রায়পুরে ছাত্রীকে যৌ-ন নিপীড়নের অভিযোগে জামায়াত নেতা গ্রেফতার

রায়পুরে ছাত্রীকে যৌ-ন নিপীড়নের অভিযোগে জামায়াত নেতা গ্রেফতার

রায়পুর প্রতিনিধি: লক্ষ্মীপুরের রায়পুরে তৃতীয় শ্রেণির এক ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে নিজাম উদ্দিন (৪৫) নামে এক জামায়াত নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার দুপুরে রায়পুর উপজেলা শহরের রায়পুর আইডিয়াল স্কুল এন্ড কলেজ থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার নিজাম উদ্দিন রায়পুর উপজেলা জামায়াতের সাবেক সেক্রেটারি। তিনি রায়পুর আইডিয়াল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ। দক্ষিণ কেরোয়া গ্রামের মুন্সি বাড়ির মৃত মোবারক উল্যার ছেলে। পুলিশ জানায়, বৃহস্পতিবার (১১ আগস্ট) বিদ্যালয়ে টিফিন বিরতির সময় নিজাম উদ্দিন ওই ছাত্রীকে নিজ কক্ষে ডেকে নিয়ে যৌন নিপীড়নের চেষ্টা চালায়। স্কুল ছুটির পর মেয়েটি বাড়িতে গিয়ে তার বাবা-মাকে বিষয়টি জানিয়ে দেয়। পরে ছাত্রী-অভিভাবকরা ঘটনাটি পুলিশকে জানালে স্কুল থেকে অভিযুক্ত:
আরও পড়ুন
রামগঞ্জের অনিয়মের স্বর্গরাজ্য খাতুনে জান্নাত মহিলা দাখিল মাদ্রাসা

রামগঞ্জের অনিয়মের স্বর্গরাজ্য খাতুনে জান্নাত মহিলা দাখিল মাদ্রাসা

আবু তাহের,রামগঞ্জ প্রতিনিধিঃ লক্ষ্মীপুরের রামগঞ্জে ৩নং ভাদুর ইউনিয়নের কেথুড়ী গ্রামে খাতুনে জান্নাত মহিলা মাদ্রাসার অফিস কক্ষে খাট বিছিয়ে থাকেন সুপার মোঃ আব্দুল মালেক। অথচ তিনি সরকার থেকে বাড়ি ভাড়া বাবদ ভাতাও পান। কিন্তু তিনি ভাড়া বাসায় না থেকে সুপারের কক্ষের অধিকাংশ দখল করে নিজের বাসাবাড়ির মতো ব্যবহার করে যাচ্ছেন। এটিকে দেখে বুঝার উপায় নেই যে এটা একটি প্রতিষ্ঠান প্রধানের অফিস। অপরদিকে শিক্ষকদের বসার কক্ষেও বিছানো হয়েছে একটি খাট। সেখানেও দিনে ঘুমান শিক্ষক ও আয়া এবং রাতে ঘুমান নৈশপ্রহরী। ১৪ (আগষ্ট) রবিবার সকালে সরেজমিন গিয়ে দেখা মাদ্রাসার শিক্ষিকা ইশরাত জাহান সুপারের চেয়ারেই পা তুলে বসে রয়েছেন। যেন নিয়মের কোন বালাই নেই:
আরও পড়ুন
কমলনগরে জগবন্ধু উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ

কমলনগরে জগবন্ধু উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ

মোঃ ফয়েজ মাহমুদ (কমলনগর) লক্ষ্মীপুরঃ লক্ষ্মীপুর কমলনগর উপজেলার জগবন্ধু উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ১৩ আগস্ট (শনিবার) বিদ্যালয়ের হল রুমে প্রধান শিক্ষক জসিম উদ্দিন এর সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মেজবাহ উদ্দিন আহমেদ বাপ্পি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিকল্পধারা বাংলাদেশ কমলনগর উপজেলা শাখার সাধারণ সম্পাদক সিদ্দিক মিঞা, যুবলীগের যুগ্ম-আহবায়ক আহসান উল্যাহ হিরন, সাংবাদিক ফয়েজ মাহমুদ, স্থানীয় হারুনুর রশিদ, ফিরোজ আলম দেওয়ানসহ শিক্ষার্থীদের অভিভাবক বৃন্দ। এসময় বিদ্যালয়ের প্রধান শিক্ষক জসিম উদ্দিন শিক্ষার্থীদের পড়াশোনা ও দৈনিক কর্মকাণ্ড নজর দিয়ে শিক্ষার মান উন্নয়নে ভুমিকা রাখার জন্য সকল অভিভাবকদের প্রতি অনুরোধ করেন।
আরও পড়ুন
রামগঞ্জে ম্যাজিস্ট্রেট পরিচয়ে স্বামী-স্ত্রীর প্রতারনা; দুই কোটি টাকা আত্নসাৎ

রামগঞ্জে ম্যাজিস্ট্রেট পরিচয়ে স্বামী-স্ত্রীর প্রতারনা; দুই কোটি টাকা আত্নসাৎ

আবু তাহের, রামগঞ্জ প্রতিনিধি: লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার কাঞ্চনপুর ইউনিয়নের পূর্ব বিঘা তালুকদার বাড়ির আলী আজমের পুত্র সাইফুল ইসলাম এলাকায় তার স্ত্রী শারমিন সুলতানা আখিকে বিঞ্জ ম্যাজিস্ট্রেট পরিচয় দিয়ে চাকুরিসহ নানা প্রলোভন দেখিয়ে অর্ধশত লোকের কাছ থেকে প্রায় ২ কোটি টাকা আত্নসাৎ করে গত জুন মাস থেকে পলাতক রয়েছে। এ ব্যাপারে ভুক্তভোগী আবু ইউছুপ বাদী হয়ে ওই ভু’য়া ম্যাজিস্ট্রেট সাইফুল, তার স্ত্রীসহ ৮জনকে আসামী করে ৮জুলাই লক্ষ্মীপুর জজ আলাদতে একটি প্রতারনা মামলা করে। মামলায় সাইফুলের পিতা আলী আজমকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরন করা হয়েছে। মামলার বিবরন ও এলাকাবাসী সূত্রে জানান যায়, প্রতারক সাইফুল ইসলাম দীর্ঘদিন পলাতক থেকে ২০২১ সালে শেষদিকে:
আরও পড়ুন
চিকিৎসকের বদলি আদেশ প্রত্যাহারের দাবিতে লক্ষ্মীপুরে বিক্ষোভ

চিকিৎসকের বদলি আদেশ প্রত্যাহারের দাবিতে লক্ষ্মীপুরে বিক্ষোভ

লক্ষ্মীপুরে জনপ্রিয় এক চিকিৎসকের বদলি আদেশ প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ মিছিল ও ঘণ্টাব্যাপী মানববনন্ধন কর্মসূচি পালন করেছেন স্থানীয় এলাকাবাসী। শনিবার দুপুরে কমলনগর উপজেলার করইতলা বাজারে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে সর্বস্তরের জনগণের ব্যানারে এ কর্মসূচি পালন করা হয়। ওই চিকিৎসক হলেন- কমলনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার রেজাউল করিম রাজিব। মানববন্ধনে উপস্থিত ছিলেন স্থানীয় চরলরেন্স ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এ কে এম নুরুল আমিন মাস্টার, ব্যবসায়ী রাসেল ও সাবেক ইউপি সদস্য সেলিমসহ উপজেলার বিভিন্ন এলাকার প্রায় পাঁচ শতাধিক নারী-পুরুষ। বক্তারা বলেন, রাজীব একজন মানবিক চিকিৎসক। করোনাকালে জীবনের ঝুঁকি নিয়ে বাড়ি বাড়ি গিয়ে মানুষের সেবা দিয়েছেন। ষড়যন্ত্রমূলকভাবে তাকে বদলি করা হয়েছে দাবি করে স্বাস্থ্য:
আরও পড়ুন
লক্ষ্মীপুরে সড়কে প্রাণ হারালেন স্বেচ্ছাসেবক লীগ নেতা

লক্ষ্মীপুরে সড়কে প্রাণ হারালেন স্বেচ্ছাসেবক লীগ নেতা

গভীর রাতে লক্ষ্মীপুরে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে শুভ নামে স্বেচ্ছাসেবক লীগের এক নেতার মৃত্যু হয়েছে। বুধবার (১১ আগস্ট) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে লক্ষ্মীপুর-রামগঞ্জ সড়কের সাহাপুর শিশুকল্যাণ পরিবারের সামনে এই দুর্ঘটনা ঘটে। নিহত শুভ লক্ষ্মীপুর পৌরসভার ১ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম-আহ্বায়ক। তিনি সাহাপুর মিজি বাড়ির আবদুল আজিজের ছেলে। জানা গেছে, রাতে বাইকে করে লক্ষ্মীপুর শহর থেকে বাড়িতে ফিরছিলেন শুভ। সাড়ে ১২টার দিকে সাহাপুর শিশুকল্যাণ পরিবার এলাকায় পৌঁছালে গর্তে চাকা পড়ে বাইকের নিয়ন্ত্রণ হারালে সেটি উল্টে যায়। এতে তিনি গুরুতর আহত হন। লক্ষ্মীপুর জেলা শ্রমিক লীগের আহ্বায়ক ইউসুফ পাটওয়ারী মৃত্যুর সত্যতা নিশ্চিত করেছেন। দ্রুত উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে:
আরও পড়ুন
রামগঞ্জে ফুটবল খেলাকে কেন্দ্র করে ২গ্রুপে সংঘর্ষ, আহত ৫

রামগঞ্জে ফুটবল খেলাকে কেন্দ্র করে ২গ্রুপে সংঘর্ষ, আহত ৫

আবু তাহের, রামগঞ্জ প্রতিনিধিঃ লক্ষ্মীপুরের রামগঞ্জে ৪নংইছাপুর ইউনিয়নে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে ৫জন আহত হয়েছে। ঘটনাটি ঘটেছে উপজেলার নুনিয়াপাড়া আলিম মাদ্রাসার মাঠ প্রাঙ্গনে বুধবার বিকেলে ও রাতে থেমে থেমে দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়েছে। সংঘর্ষে মোঃ সাজিদ হোসেন, ফাহিম হোসেন,আহাদ হোসেন,তুহিন,আবদুল্লাহ সহ৫ জন আহত হয়। স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে রামগঞ্জ সরকারী হাসপাতালে ভর্তি করে। সংঘর্ষের ঘটনায় বৃহস্পতিবার রামগঞ্জ থানায় পৃথক পৃথক অভিযোগ দায়েরের পর রামগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। স্থানীয় সূত্রে জানা যায়, বৃধবার বিকেলে মাদ্রাসা মাঠে নুনিয়াপাড়া ও ইছাপুর দুই গ্রামের মধ্যে মিনি ফুটবল খেলার আয়োজন করা হয়। বুধবার বিকেলে খেলা চলাকালীন:
আরও পড়ুন
রায়পুরে দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে জাপা’র সভা-মানববন্ধন

রায়পুরে দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে জাপা’র সভা-মানববন্ধন

প্রদীপ কুমার রায়ঃ করোনায় সরকার ঘোষিত লকডাউনের পর সাধারণ মানুষ যখন আবার স্বাভাবিক জীবনে ফেরার চিন্তা করছে, ঠিক তখনই নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি মানুষের জীবনকে দুর্বিষহ করে তুলছে। এর প্রভাব সবচেয়ে বেশি পড়ছে ক্ষেত-খামার, কলকারখানায় খেটে খাওয়া শ্রমজীবী মানুষের ওপর। দ্রব্যমূল্য আওতার বাইরে চলে গেলে শুধু দারিদ্র্যসীমার নিচে বসবাসকারী মানুষজন নয়, এর প্রভাব পড়ে মধ্যবিত্ত থেকে সর্বত্র। মঙ্গলবার (৯ আগস্ট) রায়পুর উপজেলা জাতীয় পার্টি (এরশাদ) আয়োজিত দ্রব্য মূল্য বৃদ্ধির প্রতিবাদে আয়োজিত এক মানববন্ধন ও প্রতিবাদ সভায় এসব কথা বলেছেন নেতাকর্মীরা। শহরের বাসস্ট্যান্ড এলাকায় দলীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত প্রতিবাদ সভা সভাপতিত্ব করেন জাতীয় পার্টি রায়পুর উপজেলা সভাপতি আনোয়ার হোসেন বাহার কমিশনার। এসময়:
আরও পড়ুন
রামগঞ্জের দল্টা ডিগ্রী কলেজে মহিলা প্রভাষক লাঞ্ছিত

রামগঞ্জের দল্টা ডিগ্রী কলেজে মহিলা প্রভাষক লাঞ্ছিত

আবু তাহের, রামগঞ্জ প্রতিনিধিঃ লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার দল্টা ডিগ্রী কলেজের পদার্থ বিজ্ঞান বিভাগের প্রভাষক সৈয়দা ফাহমিদা আবেদীনকে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোস্তাক আহমেদের বিরুদ্ধে। বিষয়টি জানাজানি হলে তড়িঘড়ি করে ১আগষ্ট ওমর ফারুক চৌধুরী নামের একজন শিক্ষককে ভারপ্রাপ্ত অধ্যক্ষের দ্বায়িত্ব দেয় কলেজ পরিচালনা কমিটি। গত ৩১ জুলাই উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার নিকট নিকট একটি অভিযোগ দায়ের করেন ভুক্তভোগী শিক্ষিকা। এছাড়া কলেজ পরিচালনা কমিটি, উপজেলা নির্বাহী কর্মকর্তা, জেলা প্রশাসক, জেলা শিক্ষা কর্মকর্তা, কুমিল্লা আঞ্চলিক অফিস, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর ও জাতীয় বিশ্ববিদ্যালয়ে এ অভিযোগের অনুলিপি প্রদান করেন তিনি। অভিযোগ সূত্রে জানা যায়, গত ২৮ জুলাই প্রতিষ্ঠান হতে:
আরও পড়ুন
লক্ষ্মীপুরে মেঘনায় ভেসে উঠল মৃত ডলফিন

লক্ষ্মীপুরে মেঘনায় ভেসে উঠল মৃত ডলফিন

লক্ষ্মীপুরের রামগতি উপজেলার বড়খেরী এলাকায় মেঘনা নদী থেকে একটি মৃত ডলফিন উদ্ধার করেছে নৌ-পুলিশ। আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে প্রায় ৫০ কেজি ওজনের সাড়ে চার ফুট লম্বার ডলফিনটি উদ্ধার করা হয়। পরে মৃত ডলফিনটিকে মাটিতে পুতে ফেলার সিদ্ধান্ত নিয়েছেন নৌ-পুলিশ। বড়খেরী নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক ফেরদৌস আহম্মদ বলেন, বেলা সাড়ে ১১টার দিকে নৌ পুলিশ ফাঁড়ি সংলগ্ন মেঘনা নদীতে একটি মৃত ডলফিন ভাসতে দেখা স্থানীয়রা আমাদের খবর দেয়। পরে সেটিকে উদ্ধার করে তীরে আনা হয়। বিষয়টি স্থানীয় প্রশাসন ও মৎস্য দপ্তরকে অবহিত করলে ডলফিনটিকে মাটিতে পুতে ফেলার সিদ্ধান্ত দেওয়া হয়। অসুস্থ হয়ে ডলফিনটি মারা যেতে পারে বলে ধারণা:
আরও পড়ুন
কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.