রামগঞ্জে জাতীয় পার্টির মতবিনিময় সভা অনুষ্ঠিত

রামগঞ্জে জাতীয় পার্টির মতবিনিময় সভা অনুষ্ঠিত

আবু তাহের,রামগঞ্জ প্রতিনিধিঃ লক্ষ্মীপুরের রামগঞ্জে জাতীয় পার্টির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ১৬সেপ্টেম্বর (শুক্রবার) বিকেলে উপজেলার ৭নং দরবেশপুর ইউনিয়নের জগতপুর মাহমুমুদুর রহমানের বাসভবনে জাতীয় পার্টির ওই সভা অনুষ্ঠিত হয়। রামগঞ্জ উপজেলা জাতীয় পার্টির ভারপ্রাপ্ত সভাপতি মুক্তিযোদ্ধা তোফায়েল আলম মনুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর জেলা জাতীয় পার্টির সদস্য সচিব মাহমুদুর রহমান। মতবিনিময় সভায় বক্তব্য রাখেন উপজেলা জাতীয় পার্টির সাধারন সম্পাদক ডাঃ হারেছ মিয়া,সাংগঠনিক সম্পাদক নুরুন নবী সোহাগ,রামগঞ্জ পৌর জাতীয় পার্টির সভাপতি আবুল পাটোয়ারী, ১০নং ভাটরা ইউনিয়ন সভাপতি মোঃ মতিন শেখ,৯নং ভোলাকোট ইউনিয়নের সাধারন সম্পাদক মোঃ মনির হোসেন, ২নং নোয়াগাঁও ইউনিয়নের সেক্রেটারী আবুল বাশার,মুক্তিযোদ্ধা সিরাজ মিয়া,বিশিষ্ট ব্যবসায়ী ভাবলু মিয়া প্রমুখ।:
আরও পড়ুন
জেলা পরিষদ নির্বাচনে সদস্য পদে প্রার্থীতা পত্র দাখিল করলেন ভিপি হেলাল

জেলা পরিষদ নির্বাচনে সদস্য পদে প্রার্থীতা পত্র দাখিল করলেন ভিপি হেলাল

লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুর জেলা পরিষদের নির্বাচনে সাধারণ সদস্য পদে প্রার্থী হয়ে প্রার্থীতা পত্র দাখিল করেছেন রামগতি উপজেলা যুবলীগের আহবায়ক মেজবাহ উদ্দিন ভিপি হেলাল। গতকাল বৃহস্পতিবার (১৫সেপ্টেম্বর) জেলা নির্বাচন কমিশন কার্যালয়ে এ প্রার্থীতা পত্র দাখিল করেন তিনি৷ জানা যায়, ঘোষিত তফসিল মোতাবেক লক্ষ্মীপুর জেলা পরিষদ নির্বাচনে প্রার্থীতা পত্র দাখিল শেষে আগামি ১৮ সেপ্টেম্বর বাছাই, ১৯-২১ সেপ্টেম্বর আপিল, ২২-২৪ সেপ্টেম্বর আপীল নিষ্পত্তি, প্রত্যাহার ২৫ সেপ্টেম্বর, প্রতীক বরাদ্দ ২৬ সেপ্টেম্বর, ১৭ অক্টোবর অনুষ্ঠিত হবে নির্বাচন। নির্বাচনে সদস্য পদে প্রতিদ্বন্দিতা করার সিদ্ধান্তের কথা জানান সাবেক ছাত্রনেতা, আ স ম আবদুর রব সরকারি কলেজের সাবেক ভিপি, বৃহত্তর রামগতি উপজেলা যুবলীগের সাবেক সভাপতি, বর্তমান আহবায়ক মেজবাহ:
আরও পড়ুন
নামাজরত অবস্থায় পড়ে গিয়ে এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু

নামাজরত অবস্থায় পড়ে গিয়ে এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু

লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুরের কমলনগরে নামাজরত অবস্থায় পড়ে গিয়ে 'স্ট্রোক' করে রিদমি আক্তার নামে এক এসএসসি পরীক্ষার্থী মারা গেছে। বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার চরফলকন মাতাব্বরহাট এলাকার গফুর উদ্দিন হাজি বাড়িতে এ ঘটনা ঘটে। পরীক্ষা খারাপ হওয়ার হতাশা থেকেই তার মৃত্যু হয়েছে বলে জানিয়েছন স্বজনরা। তার শোকে পরিবার ও স্বজনদের মাঝে আহাজারি চলছে। রিদমি একই বাড়ির ব্যবসায়ী মোজাম্মেল হকের মেয়ে ও উপজেলার তোয়াহা স্মৃতি বালিকা উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী। পরিবার ও স্কুল শিক্ষকরা জানায়, বেলা ১১ টা থেকে এসএসসি পরীক্ষা শুরু হয়। তোয়াহা স্মৃতি বালিকা উচ্চ বিদ্যালয়ের পরীক্ষার্থীদের পরীক্ষার হল ছিল হাজিরহাট মিল্লাত একাডেমি। অন্যান্য সহপাঠির সঙ্গে রিদমিও বাংলা প্রথম বিষয়ে:
আরও পড়ুন
রায়পুরে প্রথম দিনে সুশৃঙ্খলভাবে এসএসসি পরীক্ষা সম্পন্ন

রায়পুরে প্রথম দিনে সুশৃঙ্খলভাবে এসএসসি পরীক্ষা সম্পন্ন

প্রদীপ কুমার রায়ঃ সারাদেশের মত লক্ষ্মীপুরের রায়পুরেও আজ বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) থেকে শুরু হয়েছে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষা। এ বছর এসএসসি ও সমমানে পাঁচটি কেন্দ্রে উপজেলায় মোট ৩ হাজার ৫৭০ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিচ্ছে বলে জানিয়েছেন মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সাইফুল হক। জানা গেছে, প্রথম দিন বাংলা প্রথমপত্র দিয়ে শুরু হয়েছে এবারের এসএসসি পরীক্ষা। গত ১৯ জুন এ পরীক্ষা হওয়ার কথা থাকলেও বন্যার জন্য পিছিয়ে ১৫ সেপ্টেম্বর তারিখ নির্ধারণ করা হয়। বৈশ্বিক অতিমারী কোভিড ১৯-এর কারণে পরীক্ষার বিষয়, নম্বর ও সময় কমিয়ে এনে পুনর্বিন্যাসকৃত সংক্ষিপ্ত সিলেবাসে এবারের পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। পরীক্ষার শুরুর সময় পরিবর্তন করে সকাল ১০টার:
আরও পড়ুন
রামগঞ্জে পিআইও অফিসে কর্মচারীদের কর্মবিরতিতে দুর্ভোগে সেবা গ্রহীতারা

রামগঞ্জে পিআইও অফিসে কর্মচারীদের কর্মবিরতিতে দুর্ভোগে সেবা গ্রহীতারা

আবু তাহের,রামগঞ্জ প্রতিনিধিঃ জনবল কাঠামো ও নিয়োগবিধি বাস্তবায়নসহ দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের সংযুক্ত কর্মকর্তা-কর্মচারী কল্যান পরিষদের ৫ দফা দাবীর সঙ্গে সংহতি রেখে লক্ষ্মীপুরের রামগঞ্জ পিআইও অফিসে চলছে কর্মবিরতি। মঙ্গলবার (১৩সেপ্টেম্বর) সকাল থেকে ২য় দিনের মত এ কর্মবিরতি চলেছে। সোমবার (১২সেপ্টেম্বর) সকাল থেকে এ কর্মবিরতি শুরু হয়। এতে পিআইও অফিসে উপজেলার বিভিন্ন এলাকা থেকে সেবা নিতে আসা সেবাগ্রহীতারা ভোগান্তির শিকার হচ্ছেন। সরেজমিনে গিয়ে দেখা গেছে, মঙ্গলবার সকাল ৯টার দিকে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার অফিসের কর্মকর্তা-কর্মচারীরা কাজ বন্ধ রেখে কর্মবিরতি পালন করছেন। এ সময় উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে পিআইও অফিসে আসা লোকজন সেবা না পেয়ে ফিরে যাচ্ছেন। রামগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা দিলীপ:
আরও পড়ুন
লক্ষ্মীপুরে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রেখে ছাত্রলীগের সংবর্ধনা

লক্ষ্মীপুরে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রেখে ছাত্রলীগের সংবর্ধনা

লক্ষ্মীপুরে ২টি বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের শ্রেণীকার্য বন্ধ রেখে স্কুল মাঠে নবগঠিত জেলা ছাত্রলীগের নেতাকর্মীদের সংবর্ধনার আয়োজন করা হয়। সোমবার (১২ সেপ্টেম্বর) সকাল ১০টায় মধ্য বাঞ্চানগর এন আহম্মদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও লক্ষ্মীপুর বালিকা বিদ্যা নিকেতন মাঠে এ সংবর্ধনার আয়োজন করে সদর উপজেলা ও সরকারি কলেজ ছাত্রলীগ । এতে করে একদিনের শিক্ষা কার্যক্রম থেকে বঞ্চিত হয়েছেন দুই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। বৃষ্টিতে ভিজে বিদ্যালয়ে এসে পাঠদান বন্ধ থাকায় ক্ষোভ প্রকাশ করেছে অভিবাবক ও শিক্ষার্থীরা। বিদ্যালয় কর্তৃপক্ষ বলছে- বিষয়টি পূর্বে অবগত করেনি কেউ। এদিকে অনুমতিহীনভাবে পাঠদান বন্ধ রেখে সংবর্ধণার বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরান হোসেন। জানা যায়, জেলা ছাত্রলীগের:
আরও পড়ুন
রামগঞ্জে মুক্তিযোদ্ধাদের সরকারি ঘর নির্মাণের নামে লুটপাট

রামগঞ্জে মুক্তিযোদ্ধাদের সরকারি ঘর নির্মাণের নামে লুটপাট

আবু তাহের,রামগঞ্জ প্রতিনিধিঃ লক্ষ্মীপুরের রামগঞ্জে মুক্তিযোদ্ধাদের জন্য নির্মিত বীর নিবাস নির্মাণে নিম্নমানের ইট ও কংক্রিটের ব্যাবহার এবং রড, সিমেন্ট এর পরিমান কম দেওয়া সহ বরাদ্ধকৃত অর্থ লুটপাটের অভিযোগ উঠেছে ডি এন এন্টারপ্রাইজ নামের এক ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে। উপজেলার কাঞ্চনপুর ইউনিয়নের পূর্ব শেখপুরা শেখের বাড়িতে বীর নিবাস নির্মাণে এমন অনিয়ম করেছেন ঠিকাদার। এমন ঘটনা ভুক্তভোগী বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন এর স্ত্রী আনোয়ারা বেগম রামগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। ১২সেপ্টেম্বর সোমবার বিকালে সরেজমিনে গেলে দেখা য়ায়, ভবনটির নির্মান কাজ বন্ধ রয়েছে। ৬ ইঞ্চি ভিম ঢালাইয়ের কথা থাকলেও ৪ ইঞ্চি ঢালাই দিয়েই সিংশ্লিষ্ট ঠিকাদারের নির্দেশে ইট ঘেঁতেছেন শ্রমিকরা।:
আরও পড়ুন
লক্ষ্মীপুরে চোরাই মোটরসাইকেলসহ পাঁচ জন আটক

লক্ষ্মীপুরে চোরাই মোটরসাইকেলসহ পাঁচ জন আটক

লক্ষ্মীপুরে পাঁচটি চোরাই মোটরসাইকেল ও একটি ব্যাটারিচালিত অটোরিকশাসহ চোর চক্রের ৫ সদস্যকে আটক করে পুলিশ। আজ রবিবার দুপুরে পুলিশ সুপার মাহফুজ্জামান আশরাফ মিট দ্যা প্রেসে এ তথ্য জানান। আটক ব্যক্তিরা হচ্ছেন- রায়পুরের দক্ষিণ কেরোয়া গ্রামের মোবারক হোসেন, লক্ষ্মীপুর পৌর শহরের বাঞ্চানগর গ্রামের মো. বেলাল, পশ্চিম লক্ষ্মীপুর গ্রামের মো. ছাত্তার, চাঁদপুরের কচুয়ার চাংপুর গ্রামের রবিউল ইসলাম রবু ও একই এলাকার মো. সোহেল। পুলিশ জানিয়েছে, একটি মোটরসাইকেল চুরির মামলার পরিপ্রেক্ষিতে গত ১০ সেপ্টেম্বর ভোররাতে জেলার মীরগঞ্জ এলাকায় অভিযান চালায় পুলিশ। এ সময় একটি ব্যাটারি চালিত অটোরিকশাসহ মোবারক হোসেন, বেলাল হোসেন ও ছাত্তারকে আটক করে পুলিশ। আসামিদের জিজ্ঞাসাবাদ করে তাদের হেফাজত থেকে চুরি:
আরও পড়ুন
সন্ত্রাস দুর্নীতিকে প্রশ্রয় দেয়া হবে না; আনোয়ার খান এমপি

সন্ত্রাস দুর্নীতিকে প্রশ্রয় দেয়া হবে না; আনোয়ার খান এমপি

আবু তাহের,রামগঞ্জ প্রতিনিধিঃ লক্ষ্মীপুর-১ আসনের এমপি ড. আনোয়ার হোসেন খান বলেছেন, কোনো অবস্থায় সন্ত্রাস, দুর্নীতিকে প্রশ্রয় দেয়া হবে না। কোনো রকম চাঁদাবাজি চলবে না। সব অনিয়মের বিরুদ্ধে আইনের শাসন প্রতিষ্ঠায় যা যা করা দরকার সবই করতে হবে। দেশের বর্তমান পরিস্থিতিতে ও সকল ধরনের অপরাধ দমনে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান এমপি। শনিবার (১০ সেপ্টেম্বর) বিকেলে রামগঞ্জ উপজেলা আইনশৃঙ্খলা কমিটির বিশেষ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এমপি আনোয়ার খান বলেন, রামগঞ্জে সকল ধর্মের লোক সমান অধিকার ভোগ করে। একে অপরের ধর্মীয় রীতি-নীতিতে সর্বদা সব সময় পাশে থেকে সহযোগিতা করে। সনাতন ধর্মলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় অনুষ্ঠান শারদীয়:
আরও পড়ুন
রামগঞ্জে ব্যবসায়ীর লাশ উদ্ধার

রামগঞ্জে ব্যবসায়ীর লাশ উদ্ধার

আবু তাহের, রামগঞ্জ প্রতিনিধিঃ লক্ষ্মীপুরের রামগঞ্জে নিজ ব্যবসা প্রতিষ্ঠান থেকে আবদুল মতিন মুন্সী (৬০) নামে এক ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে পুলিশ । ৯অক্টোবর (রবিবার) বিকেলে উপজেলার চন্ডিপুর ইউনিয়নের চন্ডিপুর গ্রামের বকসী বাজার মৃতের ব্যবসা প্রতিষ্ঠানে। আবদুল মতিন মুন্সী চন্ডিপুর হেদুে কোম্পানী বাড়ির মৃত বাদশা মিয়ার ছেলে। সংবাদ পেয়ে রামগঞ্জ থানা ওসি (তদন্ত) কার্তিক চন্দ্র বিশ্বাস ঘটনাস্থল পরিদর্শন করে নিহত মতিন মুন্সীর লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য লক্ষ্মীপুর সদর হাসপাতাল মর্গে গ্রেরন করা হয়েছে,। স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের ন্যায় আবদুল মতিন মুন্সী রবিবার সকাল ১০টায় ঘর থেকে বের হয়ে যায়। কিন্তু বেলা ৪টার সময় সে বাসায় না ফেরার কারনে:
আরও পড়ুন
কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.