রামগঞ্জে কৃষকলীগ নেতার বিরুদ্ধে রিক্সা শ্রমিক লীগের সংবাদ সম্মেলন
আবু তাহের,রামগঞ্জ প্রতিনিধিঃ লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলা কৃষকলীগের সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য সচিব মুজিবুল্লাহ পাটোয়ারীর বিরুদ্ধে টোকেন বাণিজ্য ও চাঁদাবাজির অভিযোগে সংবাদ সম্মেলন করেছে রামগঞ্জ উপজেলা রিক্সা শ্রমিক লীগ ও অটোরিক্সা শ্রমজীবী সমবায় সমিতি লিঃ এর নেতৃবৃন্দ। এছাড়াও সাবেক রিক্সা শ্রমিক লীগ নেতা হেদায়েত ও আব্দুর রবের বিরুদ্ধে টোকেন ও চাঁদাবাজি অভিযোগ তুলেন তারা। সংবাদ সম্মেলন শেষে মজিবুল্লা,হেদায়েতউল্লা ও আব্দুর রবের বিরুদ্ধে প্রতিবাদ মিছিল করেন রিক্সা শ্রমিক লীগের নেতারা। শনিবার, (৩জুন) সকাল ১১টায় রিক্সা শ্রমিক লীগ ও রিক্সা শ্রমজীবী সমবায় সমিতির লিমিটেড এর সভাপতি বিল্লাল পাটোয়ারীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বাবুল হোসেনের সঞ্চালনায় ওই সংবাদ সম্মেলন ও প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়।:
