আজ জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট, লক্ষ্মীপুর মোঃ আনোয়ার হোছাইন আকন্দ রায়পুর উপজেলা পরিদর্শন করেন।
প্রথমে তিনি ০৪ নং সোনাপুর ইউনিয়নের বাসাবাড়ি বাজারের আধুনিক শেড নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন করেন।
এছাড়াও নির্মাণাধীন রায়পুর উপজেলা প্রশাসন পাবলিক লাইব্রেরি ও ফিটনেস ক্লাবের চলমান কাজ পরিদর্শনক্রমে নির্দেশনা প্রদান করেন।
পরে তিনি স্বাস্থ্য সুরক্ষা কর্মসূচির কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন এবং রায়পুর উপজেলায় কর্মরত গ্রামপুলিশদের মাঝে বাই-সাইকেল বিতরণ করেন। উপজেলা প্রশাসন, রায়পুর, লক্ষ্মীপুর এর পক্ষ থেকে জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব মোঃ আনোয়ার হোছাইন আকন্দ এর প্রতি ধন্যবাদ, শ্রদ্ধা ও অশেষ কৃতজ্ঞতা জানানো হয়।
