ফরিদপুর প্রতিনিধি –
ফরিদপুর জেলার চরভদ্রাসন উপজেলার দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের আয়োজনে বুধবার ৪নং গাজীরটেক ইউনিয়ন পরিষদে প্রধানমন্ত্রীর কার্যালয় কর্তৃক উপ-বরাদ্দকৃত নদী ভাঙ্গনে ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে নগদ অর্থের চেক বিতরণের অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
এ চেক বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান মোঃ কাওছার হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ মোতালেব মোল্লা ও ফরিদা বেগম।
উপজেলা নির্বাহী অফিসার তানজিলা কবির ত্রপার সভাপতিত্বে উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন চরভদ্রাসন উপজেলার ফরিদপুর ৪ আসনের সংসদ সদস্য মজিবুর রহমান নিক্সন চৌধুরীর প্রতিনিধি আনোয়ার আলী মোল্লা।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা মৎস্য অফিসার এস এম মাহমুদুল হাসান, প্রাণিসম্পদ কর্মকর্তা রবিউল ইসলাম, শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) মোঃ জামাল উদ্দিন আহমেদ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাহমুদুল হক টিটু গাজীটেক ইউপি চেয়ারম্যান ইয়াকুব আলী, ইউপি সদস্য গণ, প্রমুখ।
জানা গেছে, উপজেলার গাজিরটেক ইউনিয়নের মোট ২শ ৭৬ জন নদী ভাঙ্গনে ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে ১৫ হাজার টাকা চেকের মাধ্যমে মোট ৪ লক্ষ টাকার নগদ অর্থ বিতরন করা হয়।
