কমলনগরে ট্রাক চাপায় দুই যাত্রী নিহত, আহত ৩

কমলনগরে ট্রাক চাপায় দুই যাত্রী নিহত, আহত ৩

কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধিঃ লক্ষ্মীপুর কমলনগরে হাফিজিয়া এলাকায় আজ সন্ধ্যা ৯টায় কভারভ্যানের চাপায় অটোরিকশার ড্রাইভারসহ ২জন ঘটনারস্থলে মারা যায়। নিহতরা চর জাঙ্গালীয়া গ্রামের সেলিমের ছেলে আরিফ হোসেন বাবু, হাফিজের ছেলে জাকির হোসেন (বটু)। আহত একই গ্রামের তছলিমের ছেলে সুমন-২৫, নাতনি মিম-৩ ছেলে । আহত সবাই কমলনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে চিকিৎসার জন্য নেওয়া হয়। আহত স্বপ্না আক্তারের অবস্থা আশংকা জনক লক্ষ্মীপুর সদর হাসপাতালে আছে। নিহতের ঘটনাস্থল থেকে উদ্ধার করেন কমলনগর থানা পুলিশ। কমলনগর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলাইমান জানান, ২জন স্পটডেট, স্বপ্না আক্তারের আশংকা জনক লক্ষ্মীপুর সদর হাসপাতালে আছে।
আরও পড়ুন
লক্ষ্মীপুরে মেঘনার পানি আকাশে উঠার ভিডিও ভাইরাল

লক্ষ্মীপুরে মেঘনার পানি আকাশে উঠার ভিডিও ভাইরাল

লক্ষ্মীপুরের রামগতিতে মেঘনা নদীর পানি আকাশে উঠার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। শুক্রবার (৯ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে সজিব জমিদার নামে এক ছাত্রলীগ নেতা ভিডিওটি তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে পোস্ট করেন। তবে উপজেলা প্রশাসন ও স্থানীয় মাছ ব্যবসায়ীরা জানিয়েছেন, আকাশের দিকে পানি উঠার কোনো ঘটনা ঘটেনি। জানা গেছে, ৩৭ সেকেন্ডের ভিডিওটি ধারণ করেছেন লক্ষ্মীপুর সদর উপজেলার চররমনি মোহন এলাকার মজিদ হোসেন উমর নামে এক যুবক। তিনি প্রথমে ফেসবুকে ভিডিওটি পোস্ট করেন। বিকেল সাড়ে ৪টার দিকে মজিদের কাছ থেকে ভিডিওটি নিয়ে উপজেলার চরগাজী ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সজিব জমিদার নিজের ফেসবুক আইডিতে পোস্ট করেন। পোস্টটিতে মাকসুদুর:
আরও পড়ুন
কমলনগরে পছন্দের প্রার্থীকে নিয়োগ দিতেই অন্য প্রার্থীকে টাকা দিয়ে দমানোর চেষ্টা

কমলনগরে পছন্দের প্রার্থীকে নিয়োগ দিতেই অন্য প্রার্থীকে টাকা দিয়ে দমানোর চেষ্টা

নিজস্ব সংবাদাতাঃ লক্ষ্মীপুর কমলনগরে টাকা দিয়ে দমানোর চেষ্টা করেছে ফজুমিয়ার হাট স্কুল এন্ড কলেজে অফিস সহায়ক পদে নিয়োগ প্রার্থী রাশেদ কে। গত ১৪ জুলাই ২০২২ইং তারিখে লক্ষ্মীপুর কমলনগরে ফজুমিয়ার হাট স্কুল এন্ড কলেজে সহকারি প্রধান শিক্ষক, অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর, কম্পিউটার ল্যাব অপারেটর, অফিস সহায়কসহ মোট চারটি পদে, ১ জন করে নিয়োগের বিজ্ঞাপ্তি প্রকাশ করে দৈনিক ইনকিলাব পত্রিকায়। নিয়োগে দুর্নীতি প্রমান পাওয়ায় পরিক্ষা কেন্দ্রেই সহকারী প্রধান শিক্ষক পদে নিয়োগ পরীক্ষা স্থগিত করেছে নিয়োগ কমিটি। অভিযোগে বলা হয় গত ৯ সেপ্টেম্বর ২২ইং শুক্রবার ৯ ঘটিকার লক্ষ্মীপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের নিয়োগ পরীক্ষা নেওয়া হয়। প্রধান শিক্ষক আব্দুর সহিদ পরিক্ষা না দিয়ে:
আরও পড়ুন
ফজুমিয়ারহাট উচ্চবিদ্যালয় এন্ড কলেজ নিয়োগে অনিয়মের অভিযোগ, পরীক্ষায় বাধা!

ফজুমিয়ারহাট উচ্চবিদ্যালয় এন্ড কলেজ নিয়োগে অনিয়মের অভিযোগ, পরীক্ষায় বাধা!

 মোঃ ইব্রাহীম, কমলনগর প্রতিনিধি: লক্ষ্মীপুরের কমলনগরে মোটা অংকের টাকার বিনিময়ে ফজুমিয়ারহাট উচ্চবিদ্যালয় এন্ড কলেজে সহকারী প্রধান শিক্ষকসহ তিন পদে নিয়োগে অনিয়মের অভিযোগ উঠেছে প্রাধন শিক্ষক আবদুস শহিদসহ স্কুল কমিটির বিরুদ্ধে। এঘটনায় তিনজন চাকরি প্রার্থীকে নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণ করতে দেয়নি; এমন অভিযোগ এনে তারা জেলা প্রশাসক ও জেলা মাধ্যমিক শিক্ষা অফিসারের নিকট লিখিত অভিযোগ করেন। শুক্রবার (৯ সেপ্টেম্বর) সকালে লক্ষ্মীপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে কমলনগরের ফজুমিয়ারহাট উচ্চবিদ্যালয় এন্ড কলেজের সহকারী প্রধান শিক্ষক, কম্পিউটার ল্যাব অপারেটর ও অফিস সহায়ক পদে নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়। অভিযোগে জানা যায়, লক্ষ্মীপুরে পরীক্ষা কেন্দ্রে ঢুকতে গেলে কম্পিউটার ল্যাব অপারেটর পদে তিন চাকরি প্রার্থী মো. শরিফ, ফরিদ:
আরও পড়ুন
রামগঞ্জে অবৈধভাবে মুক্তিযোদ্ধা গেজেটে নাম অন্তর্ভূক্ত করার অভিযোগ সুলতান মাহমুদের বিরুদ্ধে

রামগঞ্জে অবৈধভাবে মুক্তিযোদ্ধা গেজেটে নাম অন্তর্ভূক্ত করার অভিযোগ সুলতান মাহমুদের বিরুদ্ধে

আবু তাহের, রামগঞ্জ প্রতিনিধিঃ মুক্তিযুদ্ধে অংশগ্রহণ না করেও সরকারের উচ্চ পদস্থ কর্মকর্তা থাকার সুবাদে লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলায় সাবেক কর কমিশনার সুলতান মাহমুদ ক্ষমতার অপব্যবহার করে মুক্তিযোদ্ধা গেজেটে নিজের নাম অন্তর্ভূক্ত করার অভিযোগ উঠেছে। এবিষয়টি ৯সেপ্টেম্বর (শুক্রবার) স্থানীয় রামগঞ্জ উপজেলা বিভিন্ন মুক্তিযোদ্ধাদের মধ্যে এসংবাদ ছড়িয়ে পড়লে উপজেলাব্যাপী সর্ব মহলে চরম ক্ষোভ এবং নানান সমালোচনার সৃষ্টি হয়েছে। এ বিষয় একাধিক বীর মুক্তিযোদ্ধাগন মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয়,জামুকা,লক্ষ্মীপুর জেলা প্রশাসক, রামগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার বরাবর সাবেক কর কমিশনার সুলতান মাহমুদের মুক্তিযোদ্ধা গেজেট বাতিল চেয়ে আবেদন করেছেন। তাদের আবেদনের প্রেক্ষিতে মুক্তিযোদ্ধা মন্ত্রনালয় এবং লক্ষ্মীপুর জেলা প্রশাসক ১৪ আগষ্ট ২০২২ইং এক স্বারক পত্রে  উপজেলা নির্বাহী অফিসার ও:
আরও পড়ুন
দুবার স্থগিতের পর রায়পুরে বিএনপির সমাবেশ

দুবার স্থগিতের পর রায়পুরে বিএনপির সমাবেশ

প্রদীপ কুমার রায়ঃ দুবার বিক্ষোভ সমাবেশ আয়োজনের ঘোষণা দিয়ে পরে স্থগিত করেছিল লক্ষ্মীপুরের রায়পুর উপজেলা বিএনপির। অবশেষে বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) উপজেলা বিএনপির সভাপতির বাসভবনের সামনে সমাবেশ অনুষ্ঠিত হয়। জ্বালানি তেল, পরিবহনের ভাড়া বৃদ্ধি ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে উপজেলা বিএনপি এ সমাবেশের আয়োজন করে। সকাল থেকে উপজেলার বিভিন্ন এলাকার নেতা–কর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে উপজেলা বিএনপির সভাপতির কৃষি অফিস রোডের বাসভবনের আশপাশে অবস্থান নেন। সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত সমাবেশ চলে। বিএনপির দলীয় সূত্রে জানা যায়, গতকাল বুধবার রাতে উপজেলা বিএনপির নেতারা হঠাৎ সমাবেশের ঘোষণা দেন। পরে বৃহস্পতিবার সকালে নেতা-কর্মীদের উপজেলা বিএনপির সভাপতির বাসার সামনে সমাবেশে যোগদানের জন্য বলা হয়।:
আরও পড়ুন
পুলিশের বাধা উপেক্ষা করে রামগঞ্জে বিএনপির প্রতিবাদ সমাবেশ

পুলিশের বাধা উপেক্ষা করে রামগঞ্জে বিএনপির প্রতিবাদ সমাবেশ

আবু তাহের,রামগঞ্জ প্রতিনিধিঃ লক্ষ্মীপুরের রামগঞ্জে পুলিশের বাধা উপেক্ষা করে জাতীয়তাবাদী দল বিএনপির রামগঞ্জ উপজেলার উদ্যোগে জ্বালানী তেল, পরিবহনে অধিক পরিমাণে ভাড়া বৃদ্ধি, দ্রব্যমূল্যের চরম ঊর্ধ্বগতি ও দেশ ব্যাপী বিএনপির শান্তিপূর্ন মিছিলে পুলিশের গুলিতে নিহত ভোলার নুর আলম, আব্দুর রহিম ও নারায়ণগঞ্জের শাওন হত্যার প্রতিবাদে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ৮সেপ্টেম্বর (বৃহস্পতিবার) সকালে ভাদুর ইউনিয়নের সাবেক বিএনপি সংসদ সদস্য নাজিম উদ্দিন আহম্মেদের বাস ভবনের সামনে ওই প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। উপজেলা বিএনপির সভাপতি নাজিম উদ্দিন আহমেদের সভাপতিত্বে সাধারণ সম্পাদক ভিপি আব্দুর রহিম, ভিপি বাহারের সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, লক্ষ্মীপুর জেলা বিএনপির সিনিয়র সদস্য নিজাম উদ্দিন ভূইয়া। এসময় সমাবেশে বক্তব্য রাখেন,:
আরও পড়ুন
রামগঞ্জে শিক্ষকের বিচারের দাবীতে মানববন্ধন

রামগঞ্জে শিক্ষকের বিচারের দাবীতে মানববন্ধন

আবু তাহের, রামগঞ্জ প্রতিনিধিঃ লক্ষ্মীপরের রামগঞ্জ চন্ডিপুর মনসা উচ্চ বিদ্যালয়ের ইংরেজ শিক্ষক আবদুল কুদ্দুসের বিরুদ্ধে ছাত্রীদেরকে যৌন হয়রানির অভিযোগের বিচার চেয়ে মানবন্ধন করেন অভিভাবক ও স্থানীয় এলাকাবাসী। এ সময় বিদ্যালয়ের শিক্ষার্থীরাও উপস্থিত ছিলেন৷ ৬ সেপ্টেম্বর (মজ্ঞলবার) দুপুরে স্কুল প্রাঙ্গনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। অভিযোগকারী দশম শ্রেনীর এক শিক্ষার্থীর পিতা সেলিম পাটোয়ারী সভাপতিত্বে মানববন্ধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মারুফ হোসেন,আলাউদ্দিন আলো, ফাহিম হোসেন,বাবুল রায়, মুন্নি বেগম, ফয়েজ উল্যাহসহ দুই শতাধিক নারী পুরুষ অভিভাবক ও এলাকাবাসী। মানববন্ধন অনুষ্ঠানে বক্তারা বলেন, একজন শিক্ষক পিতার সমতুল্য, সে শিক্ষক কর্তৃক যদি ছাত্রীরা অশ্লীলতার স্বীকার হয় এটা অত্যান্ত লজ্জাকর৷ এ ঘটনায় তাঁরা তীব্র ঘিন্না ও ক্ষোভ প্রকাশ:
আরও পড়ুন
রামগঞ্জে শিক্ষকের বিরুদ্ধে ইভটিজিংয়ের অভিযোগ করে বিপাকে শিক্ষার্থী ও অভিভাবক

রামগঞ্জে শিক্ষকের বিরুদ্ধে ইভটিজিংয়ের অভিযোগ করে বিপাকে শিক্ষার্থী ও অভিভাবক

আবু তাহের,রামগঞ্জ প্রতিনিধিঃ লক্ষ্মীপুরের রামগঞ্জে উপজেলা নির্বাহী কর্মকর্তা নিকট অভিযোগ করে বিপাকে পড়েছেন চন্ডিপুর মনসা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী ও তাদের অভিভাবকরা। ৫সেপ্টেম্বর (সোমবার) সকালে এর প্রতিকার ছেয়ে ১০ম শ্রেনীর ছাত্রী সামীরা ইসরাতের পিতা মোঃ সেলিম পাটোয়ারী বাদী হয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ দায়ের করেছেন। মনসা উচ্চ বিদ্যালয়ের ইংরেজি শিক্ষক আবদুল কুদ্দুসের বিরুদ্ধে ইভটিজিংয়ের অভিযোগ এনে ৬জন ছাত্রী গত ৩১ আগষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর আরেকটি অভিযোগ দায়ের করে শিক্ষক শিক্ষাথী ম্যানেজিং কমিটি ও অভিভাবকদের মেধ্য নানান আলোচনা সমালোচনার মধ্যে দিয়ে পরিস্থিতি উপ্তপ্ত হয়ে উঠে। স্থানীয় ও অভিযোগ সূত্রে জানা যায়,ইউএনওর নিকট অভিযোগ দায়ের পর থেকে শিক্ষক আবদুল কুদ্দুস:
আরও পড়ুন
কমলনগরে নতুন ভোটারদের ছবি তোলার কার্যক্রম শুরু

কমলনগরে নতুন ভোটারদের ছবি তোলার কার্যক্রম শুরু

কমলনগর প্রতিনিধিঃ দ্বিতীয় ধাপে ১শ ৪০ উপজেলায় নতুন ভোটারদের ছবিতোলা কার্যক্রমের অংশ হিসেবে লক্ষ্মীপুরের কমলনগর উপজেলায় ১নং চর কালকিনি থেকে কার্যক্রম শরু করেন উপজেলা নির্বাচন অফিস। ৫ সেপ্টেম্বর (সোমবার) সকাল ১১ টা থেকে চর কালকিনি মিঞা পাড়া সরকারি প্রার্থমিক বিদ্যালয়ে ভোটার তালিকা হালনাগাদ-২২ এর কার্যক্রম পরিদর্শন করেন উপজেলা নির্বাচন কর্মকতা মোঃ জায়েদুল হোসেন চৌধুরী। এসময় তিনি ছবি সহ ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম সুষ্ঠ সুন্দর নির্ভুল ভাবে হচ্ছে কিনা সে বিষয়ে সকল ভোটার তালিকা আওতা ভুক্তদের সাথে কথা বলেন ও সার্বিক বিষয়ে খোঁজখবর নেন। তিনি বলেন, ভোটার আইডি কার্ড আমাদের দেশে প্রচলিত আইন অনুযায়ী খুবই গুরুত্বপূর্ণ। আশা করি আপনারা আপনাদের সুনির্দিষ্ট:
আরও পড়ুন
কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.