The discussion meeting of the Jati Party held in Ramganj
আবু তাহের,রামগঞ্জ প্রতিনিধিঃ লক্ষ্মীপুরের রামগঞ্জে জাতীয় পার্টির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ১৬সেপ্টেম্বর (শুক্রবার) বিকেলে উপজেলার ৭নং দরবেশপুর ইউনিয়নের জগতপুর মাহমুমুদুর রহমানের বাসভবনে জাতীয় পার্টির ওই সভা অনুষ্ঠিত হয়। রামগঞ্জ উপজেলা জাতীয় পার্টির ভারপ্রাপ্ত সভাপতি মুক্তিযোদ্ধা তোফায়েল আলম মনুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর জেলা জাতীয় পার্টির সদস্য সচিব মাহমুদুর রহমান। মতবিনিময় সভায় বক্তব্য রাখেন উপজেলা জাতীয় পার্টির সাধারন সম্পাদক ডাঃ হারেছ মিয়া,সাংগঠনিক সম্পাদক নুরুন নবী সোহাগ,রামগঞ্জ পৌর জাতীয় পার্টির সভাপতি আবুল পাটোয়ারী, ১০নং ভাটরা ইউনিয়ন সভাপতি মোঃ মতিন শেখ,৯নং ভোলাকোট ইউনিয়নের সাধারন সম্পাদক মোঃ মনির হোসেন, ২নং নোয়াগাঁও ইউনিয়নের সেক্রেটারী আবুল বাশার,মুক্তিযোদ্ধা সিরাজ মিয়া,বিশিষ্ট ব্যবসায়ী ভাবলু মিয়া প্রমুখ।…
