লক্ষ্মীপুরের কমলনগরে বিদ্যুৎস্পৃষ্টে মোহাম্মদ ইউছুফ (৪০) এর মৃত্যু হয়েছে।
বুধবার (৩ আগষ্ট ) সকালে উপজেলার চরকাদিরা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে এই দুর্ঘটনা ঘটে। নিহত ইউছুফ চর কাদিরা ইউনিয়নের চেরাং বাড়ির ছায়েদুল হক এর ছেলে।
স্থানীয় ইউপি সদস্য ফজলে এলাহি শামিম জানান, আমন ধানের বীজতলায় মোটর দিয়ে পানি দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলে মারা যায়।
কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোলাইমান বিষয়টি নিশ্চিত করেছেন।
