রামগতিতে ইউপি সদস্যের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন
রামগতি (লক্ষ্মীপুর) প্রতিনিধি : লক্ষ্মীপুরের রামগতির চর বাদাম ইউনিয়নের চিহিৃত চোর চক্র বাসুর ছেলে সুমন গংরা স্থানীয় ইউপি সদস্য আবদুর রহিমকে ফাঁসাতে সাজানো অপহরণ নাটক ও মিথ্যা মামলার তদন্তপূর্বক সুবিচারের দাবীতে মানববন্ধন করে এলাকাবাসী। বুধবার (১৪ জুন) সকালে ইউনিয়নের কারামতিয়া বাজারে চর বাদাম ইউনিয়ন পরিষদের আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে ইউপি সদস্য মাইনউদ্দিন, ইউপি সদস্য তুহিন, ইউপি সদস্য সেলিম সহ কয়েকজন বক্তব্য রাখেন। মানববন্ধন শেষে জনপ্রতিনিধিগণ ও স্থানীয় জনসাধারণ উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে স্ব-রাষ্ট্র মন্ত্রী বরাবরে স্মারকলিপি পেশ করেন। অভিযোগে উল্লেখ করেন, ইউনিয়নের কারামতিয়া এলাকার পঞ্চাত বাড়ীর আবুল বাসার বাসু পঞ্চাতের ছেলে এলাকার চিহিৃত দাগী চোর সুমন ও তার:
