রামগঞ্জে সংস্কার কাজে পাথরের পরিবর্তে কংক্রিট, সেগুনের পরিবর্তে করইকাঠ
আবৃ কতাহের, রামগঞ্জ প্রতিনিধিঃ লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলা পোষ্ট অফিস ভবনের ৪৩লক্ষ টাকার সংস্কার কাজের ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। ঠিকাদার পোষ্ট অফিসের ভবনের ছাদে পেটানিস্টোন ঢালাইতে পাথরের(স্টোনচিপের) পরিবর্তে ব্যাবহার করছে নিম্নমানের ইটের মুড়ি কনা। দরজায় ব্যবহার করছে সেগুন কাঠের পরিবর্তে করইমাঠ। এভাবে ইট,বালি,সিমেন্টসহ সকলকাজে নিম্নমানের সামগ্রী ব্যবহার ও সিডিউল অনুযায়ী কাজটি না করার অভিযোগ উঠেছে ঠিকাদার ও উপজেলা পোস্টমাষ্টারসহ স্থানীয়দের বিরুদ্ধে। এ ছাড়াও চলতি অর্থ বছরের জুনমাসে কাজটি শেষ করার কথা থাকলেও ২১জুন পর্যন্ত এখনো কাজের ৪০ ভাগ বাকী। জানা যায়, কাজটি টেন্ডার পায় যশোরের জেসি এন্টারপ্রাইজ। ওই প্রতিষ্ঠান থেকে কাজটি কিনে নেয় নোয়াখালী মাইজদির সাকিল নামের একজন সাবেক ছাত্রলীগ ও:
