেন যুবলীগ নেতা

রামগঞ্জে রাতের অন্ধকারে সাইনবোর্ড লাগিয়ে সম্পত্তি দখল করলেন যুবলীগ নেতা

আবু তাহের,রামগঞ্জ প্রতিনিধিঃ লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার ৮নং করপাড়া ইউনিয়নের ফতেহপুর ব্রীজ সংলগ্ন সড়কের পাশে রাতের অন্ধকারে শেখ রাসেল জতীয় শিশু কিশোর পরিষদের সাইনবোর্ড লাগিয়ে সম্পত্তি দখল করেছে স্থানীয় যুবলীগ নেতা এবং সাবেক মেম্বার বেলাল আহম্মেদ। স্থানীয় মুক্তার হোসেন ও ফিরোজ তাদের ক্রয়কৃত সম্পত্তিতে যুবলীগ নেতা বেলাল হোসেনের এমন দখল বানিজ্যের কারনে স্থানীয়ভাবে ব্যপক সমালোচনার সৃষ্টি হয়েছে। সৃষ্ট ঘটনায় সম্পত্তির মালিক মোক্তার হোসেন বাদী হয়ে রামগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেছেন। রামগঞ্জ থানা পুলিশের এসআই ওলি উল্যা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ১লা আগষ্ট (সোমবার) রামগঞ্জ থানা বিট পুলিশের উদ্যোগে বৈঠকে কোন সুরাহ না হওয়ায় আগামী ৭আগষ্ট বৈঠকের সিন্ধান্ত হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়,:
আরও পড়ুন
কমলনগরে তথ্য আপা প্রকল্পের উঠান বৈঠক 

কমলনগরে তথ্য আপা প্রকল্পের উঠান বৈঠক 

নিজস্ব প্রতিবেদক: লক্ষ্মীপুরের কমলনগরে উপজেলা তথ্য সেবা কেন্দ্রের তথ্য আপা প্রকল্পের উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। ২ আগষ্ট (মঙ্গলবার) বেলা ১১টায় ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে নারীদের ক্ষমতায়ণ প্রকল্প উপলক্ষে হাজিরহাট হামিদিয়া ফাজিল (ডিগ্রী) মাদ্রাসার হলরুমে প্রশিক্ষনার্থীদেরকে নিয়ে আয়োজন করা হয়। মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অধীন জাতীয় মহিলা সংস্থা কর্তৃক পরিচালিত একটি প্রকল্প। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ কামরুজ্জামানের সভাপতিত্বে ও উপজেলা তথ্য সেবা কর্মকর্তা সাহানা ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন- উপজেলা ভাইস চেয়ারম্যান ওমর ফারুক সাগর, উপজেলা কৃষি অফিসার আতিকুর রহমান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবু তাহের, পল্লী নিউজ সম্পাদক মোঃ ওয়াজি উল্যাহ:
আরও পড়ুন
লক্ষ্মীপুরে ইউপি সদস্যের হাতে লাঞ্চিত চেয়ারম্যান : আহত ৩

লক্ষ্মীপুরে ইউপি সদস্যের হাতে লাঞ্চিত চেয়ারম্যান : আহত ৩

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার দক্ষিণ চরবংশী ইউনিয়নের চেয়ারম্যান মিন্টু ফরাজীকে লাঞ্চিত করেছে  ৩নং ওয়ার্ডের ইউপি সদস্য ( মেম্বার) মোহাম্মদ আলমগীর ওরফে মোহাম্মদ আলী, তার ভাই লিটন ও তার সন্ত্রাসী বাহিনী।  রবিবার বিকেল সাড়ে ৬টা দিকে আখন বাজারস্থ মিন্টু ফরাজীর ব্যক্তিগত কার্যালয়ে। জানাযায়, সৌদিতে স্থানীয় আখন বাড়ীর দুই প্রবাসীর ৬ হাজার রিয়্যাল অর্থের লেনদেনের বিষয়ে বিরোধ দেখা দিলে রবিবার বিকেলে চেয়ারম্যানের ব্যক্তিগত কার্যলয়ে এক শালিসী বৈঠকের আয়োজন করেন চেয়ারম্যান। ওই শালিসে চেয়ারম্যান মিন্টু ফরাজী, ৩নং ওয়ার্ডের মেম্বার মোহাম্মদ আলী, ৪নং ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সাবেক মেম্বার আব্বাস উদ্দিন, সাবেক ছাত্রলীগ নেতা ও বর্তমান আওয়ামীলীগ নেতা তারেক আজিজ জনি সহ গন্যমান্য ব্যক্তিবর্গ। এসময়:
আরও পড়ুন
কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.