লক্ষ্মীপুরে স্বামীকে হত্যার দায়ে স্ত্রীর যাবজ্জীবন কারাদণ্ড

লক্ষ্মীপুরে স্বামীকে হত্যার দায়ে স্ত্রীর যাবজ্জীবন কারাদণ্ড

তারেক মাহমুদ, লক্ষ্মীপুর: লক্ষ্মীপুর সদর উপজেলার দিঘলীতে স্বামী মো. মিলন হোসেনকে (৬০) শ্বাসরোধ করে হত্যার দায়ে স্ত্রী জাহানারা বেগমকে (৫১) যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডের রায় দিয়েছে আদালত। একই সাথে তার ১০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড দেওয়া হয়। ৩১ মে (বুধবার) দুপুরে জেলা দায়রা জজ আদালতের বিচারক মো. রহিবুল ইসলাম এ রায় দিয়েছেন। নিহত মিলনের আচার-আচরণে ক্ষিপ্ত হয়ে স্ত্রী জাহানারা বেগম তাকে শ্বাসরোধ করে হত্যা করে মৃতদেহ গাছের সাথে বেঁধে রাখে। রায়ের সময় দণ্ডপ্রাপ্ত জাহানারা আদালতে উপস্থিত ছিলো। তাকে কারাগারে পাঠানো হয়েছে। মামলার বাদি তাদের ছেলে মো. সাফায়েত হোসেন ওরফে মাহবুব (২১)। তাদের বাড়ি সদর উপজেলার দিঘলী:
আরও পড়ুন
লক্ষ্মীপুরে দোকান পুড়ে ছাই, ৩৫ লক্ষ টাকার ক্ষতি

লক্ষ্মীপুরে দোকান পুড়ে ছাই, ৩৫ লক্ষ টাকার ক্ষতি

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরের রামগঞ্জ জিয়া শপিং কমপ্লেক্সে জি এম টেইলার্স আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। এতে ৩৫ লাখ টাকা ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী জাহিদ হাসান। ৩০ মে(মঙ্গলবার) এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। জাহিদ হাসান জানিয়েছেন, তিনি চিকিৎসার জন্য ভারতে আছেন। ঈদুল আযহাকে সামনে রেখে তিনি দোকানে ১০ লাখ টাকার কাপড় এনেছেন। এছাড়া তার অন্য তিন দোকানের পাঞ্জাবিসহ মালামাল এই দোকানটিতে ছিল। ঋণ নিয়ে তিনি দোকানে মালামাল উঠিয়েছে। আগুনে পুড়ে তার ৩৫ লাখ টাকার ক্ষতি হয়েছে। মার্কেটের নৈশপ্রহরী আব্দুল কাদের জানান, হঠাৎ দোকানটিতে আগুন জ্বলতে দেখা যায়। তাৎক্ষণিক বিদ্যুতের মেইন সুইচ বন্ধ করে ফায়ার সার্ভিসকে ফোনে বিষয়টি জানানো হয়। ফায়ার সার্ভিস:
আরও পড়ুন
কমলনগরে কৃষকের কাছ থেকে ধান সংগ্রহ শুরু

কমলনগরে কৃষকের কাছ থেকে ধান সংগ্রহ শুরু

  কমলনগর, লক্ষ্মীপুর। লক্ষ্মীপুর কমলনগরে কৃষকের কাছ থেকে বোরো ধান সংগ্রহ শুরু হয়েছে। বৃহস্পতিবার(৩০ মে) বিকালে হাজির হাট খাদ্য গুদামে কৃষক মো. জসিম উদ্দিন কাছ থেকে ধান ক্রয়ের মাধ্যমে এ সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করা হয়। উপজেলা খাদ্য কর্মকর্তা মো: মহসিন সভাপতিত্বে ধান সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মেজবাহ উদ্দিন আহমেদ বাপ্পি। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সুচিত্র রঞ্জন দাস। উপস্থিত ছিলেন– উপজেলা খাদ্য গুদাম কর্মকর্তা মো: শাহিন মিয়া, কমলনগর প্রেসক্লাব সভাপতি মো. আনোয়ার হোসেন, সহ ফয়েজ মাহমুদ, সাধারণ সম্পাদক এ আই তারেক, সাংবাদিক আমজাদ হোসেন আমু। জানা গেছে, উপজেলার ৯ ইউনিয়ন কৃষকদের মাঝ থেকে:
আরও পড়ুন
রামগঞ্জে জিয়াউর রহমানের ৪২ তম মৃত্যু বার্ষিকীতে খাবার বিতরণ

রামগঞ্জে জিয়াউর রহমানের ৪২ তম মৃত্যু বার্ষিকীতে খাবার বিতরণ

আবু তাহের, রামগঞ্জ প্রতিনিধিঃ লক্ষীপুরের রামগঞ্জে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪২ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে জেড ফোর্স রামগঞ্জ সেক্টর প্রবাসী ফোরামের উদ্যোগে ৩হাজার এতিম দুস্থ ও অসহায় পথচারীদের মাঝে খাবার বিতরণ করা হয়েছে। মঙ্গলবার সকাল ১০টায় পৌরসভার কাজিরখিল থেকে শুরু হয়ে মরহুমের আত্মার শান্তি ও রুহের মাগফেরাত কামনায় দোয়া সহ উপজেলার ১০টি ইউনিয়নের কাঞ্চনপুর ইউনিয়নে মরহুম ডাঃ কামাল হোসেন ফাউন্ডেশন হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা, নোয়াঁগাও ইউপির হাফজিয়া মাদ্রাসা ও এতিমখানা,ভাদুর ইউপির পূর্ব নূরানী হাফেজিয়া মাদ্রাসা,পশ্চিম ভাদুর কামাল ভূইয়া নূরানী মাদ্রাসা, ইছাপুর ইউপির সোন্দড়া নূরানী তা'লিমুল মাদ্রাসা, চন্ডীপুর ইউপির ফতেহপুর দারুল উলুম কওমি মাদ্রাসা,লামচর ইউপির তফুরা খাতুন এতিমখানা, দরবেশপুর ইউপির আহমেদিয়া:
আরও পড়ুন
লক্ষ্মীপুর ছাত্রলীগ নেতা জসিম হত্যায় ৮ আসামির মৃত্যুদণ্ড

লক্ষ্মীপুর ছাত্রলীগ নেতা জসিম হত্যায় ৮ আসামির মৃত্যুদণ্ড

লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুরে ছাত্রলীগ নেতা মেহদী হাছান জসিমকে গুলি করে হত্যার দায়ে ৮ জনের মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। সোমবার(২৯ মে) বেলা সাড়ে ১১ টার দিকে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আমিনা ফারহিন এ রায় দেন। রায় শুনে আসামি ও তাদের স্বজনরা কান্নায় ভেঙে পড়েন। লক্ষ্মীপুর জজ আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) জসিম উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, এ মামলায় ১২ আসামির বিরুদ্ধে পুলিশ অভিযোগপত্র দাখিল করে। এরমধ্যে ৪ জন মারা গেছেন। অন্য ৮ আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। রায়ের সময় ৭ আসামি আদালতে উপস্থিত ছিলেন। দণ্ডপ্রাপ্ত অপর আসামি হিজবুর রহমান স্বপন পলাতক রয়েছেন। দণ্ডপ্রাপ্তরা হলেন আলী হোসেন বাচ্চু (৪৩), মোস্তফা:
আরও পড়ুন
কমলনগরে বঙ্গবন্ধুর জুলিও কুরি প্রাপ্তির ৫০ বছর উদযাপন

কমলনগরে বঙ্গবন্ধুর জুলিও কুরি প্রাপ্তির ৫০ বছর উদযাপন

কমলনগরে জাতির জনক বঙ্গবন্ধুর জুলিও কুরি শান্তি পদক পাওয়ার ৫০ বছর পূর্তি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৮ মে) উপজেলা পরিষদ হলরুমে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। লক্ষ্মীপুর জেলার কমলনগর উপজেলা প্রশাসন আয়োজিত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জুলিও কুরি শান্তি পদক প্রাপ্তির ৫০ বছর পূর্তি উপলক্ষে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণে সংগীত অনুষ্ঠান, কবিতা আবৃতি ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মেজবাহ উদ্দিন আহমেদ বাপ্পি । সভায় উপজেলা নিবার্হী অফিসার সুচিত্র রঞ্জন দাসের সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা ভারপ্রাপ্ত প্রাথমিক শিক্ষা অফিসার জহিরুল ইসলাম। এসময় আরো উপস্থিত ছিলেন কমলনগর থানা অফিসার:
আরও পড়ুন
রামগঞ্জে ধর্ষিতা প্রতিবন্ধী নারীকে বিনামুল্যে স্বপ্নযাত্রা এম্বুলেন্স সেবা

রামগঞ্জে ধর্ষিতা প্রতিবন্ধী নারীকে বিনামুল্যে স্বপ্নযাত্রা এম্বুলেন্স সেবা

আবু তাহের, রামগঞ্জ প্রতিনিধিঃ লক্ষ্মীপুরের রামগঞ্জে ধর্ষিতা এক প্রতিবন্ধী নারীকে স্বপ্নযাত্রা এম্বুলেন্সে মাধ্যমে বিনামূল্যে সেবা দিয়ে প্রসংশায় ভাসছেন জেলা প্রশাসক মোঃ আনোয়ার হোছাইন আকন্দ ও রামগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ সারমিন ইসলাম। ২৭মে শনিবার সকালে রামগঞ্জ উপজেলার ৫নং চন্ডিপুর ইউনিয়নের পূর্ব মাছিমপুর গ্রামের এক অসহায় প্রতিবন্ধী নারীর স্বজনরা টাকার অভাবে বাড়িতে আসতে না পারায় উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিস সহকারী আনোয়ার কবিরের সাথে যোগাযোগ করলে তিনি তাৎক্ষনিক ডিসি ও ইউএনওর সাথে যোগাযোগের মাধ্যমে ওই প্রতিবন্ধী নারীকে বিনামূল্যে প্রথমে রামগঞ্জ স্বাস্থ্য কমপলেক্স পরে লক্ষ্মীপুর সদর হাসপাতাল ও অবস্থার অবনতি হলে নোয়াখালী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে চিকিৎসা শেষে মাছিমপুর গ্রামের বাড়িতে পৌছে দেন।:
আরও পড়ুন
রামগঞ্জে ধর্ষণের ৯মাস পর অভিযুক্ত যুবক গ্রেপ্তার

রামগঞ্জে ধর্ষণের ৯মাস পর অভিযুক্ত যুবক গ্রেপ্তার

আবু তাহের, রামগঞ্জ প্রতিনিধিঃ লক্ষ্মীপুরের রামগঞ্জে ধর্ষণের শিকার হয়ে এক বুদ্ধি প্রতিবন্ধী নারী (২৫) মা হয়েছেন। এ ঘটনায় মোঃ দেলোয়ার হোসেন সাগর নামে এক প্রবাসীকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। শনিবার রাত ১১টার দিকে রামগঞ্জের উপজেলার চন্ডিপুর ইউনিয়নের চন্ডিপুর গ্রামে তার শশুর বাড়ী থেকে গ্রেপ্তার করা হয়। এর আগে একই রাতে ভুক্তভোগী ওই নারীর মা নুর জাহান বাদী হয়ে রামগঞ্জ থানায় মামলা করেন। পরে রামগঞ্জ থানার এসআই মনিরুজ্জামান ফোর্স নিয়ে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃত সাগর রামগঞ্জ উপজেলার পূর্ব মাছিমপুর আরমগাজী বাড়ির মোঃ সিরাজুল ইসলামের ছেলে। ভুক্তভোগীর স্বজন ও পুলিশ সূত্রে জানা যায়, সাগর ও ভুক্তভোগী নারী সম্পর্কে চাচাতো ভাই-বোন।:
আরও পড়ুন
লক্ষ্মীপুরে বাস-সিএনজি সংঘর্ষে একজন নিহত, গুরুতর আহত-৩

লক্ষ্মীপুরে বাস-সিএনজি সংঘর্ষে একজন নিহত, গুরুতর আহত-৩

লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুরে যাত্রীবাহী বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ঝর্ণা আক্তার সুমি নামে এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় অপর এক নারী ও শিশুসহ গুরুতর আহত হয়েছেন আরও তিনজন। রবিবার (২৮ মে) সকালে লক্ষ্মীপুর-রামগতি আঞ্চলিক সড়কের সুতার গোপ্টা এলাকায় এ ঘটনা ঘটে। আহতদের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক। নিহত সুমি লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার হায়দারগঞ্জ এলাকার সালেহ আহম্মেদ রুবেলের স্ত্রী। আহতরা হলেন- অজ্ঞাত পরিচয়ের নারী-শিশু ও লক্ষ্মীপুর পল্লী বিদ্যুৎ সমিতির কর্মচারী জুয়েল হোসেন। এরা সবাই সিএনজি অটোরিকশার যাত্রী বলে জানান স্থানীয়রা। স্থানীয়রা ও পুলিশ জানায়, লক্ষ্মীপুর দক্ষিণ তেমুহনী থেকে যাত্রী নিয়ে সিএনজিচালিত অটোরিকশাটি কমলনগরের দিকে যাচ্ছিল। এসময় ঘটনাস্থলে পৌঁছালে বিপরীত:
আরও পড়ুন
কমলনগরে কর্মহীন সংসারে অসহায় ইয়ানুর, মিলেনি  সেবা

কমলনগরে কর্মহীন সংসারে অসহায় ইয়ানুর, মিলেনি সেবা

শিব্বির দেওয়ান: কমলনগর উপজেলার চর ফল কন ইউনিয়নের ১নং ওয়ার্ডের বাসিন্দা ইয়ানুর (৩৫)। জাজিরা গ্রামের দেওয়ান মার্কেট সংলগ্ন বসবাস। সম্বল বলতে বসতবাড়ি টুকু। এক বছর আগে স্বামী স্ত্রী রিক্সাযোগে বাজারে যাওয়ার পথে বিপরীত থেকে আসা ট্রাকটর টলির ধাক্কায় এক্সিডেন্ট করে দুজন মারাত্মক আহত হয়। বাবা মা হারা ইয়ানুরের হাত ভেঙ্গে যায়। ঘাড়ে ব্যাপক ব্যাথা পায়। ইয়ানুরের স্বামী আনোয়ার হোসেন (৪০)মাথায় আঘাত প্রাপ্ত হয়। মাথা ফেটে ভিতরে রক্তক্ষরন হয় ব্রেন অকেজো হয়ে পড়ে। উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে পাঠানো হয়। গ্রাম থেকে চাঁদা তুলে চিকিৎসার ব্যয় ভার বহন করেছে। একমাস চিকিৎসা শেষে চিকিৎসা অবস্হায় মৃত্যু বরন করেন। মৃত্যু কালে তিন সন্তান:
আরও পড়ুন
কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.